JAZZBAAT 24 BANGLA
২২ সেপ্টে ২০২৬, ০৬:৪৯ পিএম
Breaking
গান্ধীজির ৫টি শিক্ষা, যা আজকের প্রজন্মের জীবনেও প্রাসঙ্গিক তিস্তার উত্তাল স্রোতে তলিয়ে যাচ্ছিল হস্তিশাবক, জীবনের ঝুঁকি নিয়ে প্রাণ বাঁচালেন মৎস্যজীবীর... বাড়ি থেকে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ, আত্মহত্যা নাকি খুন? অস্ত্র উদ্ধারে নিয়ে যেতেই গুলির ঘটনা, গুলিবিদ্ধ অভিযুক্ত মিলন প্রধানের বিরুদ্ধে বাকি মামলা প্রত্যাহার রাজ্যের, হাইকোর্টে স্বস্তি কংগ্রেস প্রার্থীর ৭৫ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করলেন রানি মুখার্জির মা কৃষ্ণা মুখোপাধ্যায় দুর্গাপুরে স্বাস্থ্যমন্ত্রীর নিশানায় বামেরা নাবালিকা হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ, জামুইয়ে এনকাউন্টার পুলিশের গান্ধীজির ৫টি শিক্ষা, যা আজকের প্রজন্মের জীবনেও প্রাসঙ্গিক তিস্তার উত্তাল স্রোতে তলিয়ে যাচ্ছিল হস্তিশাবক, জীবনের ঝুঁকি নিয়ে প্রাণ বাঁচালেন মৎস্যজীবীর... বাড়ি থেকে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ, আত্মহত্যা নাকি খুন? অস্ত্র উদ্ধারে নিয়ে যেতেই গুলির ঘটনা, গুলিবিদ্ধ অভিযুক্ত মিলন প্রধানের বিরুদ্ধে বাকি মামলা প্রত্যাহার রাজ্যের, হাইকোর্টে স্বস্তি কংগ্রেস প্রার্থীর ৭৫ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করলেন রানি মুখার্জির মা কৃষ্ণা মুখোপাধ্যায় দুর্গাপুরে স্বাস্থ্যমন্ত্রীর নিশানায় বামেরা নাবালিকা হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ, জামুইয়ে এনকাউন্টার পুলিশের

"রো-কো ছাড়াও বিশ্বকাপে সমস্যা হবে না টিম ইন্ডিয়ার!" দুই মহাতারকার ভবিষ্যৎ নিয়ে চাঞ্চল্যকর ইঙ্গিত

"রো-কো ছাড়াও বিশ্বকাপে সমস্যা হবে না টিম ইন্ডিয়ার!" দুই মহাতারকার ভবিষ্যৎ নিয়ে চাঞ্চল্যকর ইঙ্গিত
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: এখন নজরে শুধুই যেন ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। যদিও বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি প্রায় এক বছর। তবে তার আগেই ভারতীয় ক্রিকেটে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে রোহিত শর্মা ও বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে। বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে ৪০, আর বিরাটের ৩৯। ফলে, আদৌ রো-কো সেই প্রতিযোগিতায় খেলবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। এই পরিস্থিতিতে ভারতের প্রাক্তন অলরাউন্ডার সন্দীপ পাতিলের একটি মন্তব্য নতুন করে উস্কে দিল সেই জল্পনা।

এই মুহূর্তে দুই-মহাতারকা টিম ম্যানেজমেন্টের কাছে অনেকটা যেন 'দিল্লি কা লাড্ডু'র মতো। দলে রাখা হলেও তাঁদের ওপর যে বিশাল প্রত্যাশা থাকবে এমনটা নয়। আবার বাদ দিলে টিম ইন্ডিয়ার ব্যাটিং একটু বেশিই অনভিজ্ঞ হয়ে পড়তে পারে, এমন আশঙ্কাও রয়েছে। তবে পাতিলের মতে, রো-কো দলে থাকুন বা না থাকুন, ভারতীয় দলের পারফরম্যান্সে বড় কোনও সমস্যা হওয়ার কথা নয়। তাঁর যুক্তি, ভারতীয় দলের বেঞ্চ শক্তি যথেষ্টই মজবুত। তবে দুই তারকার বিশ্বকাপ খেলা নির্ভর করবে তাঁদের নিজেদের ইচ্ছা, ফিটনেস এবং নির্বাচকদের পরিকল্পনার উপর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পাতিল বলেন, “ওঁরা দু’জন কি খেলতে চাইবেন? নিজেদের ফিটনেস ধরে রাখতে পারবেন কি না, সেটাও গুরুত্বপূর্ণ। নির্বাচকদের পরিকল্পনা কী, সেটাও দেখতে হবে। বর্তমান ক্রিকেটারদের পাশাপাশি তাঁদের জায়গা নেওয়ার মতো শক্তিশালী ক্রিকেটার তৈরি আছে কি না, সেটাও বিবেচনা করতে হবে।” তাঁর বক্তব্য, ভারতের বেঞ্চ শক্তির দিকে তাকালে রোহিত বা বিরাট দলে না থাকলেও বড় কোনও সমস্যা হওয়ার কথা নয়।

রোহিত এবং বিরাটকে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি হিসেবেও উল্লেখ করেছেন পাতিল। তাঁর কথায়, সাদা বলের ক্রিকেটে রোহিত অসাধারণ ক্রিকেটার। আর বিরাট সম্পর্কে যতই বলা হোক, তা কম বলেই মনে হবে। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজের ভারতীয় দলে দু’জনকেই রাখা হয়েছে। সেই সিরিজে অধিনায়ক শুভমান গিল। ফলে ২০২৭ বিশ্বকাপের আগে রোহিত-বিরাটের ভবিষ্যৎ নিয়ে নজর থাকছেই।

20 Views 0 Likes 0 Comments

Related News

অকল্পনীয় জাপান! ঐতিহাসিক ম্যাচে ২ রানে রুদ্ধশ্বাস জয় ভারতের
ময়দান

অকল্পনীয় জাপান! ঐতিহাসিক ম্যাচে ২ রানে রুদ্ধশ্বাস জয় ভারতের

স্পোর্টস ডেস্ক: আগের খেলাতেই যে টিম ইন্ডিয়া আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ৬ ওভারে তুলেছিল ১০০, মঙ্গলবার ৫ ওভারের ম্যাচে তারাই আটকে গেল মাত্র ৩২ রানে। গোটা ইনিংসে মাত্র দুটি বাউন্ডারি। তবু এর পরেও ২ রানে রুদ্ধশ্বাস জয়। স...

২২ সেপ্টে ২০২৬, ০৩:০৬ পিএম · 2 মিনিট
এশিয়া কাপের পুনরাবৃত্তি এশিয়াড ফাইনালেও, শ্রীলঙ্কাকে ১৪৭ রানে হারিয়ে সোনা ভারতের
ময়দান

এশিয়া কাপের পুনরাবৃত্তি এশিয়াড ফাইনালেও, শ্রীলঙ্কাকে ১৪৭ রানে হারিয়ে সোনা ভারতের

স্পোর্টস ডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান। মঙ্গলবার এশিয়ান গেমসের তৃতীয় দিনেই ভারতের জন্য সোনার দরজা খুলে দিলেন হরমনপ্রীত কৌররা। মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে ১৪৭ রানে উড়িয়ে দিয়ে এশিয়ান গেমসের মহি...

২২ সেপ্টে ২০২৬, ০২:১০ পিএম · 2 মিনিট
জলি-গায়ত্রীর জয়েও হল না শেষরক্ষা, এশিয়াডের কোয়ার্টার থেকেই বিদায় মহিলা ব্যাডমিন্টন দলের
ময়দান

জলি-গায়ত্রীর জয়েও হল না শেষরক্ষা, এশিয়াডের কোয়ার্টার থেকেই বিদায় মহিলা ব্যাডম...

স্পোর্টস ডেস্ক: লড়াইটা জোরদারই হল। তবু শেষ হাসি হাসতে ব্যর্থ ভারতীয় শাটলাররা। এশিয়ান গেমসে মহিলাদের ব্যাডমিন্টনে কোয়ার্টার ফাইনালেই থেমে গেল পিভি সিন্ধুদের অভিযান। মঙ্গলবার জাপানের ইচিনোমিয়া সিটি মিউনিসিপ্যাল জিমনেশ...

২২ সেপ্টে ২০২৬, ১২:৪৩ পিএম · 2 মিনিট
এশিয়াডে পদকের আশা বাড়াচ্ছে কবাডি, কোরিয়াকে ৩২ পয়েন্টে উড়িয়ে দাপট ভারতের
ময়দান

এশিয়াডে পদকের আশা বাড়াচ্ছে কবাডি, কোরিয়াকে ৩২ পয়েন্টে উড়িয়ে দাপট ভারতের

নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে কবাডির মঞ্চে ফের দাপট ভারতের। মঙ্গলবার গ্রুপ-এ-র ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৬৩-৩১ হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল সুনীল কুমারের নেতৃত্বাধীন ভারতীয় দল। তোকোই সিটিজেন্স জিমনেশিয়ামে এ দিন শুরু থেকেই ম্...

২২ সেপ্টে ২০২৬, ১১:২২ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.