JAZZBAAT 24 BANGLA
২০ সেপ্টে ২০২৬, ০৪:৪০ পিএম
Breaking
মমতার কথায় সিদ্ধান্ত বদল! রেজিনগরে তৃণমূলের জরুরি বৈঠক রবিউলের ভুয়ো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ফাঁদ! কেতনকে খুনের ছক কীভাবে? প্রাক্তন বিধায়কের বাড়িতে হামলার অভিযোগ, প্রতিবাদে পথে মমতা তৃণমূল পুরুলিয়ায় করম উৎসবে শুভেন্দু পাপিয়া অধিকারীর মন্তব্য ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক গালিফ স্ট্রিটে আর বিক্রি করা যাবে না পাখি-মাছ-কুকুরছানা! রবিবার থেকেই কড়া পদক্ষেপ ১ অক্টোবরের আগে এই কাজ না করলে বন্ধ হতে পারে LPG পরিষেবা! ‘সাইকেল কি মাথায় রাখব?’ পার্কিং নিয়ে ফের কড়া বার্তা পুরমন্ত্রীর মমতার কথায় সিদ্ধান্ত বদল! রেজিনগরে তৃণমূলের জরুরি বৈঠক রবিউলের ভুয়ো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ফাঁদ! কেতনকে খুনের ছক কীভাবে? প্রাক্তন বিধায়কের বাড়িতে হামলার অভিযোগ, প্রতিবাদে পথে মমতা তৃণমূল পুরুলিয়ায় করম উৎসবে শুভেন্দু পাপিয়া অধিকারীর মন্তব্য ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক গালিফ স্ট্রিটে আর বিক্রি করা যাবে না পাখি-মাছ-কুকুরছানা! রবিবার থেকেই কড়া পদক্ষেপ ১ অক্টোবরের আগে এই কাজ না করলে বন্ধ হতে পারে LPG পরিষেবা! ‘সাইকেল কি মাথায় রাখব?’ পার্কিং নিয়ে ফের কড়া বার্তা পুরমন্ত্রীর

হাসিনার সঙ্গে ভার্চুয়াল মঞ্চে, কয়েক ঘণ্টার মধ্যেই পেট্রোল বোমা হামলা শাকিবের বাড়িতে

হাসিনার সঙ্গে ভার্চুয়াল মঞ্চে, কয়েক ঘণ্টার মধ্যেই পেট্রোল বোমা হামলা শাকিবের বাড়িতে

ফের উত্তপ্ত বাংলাদেশ। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হামলার মুখে পড়লেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন আওয়ামী লীগ সাংসদ শাকিব আল হাসান। বুধবার রাত প্রায় পৌনে ৯টা নাগাদ মাগুরা শহরের কেশবমোড় এলাকায় অবস্থিত তাঁর পৈতৃক বাড়িতে পেট্রল বোমা ছোড়া হয় বলে অভিযোগ। পাশাপাশি বাড়িতে ভাঙচুরও চালানো হয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি।

ঘটনার কিছুক্ষণ আগেই নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে আয়োজিত এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বক্তব্য রেখেছিলেন শেখ হাসিনা। সেই মঞ্চেই ভার্চুয়ালি উপস্থিত ছিলেন শাকিব। এর পরেই হামলার ঘটনায় সরগরম বাংলাদেশের রাজনৈতিক মহল। আওয়ামী লীগের অভিযোগ, দলের কর্মসূচিতে অংশ নেওয়ার ‘খেসারত’ হিসেবেই এই হামলা। বিবৃতিতে তারা দাবি করেছে, দেশে বিরোধী মতকে দমিয়ে রাখতে ভয় ও হিংসার রাজনীতি চলছে।

আওয়ামী লীগের আরও অভিযোগ, সাংবাদিক বৈঠকের আগেই বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপি বিভিন্ন সংবাদমাধ্যমকে ওই অনুষ্ঠান প্রচার না করার জন্য চাপ ও আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিল। বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের বাড়িতে হামলাকে সেই ধারাবাহিকতার অংশ বলেই দাবি করেছে দলটি। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

সাংবাদিক বৈঠকে শেখ হাসিনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরেই তিনি বাংলাদেশে ফিরতে চান। গ্রেফতার বা প্রাণহানির আশঙ্কা থাকলেও সিদ্ধান্ত থেকে সরে আসবেন না। হাসিনার কথায়, ক্ষমতায় ফেরা নয়। বরং বাংলাদেশকে উন্নয়ন, ধর্মনিরপেক্ষতা ও সমৃদ্ধির পথে ফিরিয়ে আনাই তাঁর লক্ষ্য। গত বছরের ৫ অগস্ট সরকার পতনের পর থেকেই তিনি ভারতেই রয়েছেন।

47 Views 0 Likes 0 Comments

Related News

আমেরিকাকে ৭ শর্ত ইরানের! পালটা মধ্যপ্রাচ্যে বোমারু বিমান
বিদেশ

আমেরিকাকে ৭ শর্ত ইরানের! পালটা মধ্যপ্রাচ্যে বোমারু বিমান

নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। যুদ্ধ থামিয়ে ফের আলোচনার টেবিলে বসতে আমেরিকার কাছে সাতটি শর্ত পাঠিয়েছে ইরান। কাতারের মাধ্যমে ওয়াশিংটনের কাছে এই বার্তা পৌঁছেছে বলে জানিয়ে...

২০ সেপ্টে ২০২৬, ১২:৫৫ পিএম · 2 মিনিট
বিমানবন্দরের কাছে কালো ধোঁয়া, হামলার দাবি হুথিদের
বিদেশ

বিমানবন্দরের কাছে কালো ধোঁয়া, হামলার দাবি হুথিদের

নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াধে ফের উত্তেজনা। শনিবার ভোরে শহরকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা হয়েছে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। তাদের দাবি, সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ম...

২০ সেপ্টে ২০২৬, ১২:৪৭ পিএম · 2 মিনিট
বিস্ফোরণের পর গুলির লড়াই, পাকিস্তানে বিস্ফোরণকাণ্ডে মৃত বেড়ে  ৩১
বিদেশ

বিস্ফোরণের পর গুলির লড়াই, পাকিস্তানে বিস্ফোরণকাণ্ডে মৃত বেড়ে ৩১

নিউজ ডেস্ক: পাকিস্তানে ফের বড়সড় হামলা।শুক্রবার নমাজের সময় বিস্ফোরণে কেঁপে ওঠে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ। খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাটে পুলিশ কমপ্লেক্সে হামলার ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ।পুলিশকর্মী-স...

১৯ সেপ্টে ২০২৬, ০৬:১৪ পিএম · 2 মিনিট
‘সময় নষ্ট করছেন’, বিস্ফোরক মন্তব্য পদার্থবিদের
বিদেশ

‘সময় নষ্ট করছেন’, বিস্ফোরক মন্তব্য পদার্থবিদের

লন্ডন: হাতে বিপুল অর্থ, সামনে অত্যাধুনিক প্রযুক্তি। লক্ষ্য একটাই, বয়সকে যতটা সম্ভব পিছিয়ে দেওয়া, শেষ পর্যন্ত মৃত্যুকেও হার মানানো। প্রযুক্তি দুনিয়ার একাংশের কোটিপতি ইতিমধ্যেই বার্ধক্য ঠেকানোর নানা পদ্ধতি, চিকিৎসা ও পরীক্...

১৯ সেপ্টে ২০২৬, ০২:৩৯ পিএম · 4 মিনিট

Top Comments (0)

No approved comments yet.