JAZZBAAT 24 BANGLA
১৫ সেপ্টে ২০২৬, ০৭:৫২ পিএম
Breaking
২০ বছরের সুখ-দুঃখের সঙ্গী গণপতিকে নিয়ে অন্তরীক্ষে ভারতীয় মহাকাশচারী বাংলাদেশ থেকে ভারতে মাদক পাচারের অভিযোগ, বিজিবি-র হাতে আটক কিশোর মুখস্থবিদ্যার বদলে আধুনিক শিক্ষা,১৩ হাজারের বেশি স্কুলে ‘পিএম শ্রী’-র ছোঁয়া! নারকেল গাছ, বালিয়াড়ি, লাউঞ্জ চেয়া-গণেশ পুজোয় গোয়ার সৈকত ঘিরে উন্মাদনা পায়ে সাপের কামড় খেয়েও থামল না যুবক, কৌটো হাতে হাসপাতালে যেতেই... অন্য ধরনের বন্ধুত্ব, সাক্ষী থাকলো ফুটপাত শিশুকে বাসি চিকেন প্যাটিস খাওয়ানোর অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরে ‘টিম ইন্ডিয়া যে নকভির হাত থেকে ট্রফি নেবে না, তা আগে থেকেই জানতেন ‘ : BCCI-সচিব ২০ বছরের সুখ-দুঃখের সঙ্গী গণপতিকে নিয়ে অন্তরীক্ষে ভারতীয় মহাকাশচারী বাংলাদেশ থেকে ভারতে মাদক পাচারের অভিযোগ, বিজিবি-র হাতে আটক কিশোর মুখস্থবিদ্যার বদলে আধুনিক শিক্ষা,১৩ হাজারের বেশি স্কুলে ‘পিএম শ্রী’-র ছোঁয়া! নারকেল গাছ, বালিয়াড়ি, লাউঞ্জ চেয়া-গণেশ পুজোয় গোয়ার সৈকত ঘিরে উন্মাদনা পায়ে সাপের কামড় খেয়েও থামল না যুবক, কৌটো হাতে হাসপাতালে যেতেই... অন্য ধরনের বন্ধুত্ব, সাক্ষী থাকলো ফুটপাত শিশুকে বাসি চিকেন প্যাটিস খাওয়ানোর অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরে ‘টিম ইন্ডিয়া যে নকভির হাত থেকে ট্রফি নেবে না, তা আগে থেকেই জানতেন ‘ : BCCI-সচিব

মালিক নিরুদ্দেশ! বিপদের মুখে 'বিলাসী' লিলি

মালিক নিরুদ্দেশ! বিপদের মুখে 'বিলাসী' লিলি

মালিক ফেরার! তার নামে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। আর তাই বিপদের মুখে লিলি।কে এই লিলি? কেনই বা সে বিপদের মুখে? আসুন, জেনে নেওয়া যাক - বীরভূমের বিতর্কিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিলাসবহুল বাড়ি সিল হওয়ার পর বিপাকে পড়েছে তাঁর তিন বছরের বিদেশি পোষ্য কুকুর 'লিলি'।

চারতলা প্রাসাদ, সুইমিং পুল, নিজস্ব থিয়েটার আর এসি ঘরে রাজকীয় পরিচর্যায় অভ্যস্ত সারমেয়টিকে এখন দিন কাটাতে হচ্ছে এক পরিচারিকার সাধারণ এসিবিহীন ঘরে। পুলিশি তল্লাশির পর সুভাষপল্লির প্রাসাদসম বাড়িটি সিল করে বাড়ির পরিচারক এবং পরিচারিকাদের বের করে দেওয়া হয়। সে সময়ই দীর্ঘদিনের এক পরিচারিকা লিলিকে নিজের সঙ্গে নিয়ে যান।

ইউরোপের মাল্টা দ্বীপপুঞ্জের শান্ত ও সুন্দর 'মাল্টিস' প্রজাতির এই কুকুর লালন-পালন করা অত্যন্ত ব্যয়বহুল। বাজারদর প্রায় দেড় লক্ষ টাকার বেশি হওয়া এই বিশেষ প্রজাতির সারমেয়টির জন্য প্রয়োজন দামি খাবার এবং শ্যাম্পু-সাবানের নিয়মিত চর্চা। পরিচারিকার পক্ষে এক কামরার ঘরে সেই বিলাসিতা বা সঠিক পরিচর্যা দেওয়া কার্যত অসম্ভব হয়ে উঠেছে।

সামাজিক মাধ্যমে অবুঝ প্রাণীটির এই করুণ পরিস্থিতির ছবি সামনে আসতেই উদ্বিগ্ন হয়ে উঠেছেন পশুপ্রেমীরা। তাঁদের স্পষ্ট দাবি,টুলু মণ্ডলের অপরাধের দায় একটি নির্দোষ অবোলা প্রাণীর ওপর চাপানো ঠিক নয়। আইন তার নিজের পথে চলুক,কিন্তু কুকুরটির সঠিক পরিচর্যা জরুরি।ইতিমধ্যেই কয়েকজন পশুপ্রেমী লিলিকে দত্তক নেওয়ার বা তার পূর্ণ দায়িত্ব নেওয়ার জন্য স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করেছেন।

পুলিশ প্রশাসনও আইনি নিয়ম মেনে লিলিকে অন্য কোনো উপযুক্ত ও নিরাপদ আশ্রয়ে হস্তান্তর করা যায় কি না, তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে। এখন এটাই দেখার অদূর ভবিষ্যতে লিলি'র জীবন কোন পথে বাঁক নেয়!

141 Views 0 Likes 0 Comments

Related News

দুবাইয়ে পালানোর চেষ্টা! কলকাতা বিমানবন্দরে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টারের ভাই
মহানগর

দুবাইয়ে পালানোর চেষ্টা! কলকাতা বিমানবন্দরে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টারের ভাই

কলকাতা, নিউজ ডেস্ক: কলকাতা বিমানবন্দরে বড়সড় সাফল্য পুলিশের। পলাতক কুখ্যাত গ্যাংস্টার প্রিন্স খানের ভাই বান্টি খানকে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে ধানবাদ পুলিশ। অভিযোগ, সংযুক্ত আরব আমির...

১৫ সেপ্টে ২০২৬, ০৫:১১ পিএম · 2 মিনিট
জমি বিক্রির আগে এবার ‘চোখের পলক’ পরীক্ষা! জালিয়াতি রুখতে নবান্নের নয়া অ্যাপ ‘আপনি’
মহানগর

জমি বিক্রির আগে এবার ‘চোখের পলক’ পরীক্ষা! জালিয়াতি রুখতে নবান্নের নয়া অ্যাপ ‘আপনি’

কলকাতা: কারও অজান্তে তাঁর জমি বা বাড়ি অন্যের নামে রেজিস্ট্রি হয়ে যাওয়ার অভিযোগ ঠেকাতে প্রযুক্তির সাহায্য নিচ্ছে রাজ্য সরকার। জমি ও বাড়ি রেজিস্ট্রির ক্ষেত্রে পরিচয় জালিয়াতি বন্ধ করতে চালু হতে চলেছে নতুন মোবাইল অ্যাপ ‘আপ...

১৫ সেপ্টে ২০২৬, ০৩:৪১ পিএম · 2 মিনিট
এনকাউন্টারের ‘রহস্য’ ভেদে সিসিটিভিই ভরসা! বারুইপুর মামলায় বড় নির্দেশ হাই কোর্টের
মহানগর

এনকাউন্টারের ‘রহস্য’ ভেদে সিসিটিভিই ভরসা! বারুইপুর মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

কলকাতা: বারুইপুর এনকাউন্টার মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। ঘটনার সঙ্গে যুক্ত এলাকার সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করতে হবে। পাশাপাশি তদন্তও দ্রুত শেষ করার চেষ্টা করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত।...

১৫ সেপ্টে ২০২৬, ০৩:৪০ পিএম · 2 মিনিট
‘তাহলে আপনি সৎ তৃণমূল?’ কীর্তি আজাদের মামলায় আদালতে বিস্ফোরক প্রশ্ন
মহানগর

‘তাহলে আপনি সৎ তৃণমূল?’ কীর্তি আজাদের মামলায় আদালতে বিস্ফোরক প্রশ্ন

গোটা ঘটনার একটি অডিয়ো রেকর্ড রয়েছে বলেও দাবি করেন ওই ব্যবসায়ী। সেই অভিযোগের ভিত্তিতেই কীর্তি আজাদ-সহ তাঁর কয়েকজন সহযোগীর বিরুদ্ধে মামলা হয়।

১৫ সেপ্টে ২০২৬, ০৩:৩৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.