JAZZBAAT 24 BANGLA
২৬ সেপ্টে ২০২৬, ১২:৩৬ এএম
Breaking
ভারতের আসার আগেই টিম ইন্ডিয়াকে নিয়ে বড় কথা ব্রাজিল কোচ আন্সেলোত্তির, পাত্তা দিতে নারাজ খাল... শেয়ার বাজারে বড় ধসের আগে কি বাজছে ঘণ্টা? তেল, বন্ড, AI—একসঙ্গে ঘনাচ্ছে মন্দার মেঘ বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে অবিশ্বাস্য দাপট ভারতের, পানামার সঙ্গে ১-১ ড্র করল খালিদ জামিলে... শিল্পের জমি জট কাটাতে নতুন নীতি! শিল্পপ্রকল্পে ৬০ হাজার কোটি বিনিয়োগ পুজোর পরেই পুরভোটের দামামা! নভেম্বরের শেষে কলকাতা-হাওড়া-সহ ৭ পুরসভায় ভোটের প্রস্তুতি এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারতের পদক-ঝড়, উপরি পাওনা জোড়া ইতিহাস দল বদলেছেন দেশের মোট ১১১ সাংসদ-বিধায়ক, বাংলাকে নিয়েও সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা, বিজেপির সাংগঠনিক কমিটিতে একাধিক পরিবর্তন ভারতের আসার আগেই টিম ইন্ডিয়াকে নিয়ে বড় কথা ব্রাজিল কোচ আন্সেলোত্তির, পাত্তা দিতে নারাজ খাল... শেয়ার বাজারে বড় ধসের আগে কি বাজছে ঘণ্টা? তেল, বন্ড, AI—একসঙ্গে ঘনাচ্ছে মন্দার মেঘ বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে অবিশ্বাস্য দাপট ভারতের, পানামার সঙ্গে ১-১ ড্র করল খালিদ জামিলে... শিল্পের জমি জট কাটাতে নতুন নীতি! শিল্পপ্রকল্পে ৬০ হাজার কোটি বিনিয়োগ পুজোর পরেই পুরভোটের দামামা! নভেম্বরের শেষে কলকাতা-হাওড়া-সহ ৭ পুরসভায় ভোটের প্রস্তুতি এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারতের পদক-ঝড়, উপরি পাওনা জোড়া ইতিহাস দল বদলেছেন দেশের মোট ১১১ সাংসদ-বিধায়ক, বাংলাকে নিয়েও সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা, বিজেপির সাংগঠনিক কমিটিতে একাধিক পরিবর্তন

বিরজু কেওটের মৃত্যুতে কড়া পদক্ষেপ, সাসপেন্ড আইও, ক্লোজ আইসি, ১০ লক্ষ ক্ষতিপূরণ!

বিরজু কেওটের মৃত্যুতে কড়া পদক্ষেপ, সাসপেন্ড আইও, ক্লোজ আইসি, ১০ লক্ষ ক্ষতিপূরণ!

পুলিশে হেফাজতে মৃত্যু হয়েছে তৃণমূল কর্মী বিরজু কেওটের। তার মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ চরমে। সরগরম হালিশহর। এই পরিস্থিতিতে সোমবার তার বাড়িতে পৌঁছালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘক্ষণ মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। আশ্বাস দেন তাদের পাশে থাকার। একই সঙ্গে পুলিশের গাফিলতির কথাও স্বীকার করে নেন মুখ্যমন্ত্রী। এবং তারপরই একাধিক কড়া পদক্ষেপ গ্রহণ করার কথা বলেন তিনি। তদন্তকারী আধিকারিককে সাসপেন্ড এবং হালিশহর থানার আইসি-কে ক্লোজ করে পুলিশ লাইনে পাঠানোর নির্দেশ দেন তিনি।

এ বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এই ঘটনার নিয়ম মেনে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হবে। ‌ ইতিমধ্যেই সেই তদন্তের দায়িত্বভার দেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনার জেলাশাসক শিল্পী গৌরীসারিয়াকে। তদন্তের অগ্রগতির সমস্ত তথ্য তাকে এবং মৃতের পরিবারকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

শুধু তদন্ত সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া নয়, পাশাপাশি মৃতের পরিবারের আর্থিক পরিস্থিতির কথা চিন্তা করে পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী এক বছর মৃত তৃণমূল কর্মীর স্ত্রী বিরজু কেওটেকে মাসিক ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করার কথা বলেছেন তিনি। পাশাপাশি মৃতের স্ত্রীকে গ্রুপ ডি পদে চাকরি দেয়ারও কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ‌ এরই সঙ্গে  ছোট দুই শিশুর ভবিষ্যতের কথা চিন্তা করে মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রদান করেন তিনি। ‌

প্রসঙ্গত, দুর্নীতি ও তোলাবাজিসহ একাধিক অভিযোগে কাঁচরাপাড়া পুরসভার পদত্যাগী তৃণমূল কাউন্সিলর জেনি শর্মা কেওটের স্বামী বিরজু কেওটকে গ্ৰেপ্তার করেছিল হালিশহর থানার পুলিশ। শুক্রবার বিচারক তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। ‌কিন্তু সেই পুলিশি হেফাজতেই শনিবার মৃত্যু হয় বিরজুর। পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন মৃতের স্ত্রী। ‌ মুখ্যমন্ত্রীর কাছে সহযোগিতার আর্জিও জানান। আর তারপরেই পরিবারের পাশে এসে দাঁড়ান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

উল্লেখ্য, রবিবার কাঁচরাপাড়ায় ওই মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও দোলা সেন। আর সেখানে গিয়েই বিক্ষোভের মুখে পড়েন তিনি। চোর চোর স্লোগান ওঠে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িকে লক্ষ্য করে কাদা ছোড়া হয়। রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এই প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে কিছু না জানিয়ে কাঁচরাপাড়ায় গিয়েছিলেন। যে ঘটনা ঘটেছে সেখানে বিজেপির কেউ ছিলনা। মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করে তিনি বলেন, ভবিষ্যতে কোথাও গেলে ‌ পুলিশকে সময় মতো জানিয়ে যাবেন।

রাজনৈতিক চাপানউতোরের মাঝেই অবশ্য বিরজু কেওটের মৃত্যুর তদন্তে প্রশাসনিক পদক্ষেপের ঘোষণা করেছে রাজ্য সরকার। এখন ময়নাতদন্তে রিপোর্টের অপেক্ষায় সকলে।

64 Views 0 Likes 0 Comments

Related News

শিল্পের জমি জট কাটাতে নতুন নীতি! শিল্পপ্রকল্পে ৬০ হাজার কোটি বিনিয়োগ
রাজ্য

শিল্পের জমি জট কাটাতে নতুন নীতি! শিল্পপ্রকল্পে ৬০ হাজার কোটি বিনিয়োগ

শুধু ইস্পাত বা ভারী শিল্পেই আটকে থাকছে না বিনিয়োগের পরিকল্পনা। কৃষি ও গ্রামীণ অর্থনীতির সঙ্গে শিল্পের যোগ বাড়ানোর কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গেই উঠে আসে আমূলের নাম। তাঁর দাবি, পানাগড়ে ১৫ একর এবং শিলিগুড়িতে আরও ১৫ একর জমি আমূলকে দেওয়া হয়েছে।

২৫ সেপ্টে ২০২৬, ০৯:১৩ পিএম · 3 মিনিট
পুজোর পরেই পুরভোটের দামামা! নভেম্বরের শেষে কলকাতা-হাওড়া-সহ ৭ পুরসভায় ভোটের প্রস্তুতি
রাজ্য

পুজোর পরেই পুরভোটের দামামা! নভেম্বরের শেষে কলকাতা-হাওড়া-সহ ৭ পুরসভায় ভোটের প্রস্ত...

কমিশনের বৈঠকের পর এখন নজর দু’টি বিষয়ের দিকে—আসন সংরক্ষণের চূড়ান্ত তালিকা এবং ভোটের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি। সংরক্ষণ-পর্ব শেষ হওয়ার পরেই প্রার্থী বাছাই এবং প্রচারের প্রস্তুতিতে গতি আসবে রাজনৈতিক দলগুলির। আর কমিশনের তরফে সূচি ঘোষণা হলেই শুরু হয়ে যাবে পুরভোটের আনুষ্ঠানিক কাউন্টডাউন।

২৫ সেপ্টে ২০২৬, ০৮:৫৫ পিএম · 2 মিনিট
দুধিয়ায় সেতু বিপর্যয়, বন্ধ ভারী যান চলাচল
রাজ্য

দুধিয়ায় সেতু বিপর্যয়, বন্ধ ভারী যান চলাচল

পাহাড়ে অবিরাম বৃষ্টির কারণে দুধিয়া নদীতে জলস্তর ক্রমশ বেড়ে যায়। সেই স্রোতের ধাক্কায় দুদিয়ার হিউম পাইপ ব্রিজটি আবারও ভেসে গিয়েছে। এর ফলে সেতুটি দিয়ে ভারী যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে।‌

২৫ সেপ্টে ২০২৬, ০৬:১১ পিএম · 2 মিনিট
আদালতের নির্দেশে শতবর্ষের ইস্কোয় প্রথম ভোট, ফল বেরোতেই রাতভর আবিরে মাতল বার্নপুর
রাজ্য

আদালতের নির্দেশে শতবর্ষের ইস্কোয় প্রথম ভোট, ফল বেরোতেই রাতভর আবিরে মাতল বার্নপুর

আসানসোল: একশো বছরেরও বেশি পুরনো কারখানা। দীর্ঘ শিল্প-ইতিহাসের সাক্ষী বার্নপুরের ইস্কো। কিন্তু এত বছরেও শ্রমিক সংগঠনের স্বীকৃতি নির্ধারণে হয়নি ভোট। শেষ পর্যন্ত আদালতের নির্দেশ, কেন্দ্রীয় মন্ত্রকের হস্তক্ষেপ এবং দীর্ঘ আইনি...

২৫ সেপ্টে ২০২৬, ০৪:০৯ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.