JAZZBAAT 24 BANGLA
২২ সেপ্টে ২০২৬, ০৬:৫১ পিএম
Breaking
গান্ধীজির ৫টি শিক্ষা, যা আজকের প্রজন্মের জীবনেও প্রাসঙ্গিক তিস্তার উত্তাল স্রোতে তলিয়ে যাচ্ছিল হস্তিশাবক, জীবনের ঝুঁকি নিয়ে প্রাণ বাঁচালেন মৎস্যজীবীর... বাড়ি থেকে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ, আত্মহত্যা নাকি খুন? অস্ত্র উদ্ধারে নিয়ে যেতেই গুলির ঘটনা, গুলিবিদ্ধ অভিযুক্ত মিলন প্রধানের বিরুদ্ধে বাকি মামলা প্রত্যাহার রাজ্যের, হাইকোর্টে স্বস্তি কংগ্রেস প্রার্থীর ৭৫ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করলেন রানি মুখার্জির মা কৃষ্ণা মুখোপাধ্যায় দুর্গাপুরে স্বাস্থ্যমন্ত্রীর নিশানায় বামেরা নাবালিকা হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ, জামুইয়ে এনকাউন্টার পুলিশের গান্ধীজির ৫টি শিক্ষা, যা আজকের প্রজন্মের জীবনেও প্রাসঙ্গিক তিস্তার উত্তাল স্রোতে তলিয়ে যাচ্ছিল হস্তিশাবক, জীবনের ঝুঁকি নিয়ে প্রাণ বাঁচালেন মৎস্যজীবীর... বাড়ি থেকে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ, আত্মহত্যা নাকি খুন? অস্ত্র উদ্ধারে নিয়ে যেতেই গুলির ঘটনা, গুলিবিদ্ধ অভিযুক্ত মিলন প্রধানের বিরুদ্ধে বাকি মামলা প্রত্যাহার রাজ্যের, হাইকোর্টে স্বস্তি কংগ্রেস প্রার্থীর ৭৫ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করলেন রানি মুখার্জির মা কৃষ্ণা মুখোপাধ্যায় দুর্গাপুরে স্বাস্থ্যমন্ত্রীর নিশানায় বামেরা নাবালিকা হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ, জামুইয়ে এনকাউন্টার পুলিশের

এশিয়ান গেমসের মঞ্চে নয়া ইতিহাস, ব্রোঞ্জ জিতে নজির গড়লেন ভারতের সুচিকা

এশিয়ান গেমসের মঞ্চে নয়া ইতিহাস, ব্রোঞ্জ জিতে নজির গড়লেন ভারতের সুচিকা
এশিয়ান গেমসে এমএমএ-র ৬০ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতলেন সুচিকা তারিয়াল ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমসের মঞ্চে এ বার ইতিহাস গড়ল ভারতীয় মিক্সড মার্শাল আর্টস। আইচি-নাগোয়ায় মহিলাদের ট্র্যাডিশনাল এমএমএ-র ৬০ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতে দেশের হয়ে নজির গড়লেন সুচিকা তারিয়াল। এশিয়াডের ইতিহাসে এমএমএ-তে এটাই ভারতের প্রথম পদক। সোমবার সিঙ্গাপুরের হুই হুন তেও-র কাছে ০-২ ব্যবধানে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেন সুচিকা। তবে সেমিফাইনালে ওঠার সুবাদে আগেই পদক নিশ্চিত করে ফেলেছিলেন তিনি। তাঁর এই সাফল্যে এশিয়ান গেমসে ভারতের পদক-তালিকায় যোগ হল আরও একটি ব্রোঞ্জ।

রবিবার কোয়ার্টার ফাইনালে মঙ্গোলিয়ার আলতানচিমেগ বাইগালমাকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছিলেন সুচিকা। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন বাইগালমা। বিশেষ করে দ্বিতীয় ও শেষ রাউন্ডে ভারতীয় প্রতিযোগীর উপর চাপ বাড়ানোর চেষ্টা করেন তিনি। কিন্তু সুচিকার রক্ষণ ভাঙতে পারেননি। পাল্টা আক্রমণে গুরুত্বপূর্ণ রিভার্সাল করে প্রতিপক্ষকে মাটিতে ফেলে দেন ভারতীয় খেলোয়াড়। শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ ধরে রেখে ম্যাচ জিতে নেন তিনি। সেই জয়ের সঙ্গেই নিশ্চিত হয়ে যায় ভারতের প্রথম পদক।

এ দিকে সুচিকার এই ঐতিহাসিক সাফল্যের দিনে শ্যুটিংয়েও রুপোর ঝলক দেখল ভারত। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল দলগত ইভেন্টে রুদ্রাঙ্কশ পাটিল, পার্থ মানে ও হিমাংশু ধিল্লনের দল ১৮৯০.১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে রুপো জিতেছে। চিন ১৮৯৯.০ পয়েন্ট নিয়ে সোনা এবং দক্ষিণ কোরিয়া ১৮৪১.৪ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পেয়েছে। রুদ্রাঙ্কশ তৃতীয় এবং হিমাংশু সপ্তম হয়ে ব্যক্তিগত ফাইনালে উঠেছেন। পার্থ শেষ করেছেন ১১ নম্বরে। এর আগে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল দলগত ইভেন্টেও রুপো জিতেছিল ভারত। ফলে শ্যুটিং থেকেই ভারতের ঝুলিতে এল তিনটি পদক, তিনটিই রুপো।

এ দিন অন্যান্য খেলাতেও ছিল মিশ্র ফলাফল। সফট টেনিসে আধিয়া তিওয়ারি ও জয় মীনা মিক্সড ডাবলসে ৫-০ ব্যবধানে কম্বোডিয়াকে হারিয়ে অভিযান শুরু করেন। টেবিল টেনিসে পাকিস্তানকে ৩-০ হারিয়েছে ভারতের মহিলা দল। সাঁতারে পুরুষদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে ফাইনালে উঠেছেন শ্রীহরি নটরাজ। তবে ৫০ মিটার ফ্রিস্টাইলে মণি আকাশ ও গীতেশ শাহ এবং ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ধনুষ সুরেশ ফাইনালে উঠতে পারেননি। উশুতে মহিলাদের চ্যাংকুয়ান ফাইনালে ১৫তম হয়েছেন নিয়েমান ওয়াংসু। সব মিলিয়ে সুচিকার ঐতিহাসিক ব্রোঞ্জ এবং শুটিংয়ের রুপো দিয়ে জমে উঠেছে ভারতের এশিয়ান গেমস অভিযান।

21 Views 0 Likes 0 Comments

Related News

অকল্পনীয় জাপান! ঐতিহাসিক ম্যাচে ২ রানে রুদ্ধশ্বাস জয় ভারতের
ময়দান

অকল্পনীয় জাপান! ঐতিহাসিক ম্যাচে ২ রানে রুদ্ধশ্বাস জয় ভারতের

স্পোর্টস ডেস্ক: আগের খেলাতেই যে টিম ইন্ডিয়া আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ৬ ওভারে তুলেছিল ১০০, মঙ্গলবার ৫ ওভারের ম্যাচে তারাই আটকে গেল মাত্র ৩২ রানে। গোটা ইনিংসে মাত্র দুটি বাউন্ডারি। তবু এর পরেও ২ রানে রুদ্ধশ্বাস জয়। স...

২২ সেপ্টে ২০২৬, ০৩:০৬ পিএম · 2 মিনিট
এশিয়া কাপের পুনরাবৃত্তি এশিয়াড ফাইনালেও, শ্রীলঙ্কাকে ১৪৭ রানে হারিয়ে সোনা ভারতের
ময়দান

এশিয়া কাপের পুনরাবৃত্তি এশিয়াড ফাইনালেও, শ্রীলঙ্কাকে ১৪৭ রানে হারিয়ে সোনা ভারতের

স্পোর্টস ডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান। মঙ্গলবার এশিয়ান গেমসের তৃতীয় দিনেই ভারতের জন্য সোনার দরজা খুলে দিলেন হরমনপ্রীত কৌররা। মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে ১৪৭ রানে উড়িয়ে দিয়ে এশিয়ান গেমসের মহি...

২২ সেপ্টে ২০২৬, ০২:১০ পিএম · 2 মিনিট
জলি-গায়ত্রীর জয়েও হল না শেষরক্ষা, এশিয়াডের কোয়ার্টার থেকেই বিদায় মহিলা ব্যাডমিন্টন দলের
ময়দান

জলি-গায়ত্রীর জয়েও হল না শেষরক্ষা, এশিয়াডের কোয়ার্টার থেকেই বিদায় মহিলা ব্যাডম...

স্পোর্টস ডেস্ক: লড়াইটা জোরদারই হল। তবু শেষ হাসি হাসতে ব্যর্থ ভারতীয় শাটলাররা। এশিয়ান গেমসে মহিলাদের ব্যাডমিন্টনে কোয়ার্টার ফাইনালেই থেমে গেল পিভি সিন্ধুদের অভিযান। মঙ্গলবার জাপানের ইচিনোমিয়া সিটি মিউনিসিপ্যাল জিমনেশ...

২২ সেপ্টে ২০২৬, ১২:৪৩ পিএম · 2 মিনিট
এশিয়াডে পদকের আশা বাড়াচ্ছে কবাডি, কোরিয়াকে ৩২ পয়েন্টে উড়িয়ে দাপট ভারতের
ময়দান

এশিয়াডে পদকের আশা বাড়াচ্ছে কবাডি, কোরিয়াকে ৩২ পয়েন্টে উড়িয়ে দাপট ভারতের

নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে কবাডির মঞ্চে ফের দাপট ভারতের। মঙ্গলবার গ্রুপ-এ-র ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৬৩-৩১ হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল সুনীল কুমারের নেতৃত্বাধীন ভারতীয় দল। তোকোই সিটিজেন্স জিমনেশিয়ামে এ দিন শুরু থেকেই ম্...

২২ সেপ্টে ২০২৬, ১১:২২ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.