JAZZBAAT 24 BANGLA
২৫ সেপ্টে ২০২৬, ০৮:২২ পিএম
Breaking
মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা, বিজেপির সাংগঠনিক কমিটিতে একাধিক পরিবর্তন দুধিয়ায় সেতু বিপর্যয়, বন্ধ ভারী যান চলাচল হাসপাতালের টিকিটের অপেক্ষায় ফুটপাতেই রাত কাটাচ্ছেন রোগী ও পরিজনরা আদালতের নির্দেশে শতবর্ষের ইস্কোয় প্রথম ভোট, ফল বেরোতেই রাতভর আবিরে মাতল বার্নপুর নন্দনকাননে বিরল হরিণের বংশবৃদ্ধিতে সাফল্য, জন্ম নিল বিরল ব্রো-অ্যান্টলার্ড হরিণছানা 'এই আক্রমণ বন্ধ হওয়া দরকার', আইনজীবী সায়নের উপর ডিম হামলায় স্বতঃপ্রণোদিত মামলা হাইকোর্টে স্পেশাল ক্লাসের নাম করে ছাত্রীর উপর নির্যাতন, দু’বছর পর পকসো মামলার রায় কেড়ে নেওয়া হয়েছে প্রাপ্য সোনা! এমএমএ ফাইনালে উঠতে না পেরে বিস্ফোরক সুচিকা মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা, বিজেপির সাংগঠনিক কমিটিতে একাধিক পরিবর্তন দুধিয়ায় সেতু বিপর্যয়, বন্ধ ভারী যান চলাচল হাসপাতালের টিকিটের অপেক্ষায় ফুটপাতেই রাত কাটাচ্ছেন রোগী ও পরিজনরা আদালতের নির্দেশে শতবর্ষের ইস্কোয় প্রথম ভোট, ফল বেরোতেই রাতভর আবিরে মাতল বার্নপুর নন্দনকাননে বিরল হরিণের বংশবৃদ্ধিতে সাফল্য, জন্ম নিল বিরল ব্রো-অ্যান্টলার্ড হরিণছানা 'এই আক্রমণ বন্ধ হওয়া দরকার', আইনজীবী সায়নের উপর ডিম হামলায় স্বতঃপ্রণোদিত মামলা হাইকোর্টে স্পেশাল ক্লাসের নাম করে ছাত্রীর উপর নির্যাতন, দু’বছর পর পকসো মামলার রায় কেড়ে নেওয়া হয়েছে প্রাপ্য সোনা! এমএমএ ফাইনালে উঠতে না পেরে বিস্ফোরক সুচিকা

কেড়ে নেওয়া হয়েছে প্রাপ্য সোনা! এমএমএ ফাইনালে উঠতে না পেরে বিস্ফোরক সুচিকা

কেড়ে নেওয়া হয়েছে প্রাপ্য সোনা! এমএমএ ফাইনালে উঠতে না পেরে বিস্ফোরক সুচিকা
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

কলকাতা, নিউজ ডেস্ক: মিক্সড মার্শাল আর্টে ভারতকে প্রথম পদক এনে দিয়ে ইতিহাস গড়েছেন সুচিকা তারিয়াল। এর পরেও ফাইনালে উঠতে না পারার আক্ষেপ এতটুকু দূর হচ্ছে না তাঁর। বরং দাবি করলেন, অদ্ভুত ওজনের নিয়মের কারণেই তাঁর হাত থেকে চলে গিয়েছে ‘প্রাপ্য’ সোনা। এশিয়াডে এই প্রথমবারই অন্তর্ভুক্ত হয়েছে মিক্সড মার্শাল আর্ট ওরফে এমএমএ। প্রথমবারই সিঙ্গাপুরের তিয়া হুই হুনের কাছে সেমিফাইনালে হেরে ব্রোঞ্জ জিতেছেন ৩৬ বছরের সুচিকা। বৃহস্পতিবার দেশে ফেরার পর তাঁর দাবি, সেমিফাইনালে এগিয়ে তিনিই ছিলেন। কিন্তু ম্যাচ ড্র ঘোষণার পর অতিরিক্ত রাউন্ড না খেলিয়ে ওজনের নিয়ম প্রয়োগ করে প্রতিপক্ষকে জয়ী ঘোষণা করা হয়।

সুচিকার বক্তব্য, ম্যাচের ফলাফল নির্ধারণের জন্য অন্ততঃ আরেকটি রাউন্ড খেলার সুযোগ দেওয়া উচিত ছিল বিচারকদের। তাতে তিনি হেরে গেলেও কিছু বলার থাকত না। মেনে নিতেন সেই ফল। কিন্তু ড্র হওয়ার পরে অন্য নিয়মে জয়ী নির্ধারণের সিদ্ধান্তই সুচিকার আপত্তির মূল কারণ। সুচিকা বলেন, অতিরিক্ত এক মিনিটের রাউন্ডেও তিনি যথেষ্ট আধিপত্য বিস্তার করেছিলেন প্রতিপক্ষের ওপর। তাঁর দাবি, "আমি ওর ওপরে ছিলাম, ও পিছিয়ে যাচ্ছিল।" এমনকি ফেডারেশনের ভূমিকা নিয়েও বিস্ফোরক অভিযোগ এনেছেন সূচিকা। তাঁর কথায়, সিঙ্গাপুরের প্রতিযোগীকে জেতানোর বিষয়ে আন্তর্জাতিক স্তরে কোনও প্রতিশ্রুতি ছিল কি না, তা তাঁর জানা নেই। তবে নিজের বক্তব্যের সঙ্গে সঙ্গে সুচিকা এটাও স্পষ্ট করেছেন যে, ম্যাচে অসুদপায় অবলম্বন করা হয়েছে এমন দাবিও করছেন না তিনি।

সুচিকার আরও প্রশ্ন, ম্যাচটি যখন ড্র ঘোষণা করা হয়েছিল, তখন তাঁকেও কেন বিজয়ী ঘোষণা করা হল না? তাঁর কথায়, দু’জনকেই সমান বলা হলে জয় তো তাঁর পক্ষেও যেতে পারত। "আমার কী খামতি ছিল যে ওকে জয়ী করা হল?" হ্যাঁ, ঠিক এই প্রশ্নই তুলেছেন ভারতীয় এমএমএ তারকা। তবে এ হেন বিতর্কের আবহেও নিজের ব্রোঞ্জ পদক নিয়ে গর্বিত তিনি। সুচিকার কথায়, এশিয়াডের এই পদকটি তাঁর কাছে নিজের জীবনের থেকেও মূল্যবান। এই সাফল্যের জন্য দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করেছেন বলেও জানিয়েছেন তিনি।

অন্যদিকে, অলিম্পিক্সের বর্তমান সূচিতে এমএমএ না থাকলেও ভবিষ্যতে এই ক্রীড়াটি সেখানে জায়গা করে নিতে পারে বলে আশা সুচিকার। তাই আপাতত যাবতীয় বিতর্ককে পিছনে ফেলে নতুন লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দিতে চান তিনি। এশিয়ান গেমসের পর আগামী বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপই এখন তাঁর লক্ষ্য। অবশ্য তার আগে আরও কয়েকটি লড়াই রয়েছে। সেগুলির জন্যও প্রস্তুতি চালিয়ে যাবেন বলে জানিয়ে দিয়েছেন ভারতের প্রথম এশিয়ান গেমস এমএমএ পদকজয়ী। অর্থাৎ এশিয়াডের ব্রোঞ্জ নিয়েই থেমে থাকতে নারাজ সুচিকা।

বিজ্ঞাপনrrr
11 Views 0 Likes 0 Comments

Related News

জয় দিয়ে আইএফএ শিল্ডের অভিযান শুরু লাল-হলুদের, কাস্টমসকে হারাল ৩-১ গোলে
ময়দান

জয় দিয়ে আইএফএ শিল্ডের অভিযান শুরু লাল-হলুদের, কাস্টমসকে হারাল ৩-১ গোলে

স্পোর্টস ডেস্ক: জয় দিয়ে আইএফএ শিল্ডের অভিযান শুরু ইস্টবেঙ্গলের। এদিন নিজেদের মাঠে কাস্টমসের বিরুদ্ধে খেলতে নামে বিনো জর্জের দল। সেই ম্যাচেই কাস্টমসের বিরুদ্ধে পিছিয়ে থেকেও ৩-১ গোলে জয় ছিনিয়ে নেয় লাল-হলুদ। ম্যাচে একের...

২৪ সেপ্টে ২০২৬, ০৬:১৮ পিএম · 2 মিনিট
এশিয়ান গেমসে অপ্রতিরোধ্য পুরুষদের হকি দল, কোরিয়াকে উড়িয়ে জয় এল ৮-২ ব্যবধানে
ময়দান

এশিয়ান গেমসে অপ্রতিরোধ্য পুরুষদের হকি দল, কোরিয়াকে উড়িয়ে জয় এল ৮-২ ব্যবধানে

স্পোর্টস ডেস্ক: কোরিয়ার বিরুদ্ধে নামার আগে অভাব ছিল না আত্মবিশ্বাসের। মাঠে নেমে সেই আত্মবিশ্বাসে ভর দিয়েই গোলের বন্যা বইয়ে দিল ভারত। বৃহস্পতিবার কাকামিগাহারার গিফু প্রিফেকচুরাল গ্রিন স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়াকে ৮-২ গোলে...

২৪ সেপ্টে ২০২৬, ০৪:১১ পিএম · 2 মিনিট
"জবাব দিতে হবে!" বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্স নিয়ে প্রশ্ন অশ্বিনের
ময়দান

"জবাব দিতে হবে!" বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্স নিয়ে প্রশ্ন অশ্বিনের

স্পোর্টস ডেস্ক: নতুন করে ফের প্রশ্নের মুখে ভারতীয় ক্রিকেটের চোট-আঘাত সামলানোর পরিকাঠামো। সাম্প্রতিক সময়ে বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সের (সিওই) ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে একাধিক রিপোর্টে। বিশেষ করে দীর্ঘ সময় ধ...

২৪ সেপ্টে ২০২৬, ১২:৫৭ পিএম · 2 মিনিট
"পরের বিশ্বকাপ জিততে ১৭ বছর লাগেনি", এশিয়াডে যাত্রা শুরুর আগে অকপট টিম ইন্ডিয়ার হেড কোচ
ময়দান

"পরের বিশ্বকাপ জিততে ১৭ বছর লাগেনি", এশিয়াডে যাত্রা শুরুর আগে অকপট টিম ইন্ডিয়ার...

স্পোর্টস ডেস্ক: গত ইংল্যান্ড সফরে ম্যানচেস্টারে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বৈভব সূর্যবংশীর। বৈভবকে সুযোগ দেওয়ার সেই সিদ্ধান্ত যে তাঁর রাতের ঘুমই কেড়ে নিয়েছিল, সম্প্রতি এক সাক্ষাৎকারে তা নিজেই জানালেন ভারতের হে...

২৪ সেপ্টে ২০২৬, ১০:২০ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.