JAZZBAAT 24 BANGLA
১৭ সেপ্টে ২০২৬, ০৭:৩৪ পিএম
Breaking
মোদীর জন্মদিনে 'প্রদীপ জ্বালানোর' ডাক দিলীপ ঘোষের আরও পড়ুয়ার পাতে উন্নত খাবার, মিড-ডে মিল পৌঁছবে ১ লক্ষ শিশুর কাছে সৌরভের বায়োপিকের শুটিং, তারপরই বড় ধাক্কা! পিচ নষ্টের অভিযোগে লেস্টারশায়ারের ২৭ পয়েন্ট কাট... জোড়াফুল প্রতীক নিয়ে কমিশনে ঋতব্রত শিবির, উপনির্বাচনের আগে বাড়ল চাপ সোনাগাছিতে ‘জয় অন্নপূর্ণা’! যৌনকর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে টাকা, কারা এখনও অপেক্ষায়? পুলিশকে হুমকির অডিয়ো ভাইরাল, এবার মুখ খুলে কী বললেন বিধায়ক অসীম? ৭৬ মোমবাতিতে আলোকিত অশোকনগরের চৌরঙ্গী ভারতীয়দের জন্য ৯ দেশে বদলে গেল ভিসার নিয়ম, বিমান ধরার আগেই করতে হবে এই কাজ মোদীর জন্মদিনে 'প্রদীপ জ্বালানোর' ডাক দিলীপ ঘোষের আরও পড়ুয়ার পাতে উন্নত খাবার, মিড-ডে মিল পৌঁছবে ১ লক্ষ শিশুর কাছে সৌরভের বায়োপিকের শুটিং, তারপরই বড় ধাক্কা! পিচ নষ্টের অভিযোগে লেস্টারশায়ারের ২৭ পয়েন্ট কাট... জোড়াফুল প্রতীক নিয়ে কমিশনে ঋতব্রত শিবির, উপনির্বাচনের আগে বাড়ল চাপ সোনাগাছিতে ‘জয় অন্নপূর্ণা’! যৌনকর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে টাকা, কারা এখনও অপেক্ষায়? পুলিশকে হুমকির অডিয়ো ভাইরাল, এবার মুখ খুলে কী বললেন বিধায়ক অসীম? ৭৬ মোমবাতিতে আলোকিত অশোকনগরের চৌরঙ্গী ভারতীয়দের জন্য ৯ দেশে বদলে গেল ভিসার নিয়ম, বিমান ধরার আগেই করতে হবে এই কাজ

কমনওয়েলথে ভারতের সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী, তরুণ প্রজন্মকে নিয়ে দিলেন বড় বার্তা

কমনওয়েলথে ভারতের সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী, তরুণ প্রজন্মকে নিয়ে দিলেন বড় বার্তা

সদ্য সমাপ্ত গ্লাসগো কমনওয়েলথ গেমসে  ভারতের সাফল্যে গোটা দেশকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সমাজ মাধ্যমে পোস্ট করে ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় ভরিয়ে দেন তিনি। এ বারের গেমসে মোট ৩৯টি পদক জিতে ভারত যে সাফল্য অর্জন করেছে, তা নিয়ে অত্যন্ত গর্ব অনুভব করছেন প্রধানমন্ত্রী।

মোদি লেখেন, গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের পারফরম্যান্সে তিনি অত্যন্ত গর্বিত। ১৩টি সোনাসহ মোট ৩৯টি পদক জয়ের জন্য পদকজয়ী সমস্ত ক্রীড়াবিদকে অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে গোটা ভারতীয় দলের নিষ্ঠা, লড়াইয়ের মানসিকতা এবং প্রতিভার ভূয়সী প্রশংসা করছেন তিনি।

প্রধানমন্ত্রীর কথায়, "পুরো প্রতিযোগিতা জুড়ে ভারতের ক্রীড়াবিদরা অসাধারণ দক্ষতা, দৃঢ়তা এবং আত্মনিবেদন দেখিয়েছেন।" তাঁদের কঠোর পরিশ্রম ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি আগামী দিনের জন্য ভারতীয় দলের সকল সদস্যকে শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও একইভাবে সেরাটা উজাড় করে দিয়ে দেশের মুখ উজ্জ্বল করবেন ভারতীয় ক্রীড়াবিদরা এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের গৌরব আরও বাড়িয়ে তুলবেন। ১৩টি সোনার পাশাপাশি ১৭টি রুপো এবং ৯টি ব্রোঞ্জ জিতে ভারত এ বার শেষ করেছে পদক তালিকায় চতুর্থ স্থানে।

১৯৯৮ সালের কুয়ালালামপুর গেমসের পর এই প্রথমবার ভারতের পদকসংখ্যা ৫০-এর নিচে নেমে এল। তবে শুধুমাত্র পদকের সংখ্যা দিয়ে ভারতের পারফরম্যান্স বিচার করলে আসল ছবিটা ধরা পড়বে না। ২০২২ সালের বার্মিংহাম গেমসে যেখানে খেলার সংখ্যা ছিল ১৯টি, সেখানে এ বার গ্লাসগোতে ছিল মাত্র ১০টি খেলা। সেই কঠিন পরিস্থিতিতেও ভারতের ৩৯ পদক জয় এবং চতুর্থ স্থানে শেষ করা দেশের ক্রীড়াবিদদের দক্ষতা, মানিয়ে নেওয়ার ক্ষমতা ও ধারাবাহিক উন্নতিরই প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।

27 Views 0 Likes 0 Comments

Related News

‘তাড়াহুড়ো করে দলে ঢোকাবেন না’, নীতীশকে নিয়ে বোর্ডকে সতর্ক করলেন লিটল মাস্টার
ময়দান

‘তাড়াহুড়ো করে দলে ঢোকাবেন না’, নীতীশকে নিয়ে বোর্ডকে সতর্ক করলেন লিটল মাস্টার

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বল হাতে দুরন্ত প্রত্যাবর্তন হয়েছে নীতীশ কুমার রেড্ডির। ৩ উইকেট নিয়ে টিম ইন্ডিয়াকে সিরিজ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তরুণ অলরাউন্ডার। তাঁর পারফরম্যান্স...

১৭ সেপ্টে ২০২৬, ১২:৫৪ পিএম · 2 মিনিট
অবিশ্বাস্য হেডারে অবিস্মরণীয় মাইলফলক! ট্রফিও হাতে উঠল এল এম টেনের
ময়দান

অবিশ্বাস্য হেডারে অবিস্মরণীয় মাইলফলক! ট্রফিও হাতে উঠল এল এম টেনের

স্পোর্টস ডেস্ক: দুর্দান্ত হেডারে এক অবিস্মরণীয় মাইলফলক ছোঁয়া। তার পরেই ট্রফিতে হাত। লিওনেল মেসির জোড়া কীর্তিতে বুধবার রাতে ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে প্রথম বার ক্যাম্পেওনেস কাপ জিতল ইন্টার মায়ামি। মায়ামির জার্সিতে স...

১৭ সেপ্টে ২০২৬, ১০:২৩ এএম · 2 মিনিট
অপেক্ষার অবসান, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে বড় বদল ভারতের
ময়দান

অপেক্ষার অবসান, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে বড় বদল ভারতের

স্পোর্টস ডেস্ক: অপেক্ষা বাড়ল হার্দিক পাণ্ডিয়া এবং ঋষভ পন্থের। বুধবার ঘোষিত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজের দলে ডাক পেলেন না তাঁরা। তবে দুই তারকার নাম না থাকলেও ১৫ জনের দলে ফিরেছেন রুতুরাজ গাইকোয়াড় এবং র...

১৬ সেপ্টে ২০২৬, ১০:৩০ পিএম · 3 মিনিট
ভারত আয়োজক হলে খেলতে আসবে না পাকিস্তান, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর্জি নিরপেক্ষ ভেন্যুর
ময়দান

ভারত আয়োজক হলে খেলতে আসবে না পাকিস্তান, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর্জি নিরপে...

স্পোর্টস ডেস্ক: আশঙ্কাই সত্যি হল শেষ পর্যন্ত। ভারতের মাটিতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আপত্তি জানাল পাকিস্তান হকি দল। প্রতিযোগিতার আয়োজক দেশ বদলানোর দাবি জানিয়েছে পাকিস্তানের হকি সংস্থা। তা না হলে পাকিস্তানের ম্যাচগ...

১৬ সেপ্টে ২০২৬, ০৯:৪২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.