JAZZBAAT 24 BANGLA
০২ অক্টো ২০২৬, ০৫:৪৫ পিএম
Breaking
Deshu7: নতুন ছবির প্রচারে ফিরলো পুরোনো লাভ কেমিস্ট্রি GyaneshKumar: মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী ও বাণিজ্যনগরী, যন্ত... Baro Kali Temple: রাজ্য বিখ্যাত মন্দিরে চুরি, খোয়া গেল ১৯ লক্ষের গয়না Protest News: জ্ঞানেশ ইস্যুতে উত্তাপ ছড়িয়েছে দেশ জুড়ে, তপ্ত দিল্লি- মুম্বাই থেকে কলকাতা... Delhi: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, দিল্লির যন্তর মন্তরে আটক সৃজন ভট্টাচার্য Sonarpur: পুরনো শত্রুতার জের! সোনারপুরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ PMO-র ভুয়ো অফিসার সেজে নবান্নে ঢোকা! দিল্লি থেকে গ্রেফতার মহিলা ব্যাগ খুলতেই ৪৪ লক্ষ নগদ, ১৫ দিনে বারবার একই ছবি Deshu7: নতুন ছবির প্রচারে ফিরলো পুরোনো লাভ কেমিস্ট্রি GyaneshKumar: মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী ও বাণিজ্যনগরী, যন্ত... Baro Kali Temple: রাজ্য বিখ্যাত মন্দিরে চুরি, খোয়া গেল ১৯ লক্ষের গয়না Protest News: জ্ঞানেশ ইস্যুতে উত্তাপ ছড়িয়েছে দেশ জুড়ে, তপ্ত দিল্লি- মুম্বাই থেকে কলকাতা... Delhi: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, দিল্লির যন্তর মন্তরে আটক সৃজন ভট্টাচার্য Sonarpur: পুরনো শত্রুতার জের! সোনারপুরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ PMO-র ভুয়ো অফিসার সেজে নবান্নে ঢোকা! দিল্লি থেকে গ্রেফতার মহিলা ব্যাগ খুলতেই ৪৪ লক্ষ নগদ, ১৫ দিনে বারবার একই ছবি

রামমন্দিরের দান-দুর্নীতি কাণ্ডে বড় মোড়, ক্লিনচিট দুই প্রাক্তন কর্তাকে

রামমন্দিরের দান-দুর্নীতি কাণ্ডে বড় মোড়, ক্লিনচিট দুই প্রাক্তন কর্তাকে

উত্তরপ্রদেশ, বিশ্বদীপ বন্দ্যোপাধ্যায়: অযোধ্যার রামমন্দিরে দানের টাকা তছরুপ কাণ্ডে বড় মোড়। শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের প্রাক্তন সাধারণ সম্পাদক চম্পত রাই এবং প্রাক্তন ট্রাস্টি অনিল মিশ্রকে ক্লিনচিট দিল অভিযোগের তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল। দান সংগ্রহ ও মন্দিরের অর্থ পরিচালনায় অনিয়মের অভিযোগ সামনে আসার পর গত ২৭ জুন দু’জনেই নিজেদের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। পরে তদন্তের অংশ হিসাবে তাঁদের জিজ্ঞাসাবাদ করে সিট। সোমবার উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র দফতর সিট-এর চূড়ান্ত রিপোর্টটি পরবর্তী পদক্ষেপের জন্য রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের কাছে পাঠিয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় চম্পত রাই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। তদন্তকারীদের তিনি জানান, মন্দিরের দান চুরির সন্দেহ তৈরি হওয়ার পর তিনিই পুলিশে অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তদের গ্রেফতার করা হয় বলে দাবি রাইয়ের। দান সংগ্রহে স্বচ্ছতা বজায় রাখা এবং অনিয়ম ঠেকানো তাঁর দায়িত্বের মধ্যেই পড়ত বলেও তদন্তকারীদের জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, কোনও ধরনের অনিয়মের খবর পাওয়ার পরই তিনি প্রয়োজনীয় পদক্ষেপ করেছিলেন। শেষ পর্যন্ত সিট-এর চূড়ান্ত রিপোর্টে রাই ও অনিল মিশ্রের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ না মেলায় তাঁদের স্বস্তি মিলল।

গত ১৩ জুন মন্দির ট্রাস্টের অনুরোধে বিশেষ তদন্তকারী দল বা 'সিট' গঠন করেছিল উত্তরপ্রদেশ সরকার। লখনউয়ের ডিভিশনাল কমিশনার বিজয় বিশ্বাস পন্তের নেতৃত্বে তৈরি ৩ সদস্যের দলে ছিলেন পুলিশের আইজি কিরণ এস এবং অর্থ দফতরের বিশেষ সচিব নীল রতন কুমার। ২৩ জুন রাজ্য সরকারকে প্রাথমিক রিপোর্ট দেন তদন্তকারীরা। সেই রিপোর্টে একাধিক সুপারিশ করা হয়েছিল। তার ভিত্তিতেই পরে শ্রী রাম জন্মভূমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ট্রাস্টের সদস্য কৃষ্ণমোহন। ২৫ জুন দায়ের হয় এফআইআর। সেখানে ছিল ৮ জনের নাম। এ ছাড়া আরও কয়েক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়।

এফআইআর-এ নাম রয়েছে অবিনাশ শুক্ল, অনুকল্প মিশ্র, লবকুশ মিশ্র, মণীশ কুমার যাদব, করুণেশ পাণ্ডে, রামাশঙ্কর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব এবং রামশঙ্কর যাদব ওরফে টিন্নুর। তদন্তের পর নাম থাকা প্রত্যেক অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা এবং দুর্নীতি দমন আইনের ১৩(১)(এ) ধারায় মামলা রুজু করা হয়েছে। সিট-এর প্রাথমিক রিপোর্টের ভিত্তিতেই এফআইআর ও গ্রেফতারের প্রক্রিয়া শুরু হয়েছিল। এ বার চূড়ান্ত রিপোর্টে চম্পত রাই ও অনিল মিশ্রকে ক্লিনচিট দেওয়ায় রামমন্দিরের দান-সংক্রান্ত বিতর্কে তদন্তের গতিপথ নতুন মাত্রা পেল।

52 Views 0 Likes 0 Comments

Related News

GyaneshKumar: মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী ও বাণিজ্যনগরী, যন্তর মন্তরে ধরপাকড়, জারি কড়া বিধিনিষেধ
দেশ

GyaneshKumar: মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী ও বাণিজ্যনগ...

শুক্রবার সকালে যন্তর মন্তর এলাকায় আম আদমি পার্টির (আপ) কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধস্তাধস্তি বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দিল্লির প্রাক্তন মন্ত্রী তথা আপ নেতা সৌরভ ভরদ্বাজ-সহ বহু বিক্ষোভকারীকে আটক করে প্রিজন ভ্যানে তোলে। আপ শিবিরের দাবি, তারা শান্তিপূর্ণ কর্মসূচির জন্য প্রায় ছ’দিন আগেই পুলিশের কাছে অনুমতি চেয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে তা খারিজ করে দেওয়া হয়।

০২ অক্টো ২০২৬, ০৪:৫৬ পিএম · 2 মিনিট
Protest News: জ্ঞানেশ ইস্যুতে উত্তাপ ছড়িয়েছে দেশ জুড়ে, তপ্ত দিল্লি- মুম্বাই থেকে কলকাতা!
দেশ

Protest News: জ্ঞানেশ ইস্যুতে উত্তাপ ছড়িয়েছে দেশ জুড়ে, তপ্ত দিল্লি- মুম্বাই থেক...

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশ জুড়ে ক্রমেই জোরালো হচ্ছে বিক্ষোভ। উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য থেকে দেশ।

০২ অক্টো ২০২৬, ০৩:৪৪ পিএম · 3 মিনিট
Neha Bora: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে উত্তাল রাজধানী, আটক করা হল আইসা সভানেত্রীকে
দেশ

Neha Bora: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে উত্তাল রাজধানী, আটক করা হল আইসা সভানেত্র...

দিল্লিতে আইসা সভানেত্রী নেহা বোরা এবং আম আদমি পার্টির একাধিক শীর্ষ নেতা-সহ ৫০০-রও বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

০২ অক্টো ২০২৬, ০২:৩৯ পিএম · 3 মিনিট
Gyanesh Kumar: ‘ঝোলা উঠিয়ে বিদায় নিন’, বিশাল দাদলানির নিশানায় মুখ্য নির্বাচন কমিশনার
দেশ

Gyanesh Kumar: ‘ঝোলা উঠিয়ে বিদায় নিন’, বিশাল দাদলানির নিশানায় মুখ্য নির্বাচন কম...

শুক্রবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনে নামছেন গায়ক বিশাল দাদলানি।

০২ অক্টো ২০২৬, ০১:৫২ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.