JAZZBAAT 24 BANGLA
২১ সেপ্টে ২০২৬, ০৮:১৪ পিএম
Breaking
ছুরি-কাঁচির বদলে যন্ত্রের হাত, রোগীর শরীরে আসলে কী হয় ৫ মাসে রফতানি প্রায় ৪০% বাড়ল, নেপথ্যে AI-র দৌড় সান ফ্রান্সিসকোয় ‘টার্মিনেটর’ লড়াই ঘিরে তোলপাড় তিস্তার স্রোতে ভেসে গেল হস্তিশাবক, আবেগঘন মা-শাবকের পুনর্মিলন রামমন্দিরের দানবাক্সেই হাত! CCTV-তে ধরা পড়ল ১০৫ বার চুরি সিনেমা হলের ভিতর মহিলাকে হেনস্থার অভিযোগ, কসবায় গ্রেফতার ৬ ‘সাসপেনশন তুলতে হবে’, আইআইটি বম্বের অধ্যাপকের পাশে শিক্ষক সংগঠন অম্বানীর গণেশপুজোয় শুভেন্দু, মুম্বই সফর ঘিরে বাড়ছে জল্পনা ছুরি-কাঁচির বদলে যন্ত্রের হাত, রোগীর শরীরে আসলে কী হয় ৫ মাসে রফতানি প্রায় ৪০% বাড়ল, নেপথ্যে AI-র দৌড় সান ফ্রান্সিসকোয় ‘টার্মিনেটর’ লড়াই ঘিরে তোলপাড় তিস্তার স্রোতে ভেসে গেল হস্তিশাবক, আবেগঘন মা-শাবকের পুনর্মিলন রামমন্দিরের দানবাক্সেই হাত! CCTV-তে ধরা পড়ল ১০৫ বার চুরি সিনেমা হলের ভিতর মহিলাকে হেনস্থার অভিযোগ, কসবায় গ্রেফতার ৬ ‘সাসপেনশন তুলতে হবে’, আইআইটি বম্বের অধ্যাপকের পাশে শিক্ষক সংগঠন অম্বানীর গণেশপুজোয় শুভেন্দু, মুম্বই সফর ঘিরে বাড়ছে জল্পনা

আপাতত গ্রেফতার নয়, সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে রক্ষাকবচ

আপাতত গ্রেফতার নয়, সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে রক্ষাকবচ

জমি-দুর্নীতি মামলায় গ্রেফতারির আশঙ্কায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। আপাতত গ্রেফতার করা যাবে না। বৃহস্পতিবার এমনই অন্তর্বর্তী রক্ষাকবচ দিল দেশের সর্বোচ্চ আদালত। তবে সিআইডির তদন্তে সহযোগিতা করতে হবে। প্রতিদিন জেরায় হাজিরা দিতে হবে বলে খবর।

এর আগে একই জমি-দুর্নীতি মামলায় আগাম জামিনের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টে গিয়েছিলেন সুমিত রায়। তবে গত সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁর সেই আবেদন খারিজ করে দেন। যদিও চাকরি-দুর্নীতির একটি পৃথক মামলায় শর্তসাপেক্ষে আগাম জামিন মঞ্জুর করা হয়েছিল। আদালত নির্দেশ দেয়, ১০ দিনের মধ্যে তদন্তকারী আধিকারিকের কাছে হাজিরা দিতে হবে এবং ভবিষ্যতে তদন্তের প্রয়োজনে ডাক পড়লেও সহযোগিতা করতে হবে।

সুমিত রায়ের আশঙ্কা, চাকরি-দুর্নীতির মামলায় তদন্তকারীদের সামনে হাজিরা দিতে গেলে জমি-দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করা হতে পারে। সেই কারণেই হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তিনি এবং জরুরি শুনানির আর্জিও জানিয়েছেন।

তদন্ত সূত্রে অভিযোগ, পশ্চিম মেদিনীপুরের শালবনিতে সরকারি জমি ভুয়ো নথির মাধ্যমে দখল করে বিক্রির একটি চক্রের সঙ্গে যুক্ত ছিলেন সুমিত রায়। অভিযোগ, টাকার বিনিময়ে সরকারি জমি বিক্রির জন্য ভুয়ো নথি তৈরি করা হত এবং সেই প্রক্রিয়ায় তাঁর সম্মতি ও ভূমিকা ছিল। যদিও এই অভিযোগের বিষয়ে সুমিত রায়ের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়েও সুমিত রায়ের খোঁজ না মেলায় আদালতের দ্বারস্থ হয় তদন্তকারী সংস্থা। এরপর মেদিনীপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

উল্লেখ্য, হাই কোর্টে মামলার দ্রুত শুনানি এবং বেঞ্চ পরিবর্তনের আবেদন করেছিলেন সুমিত রায়ের আইনজীবী অয়ন ভট্টাচার্য। তবে সেই আবেদন খারিজ করে আদালত জানায়, নিয়মিত বেঞ্চেই মামলার শুনানি হবে। এরপর বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানি শেষে আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যায়। সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক।

56 Views 0 Likes 0 Comments

Related News

সিনেমা হলের ভিতর মহিলাকে হেনস্থার অভিযোগ, কসবায় গ্রেফতার ৬
মহানগর

সিনেমা হলের ভিতর মহিলাকে হেনস্থার অভিযোগ, কসবায় গ্রেফতার ৬

কলকাতা, নিউজ ডেস্ক: কসবার অ্যাক্রোপলিস মলে সিনেমা দেখতে গিয়ে শ্লীলতাহানির শিকার মহিলা। এমনকি, ওই মহিলার স্বামীর সঙ্গে অভব্য আচরণ করা হয় বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ করতেই দম্পতিকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ছ’জনকে ...

২১ সেপ্টে ২০২৬, ০৭:৩৪ পিএম · 2 মিনিট
অম্বানীর গণেশপুজোয় শুভেন্দু, মুম্বই সফর ঘিরে বাড়ছে জল্পনা
মহানগর

অম্বানীর গণেশপুজোয় শুভেন্দু, মুম্বই সফর ঘিরে বাড়ছে জল্পনা

নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে বড় শিল্পের বিনিয়োগ টানার উদ্যোগের মধ্যেই সোমবার মুম্বই সফরে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অম্বানী পরিবারের গণেশ চতুর্থীর অনুষ্ঠানে যোগ দেওয়াকে কেন্দ্র করে তাঁর এই সংক্ষিপ্ত সফর ঘিরে শিল্পম...

২১ সেপ্টে ২০২৬, ০৭:১৪ পিএম · 2 মিনিট
মার্কস-লেনিনের নামে আর রাস্তা থাকবে না? কলকাতা পুরসভায় কার্তিক মহারাজের জন্য বিশেষ অফিস
মহানগর

মার্কস-লেনিনের নামে আর রাস্তা থাকবে না? কলকাতা পুরসভায় কার্তিক মহারাজের জন্য বিশেষ...

নিউজ ডেস্ক: কলকাতার একাধিক রাস্তার নাম পরিবর্তন নিয়ে এবার প্রশাসনিক তৎপরতা আরও বাড়ল। রাস্তার নামকরণ ও নাম পরিবর্তন সংক্রান্ত ১০ সদস্যের কমিটির চেয়ারম্যান স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের জন্য কলকাতা পুরনিগমে স...

২১ সেপ্টে ২০২৬, ০৭:০৫ পিএম · 2 মিনিট
চৈতন্য মহাপ্রভুর নামে হতে পারে নতুন নাম!
মহানগর

চৈতন্য মহাপ্রভুর নামে হতে পারে নতুন নাম!

নিউজ ডেস্ক: কলকাতার অন্যতম পরিচিত ‘বিশ্ব বাংলা সরণি’র নাম কি এবার বদলে যেতে চলেছে? এই প্রশ্ন ঘিরে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর, ইএম বাইপাস থেকে কলকাতা বিমানবন্দরমুখী গুরুত্বপূর্ণ এই রাস্তার নাম পরিবর্তন কর...

২১ সেপ্টে ২০২৬, ০৬:৫৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.