JAZZBAAT 24 BANGLA
০৩ অক্টো ২০২৬, ০৬:৩৬ এএম
Breaking
SmitMachchhar: আকাশে ছুরির হামলা, রক্তাক্ত ভারতীয় পাইলটের উপর হামলায় হুঁশিয়ারি নেতানিয়াহু... CJP: ভোটার তালিকায় গরমিলের অভিযোগে মুম্বইয়ে প্রতিবাদের ঝড়, বড় আন্দোলনের হুঁশিয়ারি PregnantDog: মডেলদের হার মানাল অন্তঃসত্ত্বা পোষ্য! অভিনব ফটোশুটে নেটপাড়ায় ঝড় তুলল ‘খলোয... Skincare: পুজোর সাজে নয়া ট্রেন্ড ইলেকট্রোলাইট ক্রিম, ফিরবে আদ্র ত্বকের উজ্জ্বলতা এবার দুর্গাপুজোয় দু'দিন সপ্তমী! কী বলছে পুরাণ ও শাস্ত্র? Property Dispute: জামাইয়ের কামড়ে আহত শ্যালক, এ কি কাণ্ড! AnnapurnaPrakalpa: অন্নপূর্ণার টাকা না পেয়ে জেলা জুড়ে ফুঁসছেন মহিলারা, বিডিও-র ‘মন্তব্যে’... CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন SmitMachchhar: আকাশে ছুরির হামলা, রক্তাক্ত ভারতীয় পাইলটের উপর হামলায় হুঁশিয়ারি নেতানিয়াহু... CJP: ভোটার তালিকায় গরমিলের অভিযোগে মুম্বইয়ে প্রতিবাদের ঝড়, বড় আন্দোলনের হুঁশিয়ারি PregnantDog: মডেলদের হার মানাল অন্তঃসত্ত্বা পোষ্য! অভিনব ফটোশুটে নেটপাড়ায় ঝড় তুলল ‘খলোয... Skincare: পুজোর সাজে নয়া ট্রেন্ড ইলেকট্রোলাইট ক্রিম, ফিরবে আদ্র ত্বকের উজ্জ্বলতা এবার দুর্গাপুজোয় দু'দিন সপ্তমী! কী বলছে পুরাণ ও শাস্ত্র? Property Dispute: জামাইয়ের কামড়ে আহত শ্যালক, এ কি কাণ্ড! AnnapurnaPrakalpa: অন্নপূর্ণার টাকা না পেয়ে জেলা জুড়ে ফুঁসছেন মহিলারা, বিডিও-র ‘মন্তব্যে’... CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন

আলিপুর আদালতে সোহিনী! দেবালয়-বিতর্কে নতুন করে চাঞ্চল্য টলিপাড়ায়

আলিপুর আদালতে সোহিনী! দেবালয়-বিতর্কে নতুন করে চাঞ্চল্য টলিপাড়ায়

কলকাতা, পিউ নন্দী: টলিউড পরিচালক দেবালয় ভট্টাচার্যকে ঘিরে তৈরি হওয়া আইনি জট ধারণ করতে চলেছে আরও জটিল আকার। অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীর পর এবার তাঁর বিরুদ্ধে মুখ খুললেন টলিপাড়ার আরেক পরিচিত মুখ সোহিনী সরকার।

সূত্র মারফত খবর, সোমবার দুপুর নাগাদ আলিপুর আদালতে নিজের বক্তব্য পেশ অভিনেত্রীর। তবে তিনি নির্দিষ্ট কী অভিযোগ আনছেন বা আনুষ্ঠানিক কোনো মামলা দায়ের করছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। দেবালয়ের সঙ্গে সোহিনীর কাজের সম্পর্ক বহুদিনের। ২০১৮ সালে ‘বিদায় ব্যোমকেশ’ এবং পরবর্তীতে ওয়েব সিরিজ ‘পবিত্র পাপী’—দুটি প্রজেক্টেই পরিচালকের নির্দেশনায় কাজ করেছেন তিনি।

জানা যায়, একটি নৈশপার্টি থেকে ফেরার পথেই ঘটনার সূত্রপাত। অঙ্কিতার আইনজীবী প্রিয়ম দে-র দাবি অনুযায়ী, পার্টি শেষে একই গাড়িতে ফেরার সময় দেবালয় নাকি অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণ করেন, গায়ে হাত দেন এবং আপত্তিকর মন্তব্য করেন। যদিও আদালতের নথি বা সোহিনীর সরাসরি বয়ান ছাড়া এই বিষয়ে চূড়ান্ত সত্যতা নিশ্চিত করা সম্ভব নয়।

এর আগেই মে মাসে পরিচালককে কাঠগড়ায় তুলেছিলেন অঙ্কিতা চক্রবর্তী। এক সাকসেস পার্টিতে দেবালয় তাঁকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা তথা জোর করে চুম্বনের চেষ্টা করেন বলে অভিযোগ এনে আইনি নোটিস পাঠিয়েছিলেন তিনি। আর্থিক ক্ষতিপূরণ নয়, কেবল নিঃশর্ত ক্ষমার দাবি জানিয়েছিলেন অঙ্কিতা। অন্যথায় এফআইআরের হুঁশিয়ারিও ছিল।

পাল্টা দেবালয় অস্বীকার করেন সব অভিযোগ এবং একে নিজের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা বলে দাবি করেন। পরিচালকের পক্ষ থেকেও অঙ্কিতাকে আইনি নোটিস পাঠিয়ে মন্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়, নয়তো ৩ কোটি টাকার মানহানির মামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।

সেই আইনি টানাপোড়েনের রেশ কাটতে না কাটতেই এবার সোহিনীর পদক্ষেপের সম্ভাবনা নিয়ে টলিউডে শোরগোল শুরু হয়েছে। একই পরিচালকের বিরুদ্ধে দুই সহ-অভিনেত্রীর পর পর এমন অভিযোগে পরিস্থিতি আরও জটিল হয়েছে।

19 Views 0 Likes 0 Comments

Related News

Dino Morea: আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার বলিউড তারকা
বিনোদন

Dino Morea: আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার বলিউড তারকা

মিঠী নদী সংস্কার প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অভিনেতা ডিনো মোরিয়াকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশের EOW। তদন্তকারীদের দাবি, মামলায় বিপুল আর্থিক অনিয়মের সূত্র মিলেছে, তবে ডিনোর বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনও তদন্তসাপেক্ষ এবং আদালতে চূড়ান্তভাবে প্রমাণিত নয়।

০২ অক্টো ২০২৬, ০৬:৩৪ পিএম · 2 মিনিট
Deshu7: নতুন ছবির প্রচারে ফিরলো পুরোনো লাভ কেমিস্ট্রি
বিনোদন

Deshu7: নতুন ছবির প্রচারে ফিরলো পুরোনো লাভ কেমিস্ট্রি

পুজোয় মুক্তি পেতে চলেছে দেব ও শুভশ্রীর জুটির সপ্তম ছবি ‘DeSu7’। ছবির প্রচারে শ্রীরামপুরে দেব-শুভশ্রীর মিষ্টি মুহূর্ত এবং তাঁদের পুরনো কেমিস্ট্রি নজর কেড়েছে অনুরাগীদের। ছবিটি নিয়ে কথা বলতে গিয়ে দেব জানান, পুজোয় ছবি আনার ক্ষেত্রে একসময় বাধার মুখে পড়েছিলেন তিনি এবং সেই সময় শুভশ্রী তাঁকে পাশে দাঁড়িয়ে সাহায্য করেছিলেন। এই ছবির হাত ধরেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন দেব। ইতিমধ্যেই ‘DeSu7’-এর গোল্ডেন টিকিট বিক্রি হয়ে গিয়েছে, ফলে ছবির মুক্তি ঘিরে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে।

০২ অক্টো ২০২৬, ০৫:০৭ পিএম · 2 মিনিট
Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভুত সাজ
বিনোদন

Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে...

লাল সিঁদুরের মতো দাগ, সাদা রঙে আঁকা মুখ আর শাড়ি-অনুপ্রাণিত গাউন—প্যারিস ফ্যাশন উইকে Matières Fécales-এর স্প্রিং/সামার ২০২৭ কালেকশনের অদ্ভুত সাজ ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ দেখছেন সাংস্কৃতিক শিকড়ের প্রতিফলন, কেউ আবার নাম দিয়েছেন ‘চুড়েল কুতুর’।

০১ অক্টো ২০২৬, ০৭:৩৫ পিএম · 2 মিনিট
Kolkatay Sherlock: অরিন্দম শীলের পরিচালনায় বেকার স্ট্রিটের বিখ্যাত গোয়েন্দা এবার কলকাতায়
বিনোদন

Kolkatay Sherlock: অরিন্দম শীলের পরিচালনায় বেকার স্ট্রিটের বিখ্যাত গোয়েন্দা এবার...

আধুনিক কলকাতার প্রেক্ষাপটে শার্লক হোমসের মিথকে নতুনভাবে তুলে ধরছেন অরিন্দম শীল তাঁর আসন্ন ছবি ‘কলকাতায় শার্লক’-এ। রহস্য, অপরাধ, ভিজিলান্তে ও ন্যায়-অন্যায়ের টানাপোড়েনে বনি সেনগুপ্ত, বিক্রম চট্টোপাধ্যায়-সহ একঝাঁক তারকাকে নিয়ে তৈরি হচ্ছে এই ছবি।

০১ অক্টো ২০২৬, ০৫:০১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.