JAZZBAAT 24 BANGLA
২৮ সেপ্টে ২০২৬, ০৪:২৮ এএম
Breaking
নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান ‘বন্দে মাতরম’ বিতর্ক থেকে বাংলা ভাগ! সুজনের নতুন বইয়ে স্বাধীনতার ‘অজানা’ ইতিহাস! ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস বিমানবন্দরে বিদ্যাকে চুমু খেলেন সিদ্ধার্থ ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান ‘বন্দে মাতরম’ বিতর্ক থেকে বাংলা ভাগ! সুজনের নতুন বইয়ে স্বাধীনতার ‘অজানা’ ইতিহাস! ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস বিমানবন্দরে বিদ্যাকে চুমু খেলেন সিদ্ধার্থ ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও

আদালতের বক্তব্য বিকৃত করে মিম-ভিডিয়ো, কেন্দ্র-সিবিআইয়ের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট

আদালতের বক্তব্য বিকৃত করে মিম-ভিডিয়ো, কেন্দ্র-সিবিআইয়ের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট

আদালতের কার্যবিবরণী মৌখিক পর্যবেক্ষণের কিছু কিছু অংশ কেটে ছেঁটে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে সেগুলিকে ব্যবহার করার অভিযোগ উঠেছে। এরই বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল শীর্ষ আদালত। জনস্বার্থ মামলায় কেন্দ্র ও সিবিআই এর কাছে জবাব চাওয়া হলো আদালতের পক্ষ থেকে। ‌

অভিযোগ উঠেছে, আদালতের শুনানির সম্পূর্ণ প্রেক্ষাপট বাদ দিয়ে প্রধান বিচারপতি সূর্য কান্তের মৌখিক পর্যবেক্ষণের একটি অংশ কেটে-ছেঁটে এমনভাবে বিভিন্ন সমাজমাধ্যমে ছড়ানো হয়েছে, যাতে মন্তব্যটির সম্পূর্ণ ভিন্ন অর্থ দাঁড়িয়েছে। এরই প্রেক্ষিতে মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে এই মামলার শুনানি হয়। এই শুনানির পর কেন্দ্র ও সিবিআইয়ের কাছে জবাব চেয়েছে শীর্ষ আদালত।

এ বিষয়ে আদালতে আবেদনকারী আইনজীবী রাজা চৌধুরী দাবি করেন, ১৫-ই মে একটি মামলার চলছিল আদালতে। ‌ সেই মামলার শুনানির সময়তে ভুয়ো আইনজীবী প্রসঙ্গে প্রধান বিচারপতি ককরোচ শব্দটি ব্যবহার করেছিলেন।‌ আদালতের কার্যক্রমের সংক্রান্ত বিষয়ে ও আইনজীবীদের পেশাগত মানের অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিচারপতি সেই সময় ওই মন্তব্য করেছিলেন। আর সেই মন্তব্যকে নিয়ে একেবারেই অন্যরকম ভাবে নেট মাধ্যমে বিতর্কের সৃষ্টি করা হয়েছে। সেই ক্লিপ ও মিম সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় এবং তা থেকে বাণিজ্যিক লাভের চেষ্টাও হয়েছে বলে আদালতে অভিযোগ করেন আবেদনকারী আইনজীবী। ‌

আইনজীবী রাজা চৌধুরী আরো দাবি করেন, ১৫-ই মে-র পর থেকে বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে বিচারপতিদের মৌখিক পর্যবেক্ষণকে বিকৃতভাবে তুলে ধরে ভিডিও ও মিমের কাজে ব্যবহার করা হচ্ছে।‌ এতে একাংশ মানুষ বাণিজ্যিকভাবে লাভ পাচ্ছে।‌ তবে এই ধরনের মিমের ফলে বিচারব্যবস্থা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে বলে মনে করছেন তিনি। ‌

এ বিষয়ে আদালতের কাছে আর্জি জানানো হয়েছে বিচারপতিদের মৌখিক পর্যবেক্ষণ বা রূপক মন্তব্যের অনুমতিহীন বাণিজ্যিক ব্যবহার, ট্রেডমার্কের অপব্যবহার কিংবা বাণিজ্যিক প্রচারের সঙ্গে জড়িত ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হোক। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক তাদের বিরুদ্ধে। তা না হলে আইনের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস নড়বড়ে হয়ে উঠবে।

আদালতের বক্তব্যকে প্রসঙ্গচিত করে তার বাণিজ্যিক ব্যবহার করা অপরাধ। তাই এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের আবেদন জানানো হয়েছে। আগামী দিনে কেন্দ্র ও সিবিআই-এর উত্তরে কি যুক্তি দেয় সেটাই দেখার।

52 Views 0 Likes 0 Comments

Related News

নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান
দেশ

নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান

ঘটনার খবর পেয়ে নেপাল প্রশাসনের তরফে উদ্ধার অভিযান শুরু হয়েছে। নেপালের পর্যটন বিভাগের ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। তবে ঠিক কোথায় তাঁরা আটকে রয়েছেন, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

২৮ সেপ্টে ২০২৬, ১২:৫৪ এএম · 2 মিনিট
৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা
দেশ

৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

ছত্রিশগড়েও অবিরাম বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কোণ্ডাগাঁওয়ে প্লাবিত ধানজমিতে মাছ ধরতে গিয়ে ফুলে ওঠা নালায় ভেসে মৃত্যু হয়েছে এক ৪০ বছর বয়সি কৃষকের। পরিস্থিতি সামাল দিতে কোণ্ডাগাঁও, দান্তেওয়াড়া, বিজাপুর, কাঁকের, বস্তার, গরিয়াবন্দ, ধামতারি এবং দুর্গ এই আট জেলায় সমস্ত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

২৭ সেপ্টে ২০২৬, ১১:৩৩ পিএম · 2 মিনিট
VIRAL VIDEO: মায়ের পাঠশালাতেই বেঁচে থাকার লড়াই, বুনো চিতার গাছে চড়ার দৃশ্য ছুঁয়ে গেল নেটিজেনদের মন
দেশ

VIRAL VIDEO: মায়ের পাঠশালাতেই বেঁচে থাকার লড়াই, বুনো চিতার গাছে চড়ার দৃশ্য ছুঁয়ে গ...

উঁচু গাছের মগডালে থাবা আটকে সামান্য ইতস্তত করছিল শাবকটি। ভাবনা তখন নামবে কী করে? ঠিক তখনই নিঃশব্দে পাশে এসে দাঁড়াল মা চিতা। কীভাবে সামনের থাবা নামাতে হবে, ডালের খাঁজে পেছনের নখ কতটা শক্ত করে গাঁথতে হবে শরীরী ভাষায় যেন একেবারে হাতেনাতে তালিম দিল মা চিতা। মায়ের পদক্ষেপ হুবহু অনুকরণ করে নির্ভয়ে নিচে নেমে এল একরত্তি ছানা।

২৭ সেপ্টে ২০২৬, ০৬:১৪ পিএম · 2 মিনিট
৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা
দেশ

৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

রাজ্যের ৭৫ টি জেলার মধ্যে ৬৩ টিতেই স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

২৭ সেপ্টে ২০২৬, ০৫:০২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.