JAZZBAAT 24 BANGLA
১৬ সেপ্টে ২০২৬, ০৬:০১ এএম
Breaking
মায়ের পিছু পিছু জঙ্গলের পথে ঢোল শাবকের দল, দেবরীগড়ের ভিডিও ঘিরে বন্যপ্রাণীপ্রেমীদের কৌতূ... পুজোর আগে সংস্কারের দাবি, বেহাল রাস্তার জমা জলে মাছ ছেড়ে প্রতিবাদ সিপিআইএমের নিউ ইয়র্কে মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণীর স্পাইসজেটের বিরুদ্ধে দিল্লিতে ২০০ যাত্রীর বিক্ষোভ ৮০ কেজি ওজন ঝরিয়ে নতুন জীবন ! পুরনো ভিডিয়োয় চোখে জল এমিলির বিধ্বংসী টর্নেডোর দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি! জারি হল সতর্কতা ১৬,৫০০ ফুট উচ্চতায় হিমালয়ের গভীর ফাটলে আটকে ভালুকছানা, প্রাণের ঝুঁকি নিয়ে দড়ি বেয়ে নে... যে পদ্ধতি ভারতে নিষিদ্ধ, সেটাই এবার জীবন বাঁচানোর শেষ ভরসা! নেপালের সুড়ঙ্গে ৬ শ্রমিককে উদ... মায়ের পিছু পিছু জঙ্গলের পথে ঢোল শাবকের দল, দেবরীগড়ের ভিডিও ঘিরে বন্যপ্রাণীপ্রেমীদের কৌতূ... পুজোর আগে সংস্কারের দাবি, বেহাল রাস্তার জমা জলে মাছ ছেড়ে প্রতিবাদ সিপিআইএমের নিউ ইয়র্কে মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণীর স্পাইসজেটের বিরুদ্ধে দিল্লিতে ২০০ যাত্রীর বিক্ষোভ ৮০ কেজি ওজন ঝরিয়ে নতুন জীবন ! পুরনো ভিডিয়োয় চোখে জল এমিলির বিধ্বংসী টর্নেডোর দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি! জারি হল সতর্কতা ১৬,৫০০ ফুট উচ্চতায় হিমালয়ের গভীর ফাটলে আটকে ভালুকছানা, প্রাণের ঝুঁকি নিয়ে দড়ি বেয়ে নে... যে পদ্ধতি ভারতে নিষিদ্ধ, সেটাই এবার জীবন বাঁচানোর শেষ ভরসা! নেপালের সুড়ঙ্গে ৬ শ্রমিককে উদ...

অভূতপূর্ব! একই দিনে বক্সিংয়ে ভারতকে জোড়া সোনা এনে দিলেন প্রীতি-জেসমিন

অভূতপূর্ব! একই দিনে বক্সিংয়ে ভারতকে জোড়া সোনা এনে দিলেন প্রীতি-জেসমিন

গ্লাসগোয় চলতি কমনওয়েলথ গেমসে ভারতের সাফল্যের মুকুটে জুড়ল আরও দুটি সোনার পালক। শনিবার প্রথমে মহিলাদের ৫৪ কেজি বিভাগের ফাইনালে কানাডার স্কারলেট ডেলগাডোকে হারিয়ে সোনা জেতেন ভারতীয় বক্সার প্রীতি পাওয়ার। চলতি কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে এটিই প্রথম সোনা ভারতের। তবে এর পরই মেয়েদের ৫৭ কেজি বিভাগেও সোনা জিতে নিয়েছেন জেসমিন ল্যাম্বোরিয়া।

ফাইনালের শুরুটা সহজ ছিল না প্রীতির জন্য। প্রথম রাউন্ডে ডেলগাডো কয়েকটি আক্রমণাত্মক ঘুষি মারলেও প্রীতি কোনও তাড়াহুড়ো করেননি। ধৈর্য ধরে নিজের ছন্দ খুঁজে নিয়ে নিখুঁত পাঞ্চ এবং কার্যকর বাঁ-হাতি হুকের সাহায্যে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন। বিচারকেরা সর্বসম্মতভাবে প্রথম রাউন্ড ৫-০ ব্যবধানে ভারতীয় বক্সারের পক্ষেই দেন।

দ্বিতীয় রাউন্ডে আরও আত্মবিশ্বাসী ছিলেন প্রীতি। পরিষ্কার ও নিখুঁত পাঞ্চে একের পর এক আক্রমণ শানান তিনি। রাউন্ডের মাঝামাঝি সময়ে টানা কয়েকটি দুরন্ত কম্বিনেশনে তিনি চাপে ফেলে দেন ডেলগাডোকে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে কানাডিয়ান বক্সারকে 'স্ট্যান্ডিং কাউন্ট'-এর মুখেও পড়তে হয়। সেই রাউন্ডও ৫-০ ব্যবধানে জিতে সোনার একেবারে দোরগোড়ায় পৌঁছে যান ভারতীয় তারকা।

শেষ রাউন্ডেও অব্যাহত থাকে প্রীতির দাপট। শুরু থেকেই লড়াইয়ের গতি নিয়ন্ত্রণে রেখে প্রতিপক্ষকে রক্ষণাত্মক খেলতে বাধ্য করেন তিনি। ধারালো বাঁ-হাতি হুক এবং শক্তিশালী ডান হাতের পাঞ্চে বারবার ডেলগাডোকে বিপাকে ফেলেন। শেষ ঘণ্টা বাজার পর সর্বসম্মত রায়ে জয়ী ঘোষণা করা হয় প্রীতি পাওয়ারকে। তবে তাঁর সোনা জয়ের দিনে তিনি একাই সমৃদ্ধ করেননি ভারতের স্বর্ণভান্ডারকে। মাত্র কিছুক্ষণের ব্যবধানেই নর্দার্ন আয়ারল্যান্ডের মাইকেলা ওয়ালশকে হারিয়ে সোনা জিতেছেন ২৪ বছরের জেসমিন ল্যাম্বোরিয়াও। 

হরিয়ানার ভিওয়ানি জেলা থেকে উঠে আসা জেসমিন বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। এর আগে ২০২২ কমনওয়েলথে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। এ বার ৫৭ কেজির ফাইনালে বিচারকদের সর্বসম্মত রায়ে প্রতিপক্ষকে হারালেন ৫-০ ব্যবধানে। অন্যদিকে ট্রিপল জাম্পে রুপো পেয়েছেন প্রভীন চিত্রাভেল এবং ব্রোঞ্জ জিতেছেন সেলভা প্রভু থিরুমারান।

 

 

12 Views 0 Likes 0 Comments

Related News

সিএবি নির্বাচনের নথি পাঠানোয় বড়সড় জালিয়াতির অভিযোগ! ক্যুরিয়র সংস্থার দুই কর্মী-সহ একাধিক জনের বিরুদ্ধে FIR
ময়দান

সিএবি নির্বাচনের নথি পাঠানোয় বড়সড় জালিয়াতির অভিযোগ! ক্যুরিয়র সংস্থার দুই কর্মী-স...

অভিযোগটি করেছেন ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউটের সদস্য গৌতম দে। তাঁর অভিযোগ, সিএবির নির্বাচন সংক্রান্ত নথি নির্দিষ্ট ঠিকানায় পাঠানোর ক্ষেত্রে অনিয়ম হয়েছে।

১৫ সেপ্টে ২০২৬, ০৮:০১ পিএম · 2 মিনিট
কবে খুলবে টিম ইন্ডিয়ার দরজা? জাতীয় দলে ফেরা নিয়ে বড় বার্তা ভুবনেশ্বরের
ময়দান

কবে খুলবে টিম ইন্ডিয়ার দরজা? জাতীয় দলে ফেরা নিয়ে বড় বার্তা ভুবনেশ্বরের

স্পোর্টস ডেস্ক: তাঁর জন্য জাতীয় দলের দরজা বন্ধ হয়ে গিয়েছিল বেশ কিছু দিন আগেই। শেষবার টিম ইন্ডিয়ার নীল জার্সিতে দেখা গিয়েছিল সেই ২০২২ সালে। ৪ বছর পেরিয়ে বয়স এখন ৩৬। তবে এখনও যে বল হাতে ভুবনেশ্বর কুমার এখনও ফুরিয়ে যানন...

১৫ সেপ্টে ২০২৬, ০৭:৫৭ পিএম · 2 মিনিট
‘টিম ইন্ডিয়া যে নকভির হাত থেকে ট্রফি নেবে না, তা আগে থেকেই জানতেন ‘ :  BCCI-সচিব
ময়দান

‘টিম ইন্ডিয়া যে নকভির হাত থেকে ট্রফি নেবে না, তা আগে থেকেই জানতেন ‘ : BCCI-সচিব

স্পোর্টস ডেস্ক: বেশ কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে মহসিন নকভি । সদ্য শেষ হয়েছে মহিলা এশিয়া কাপ । সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল । তবে চ্যাম্পিয়ন হয়ে দেখা যায় ট্রফি না নিয়েই মাঠ ছাড়েন হরমনপ্রীত কৌর , ...

১৫ সেপ্টে ২০২৬, ০৫:৫২ পিএম · 2 মিনিট
ফিরতে পারেন ঋষভ পন্থ, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের দল নিয়ে শুরু জল্পনা
ময়দান

ফিরতে পারেন ঋষভ পন্থ, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের দল নিয়ে শুরু জল্পনা

স্পোর্টস ডেস্ক: বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের দল নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে অজিত আগরকারের নেতৃত্বাধীন কমিটি। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৩টি একদিনের ম্যাচ এবং ৫টি টি-টোয়েন্টি খেলবে টিম ইন্ডিয়া। তার আ...

১৫ সেপ্টে ২০২৬, ০৫:০৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.