JAZZBAAT 24 BANGLA
২৮ সেপ্টে ২০২৬, ০২:৩৬ পিএম
Breaking
তৃণমূলের প্রতীক নিয়ে ফের আইনি জট, ৪ মাস সময় পেল কমিশন Kolkata, Bikash Vaban: সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ, চাকরি স্থায়ীকরণ... Malda ED Raid: এলাকার সাধারণ যুবকের বাড়িতে হঠাৎ করেই ইডি কলকাতা-হাওড়া নিয়ে রোডম্যাপ চাইল হাইকোর্ট, বেঁধে দিল সময়সীমা Rejinagar: উপনির্বাচনের আগে বড় পদক্ষেপ, ফের গ্রেফতার হুমায়ুনের দলের ৩ সদস্য SRFTI-তে রাতভর উত্তেজনার পর কড়া নিরাপত্তা, গেটে বিশাল পুলিশ বাহিনী সুপ্রিম কোর্টে আজ ‘দলত্যাগ’ মামলা, কাঠগড়ায় স্পিকার INDIA জোটের বৈঠকের আগেই ধাক্কা? অখিলেশ ‘নেই’, আপ-ডিএমকেও অনিশ্চয়তা! বাড়ছে জল্পনা তৃণমূলের প্রতীক নিয়ে ফের আইনি জট, ৪ মাস সময় পেল কমিশন Kolkata, Bikash Vaban: সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ, চাকরি স্থায়ীকরণ... Malda ED Raid: এলাকার সাধারণ যুবকের বাড়িতে হঠাৎ করেই ইডি কলকাতা-হাওড়া নিয়ে রোডম্যাপ চাইল হাইকোর্ট, বেঁধে দিল সময়সীমা Rejinagar: উপনির্বাচনের আগে বড় পদক্ষেপ, ফের গ্রেফতার হুমায়ুনের দলের ৩ সদস্য SRFTI-তে রাতভর উত্তেজনার পর কড়া নিরাপত্তা, গেটে বিশাল পুলিশ বাহিনী সুপ্রিম কোর্টে আজ ‘দলত্যাগ’ মামলা, কাঠগড়ায় স্পিকার INDIA জোটের বৈঠকের আগেই ধাক্কা? অখিলেশ ‘নেই’, আপ-ডিএমকেও অনিশ্চয়তা! বাড়ছে জল্পনা

Rejinagar: উপনির্বাচনের আগে বড় পদক্ষেপ, ফের গ্রেফতার হুমায়ুনের দলের ৩ সদস্য

Rejinagar: উপনির্বাচনের আগে বড় পদক্ষেপ, ফের গ্রেফতার হুমায়ুনের দলের ৩ সদস্য
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: উপনির্বাচনের আগে গ্রেফতার হুমায়ুন কবীরের আরও ৩ সহযোগী। মুর্শিদাবাদের শক্তিপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের পাকড়াও করে পুলিশ। তাঁরা আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে যুক্ত এবং হুমায়ুন কবীরের ঘনিষ্ঠ বলে স্থানীয় রাজনৈতিক মহলে পরিচিত।

পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতরা হল আনারুল হক ও রমেশ শেখ, নুরুল হক। বেশ কিছু পুরনো মামলার সূত্রেই এই তিনজনের বিরুদ্ধে আদালতের নির্দেশ ছিল। সেই নির্দেশ কার্যকর করতে গিয়ে তাঁদের পাকড়াও করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাঁদের আদালতে তোলার প্রস্তুতিও চলছে।

এই ঘটনাকে ঘিরে হুমায়ুন কবীর বলেন, 'ভোটের মুখে তাঁর দলের সঙ্গে যুক্ত লোকজনকে টার্গেট করা হচ্ছে। গ্রেফতার হওয়া তিনজনই এর আগে নির্বাচনের সময় দলের সাংগঠনিক কাজে যুক্ত ছিলেন বলে দাবি করেছেন তিনি। আসন্ন রেজিনগর উপনির্বাচনেও তাঁদের ভূমিকা ছিল বলে জানিয়েছেন AJUP নেতা। হুমায়ুনের অভিযোগ, ভোটের আগে দলের কর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও দাবি করেছেন তিনি। যদিও পুলিশের বক্তব্য, এই পদক্ষেপের সঙ্গে ভোটের রাজনীতির কোনও সম্পর্ক নেই। আদালতের নির্দেশ মেনেই পুরনো মামলার ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্প্রতি,  দলের কর্মীদের বিরুদ্ধে পুলিশি হয়রানি, মিথ্যে মামলায় গ্রেফতার এবং ‘অত্যাচারের’ অভিযোগ তুলে  থানার সামনে অবস্থান শুরু করেন হুমায়ুন। তাঁর দাবি, 'দলের পুরুষ কর্মীদের বাড়িছাড়া করার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি দলের সঙ্গে যুক্ত মহিলাদেরও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।' হুমায়ুন কবীরের দাবি, 'তাঁর দলের কর্মীদের বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে। পুলিশি পদক্ষেপের জেরে দলের কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর বক্তব্য, পুরুষ কর্মীদের বাড়িতে থাকতে দেওয়া হচ্ছে না। বিজেপির নির্দেশে পুলিশ ভোট লুট করার চক্রান্ত করছে।'

রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলির মধ্যে তৎপরতা শুরু হয়েছে। তার মধ্যেই হুমায়ুন কবীরের দলের সঙ্গে যুক্ত তিনজনের গ্রেফতারি নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। একদিকে পুলিশ তাদের পদক্ষেপকে আইনি প্রক্রিয়া হিসেবে ব্যাখ্যা করছে, অন্যদিকে হুমায়ুনের দাবি, নির্বাচনের আগে তাঁর দলের সংগঠনকে চাপে ফেলতেই এই পদক্ষেপ করা হয়েছে। যা নিয়ে কার্যত উত্তাল রাজ্য রাজনীতি। 

বিজ্ঞাপনrrr
42 Views 0 Likes 0 Comments

Related News

Malda ED Raid:  এলাকার সাধারণ যুবকের বাড়িতে হঠাৎ করেই ইডি
রাজ্য

Malda ED Raid: এলাকার সাধারণ যুবকের বাড়িতে হঠাৎ করেই ইডি

চাঁচল-১ ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের মুলাইবাড়ি এলাকায় শফিকুল ইসলাম ওরফে লিটনের বাড়িতে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা।

২৮ সেপ্টে ২০২৬, ০১:৩৫ পিএম · 2 মিনিট
Baduria: বাদুড়িয়ায় বিজেপি নেতার মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক
রাজ্য

Baduria: বাদুড়িয়ায় বিজেপি নেতার মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক

বাদুড়িয়া: সিপিএমকে নিশানা করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি করেছেন বিজেপি নেতা কাসেম আলি। বাদুড়িয়ায় একটি প্রকাশ্য সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি সিপিএমকে ‘গোখরো সাপ’ বলে কটাক্ষ করেন এবং দলটির বির...

২৮ সেপ্টে ২০২৬, ১২:৫৬ পিএম · 2 মিনিট
South 24 Parganas News : বাড়ির ছাদে এ কি করে বসল কিশোরী , চাঞ্চল্য নামখানায়!
রাজ্য

South 24 Parganas News : বাড়ির ছাদে এ কি করে বসল কিশোরী , চাঞ্চল্য নামখানায়!

বাড়ি ফিরে মেয়েকে ডাকতে শুরু করেন বাবা। কিন্তু দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কোনও সাড়া মেলেনি। এরপর বাড়ির ছাদে গিয়ে যে দৃশ্য তাঁর চোখে পড়ে, তাতে কার্যত মাথায় হাত পড়ে যায় পরিবারের সদস্যদের।

২৮ সেপ্টে ২০২৬, ১১:২৩ এএম · 2 মিনিট
বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস
রাজ্য

বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস

দক্ষিণ ভারতের রাজনীতিতে অবশ্য TVK এখন আর শুধুই নতুন দল নয়। দলের প্রতিষ্ঠাতা এবং সভাপতি সি জোসেফ বিজয় ১০ মে ২০২৬ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

২৭ সেপ্টে ২০২৬, ১১:০৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.