JAZZBAAT 24 BANGLA
১৫ অক্টো ২০২৬, ০৮:৫৮ পিএম
Breaking
সূর্যের চেয়ে দীর্ঘজীবী নক্ষত্রের চারপাশে ‘সুপার পৃথিবী’র খোঁজে বিজ্ঞানীরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শামিকে দেখতে চান প্রাক্তন নির্বাচক, কী বললেন তিনি RahulGandhi: সুপ্রিম কোর্টে বিক্ষোভ ঘিরে বিতর্ক, রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ বিজেপির GenZProtest: বাংলাদেশের ছাত্র আন্দোলনকে ‘লাল সালাম’ নেহা বোরার, মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর... Tala Prattoy: মণ্ডপে প্রবেশের আগে টাকা চাওয়ার অভিযোগ, ফের বিতর্কে টালা প্রত্যয় Indian Super League: ক্লাবগুলির হাতে আইএসএলের বাণিজ্যিক অধিকার Kylian Mbappe: চ্যাম্পিয়ন্স লিগে মেসির রেকর্ড ভাঙলেন এমবাপে UEFA Champions League: হালান্ডের জোড়া গোলেও বাঁচল না সিটিজেনরা সূর্যের চেয়ে দীর্ঘজীবী নক্ষত্রের চারপাশে ‘সুপার পৃথিবী’র খোঁজে বিজ্ঞানীরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শামিকে দেখতে চান প্রাক্তন নির্বাচক, কী বললেন তিনি RahulGandhi: সুপ্রিম কোর্টে বিক্ষোভ ঘিরে বিতর্ক, রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ বিজেপির GenZProtest: বাংলাদেশের ছাত্র আন্দোলনকে ‘লাল সালাম’ নেহা বোরার, মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর... Tala Prattoy: মণ্ডপে প্রবেশের আগে টাকা চাওয়ার অভিযোগ, ফের বিতর্কে টালা প্রত্যয় Indian Super League: ক্লাবগুলির হাতে আইএসএলের বাণিজ্যিক অধিকার Kylian Mbappe: চ্যাম্পিয়ন্স লিগে মেসির রেকর্ড ভাঙলেন এমবাপে UEFA Champions League: হালান্ডের জোড়া গোলেও বাঁচল না সিটিজেনরা

Tala Prattoy: মণ্ডপে প্রবেশের আগে টাকা চাওয়ার অভিযোগ, ফের বিতর্কে টালা প্রত্যয়

Tala Prattoy: মণ্ডপে প্রবেশের আগে টাকা চাওয়ার অভিযোগ, ফের বিতর্কে টালা প্রত্যয়
ছবি: নিজস্ব ছবি

কলকাতা, নিউজ ডেস্ক: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ইতিমধ্যে শহর কলকাতায় শুরু হয়ে গেছে জমজমাট প্যান্ডেল হপিংয়ের প্রস্তুতি। মহালয়ার পর থেকে একেক করে প্যান্ডেলে পুজো উদ্বোধন হওয়ায় অনেক দর্শনার্থী আগে আগেই ঠাকুর দেখা শুরু করে দিয়েছেন। এই আবহে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে উত্তর কলকাতার টালা প্রত্যয়ের পুজো ঘিরে। মণ্ডপে প্রতিমা দেখতে গেলে দর্শনার্থীদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, মণ্ডপে প্রবেশের আগে ২১৪ টাকা দিতে বলা হচ্ছে। এই ঘটনাকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন কয়েক জন দর্শনার্থী। বিশেষ করে লাইনে দাঁড়ানোর পর টাকা দেওয়ার বিষয়টি সামনে আসায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে। 

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযোগ খারিজ করে দিয়েছেন টালা প্রত্যয়ের পুজো কমিটির অন্যতম কর্তা দেবাশিস সোম। তাঁর মতে, 'একটা নেতিবাচক প্রচার চালানো হচ্ছে। এবার আমরা স্থানীয় মানুষদের নিয়ে পুজো করছি। যাঁরা এবার পুজোর দায়িত্বে নেই, তাঁরাই এই সব প্রচার করছেন। যে কেউ আমাদের পুজোয় এসে দেখে যেতে পারেন যে, কোনটা সত্যি, আর কোনটা নয়।' পাশাপাশি, স্থানীয় বাসিন্দাদের একাংশও বিষয়টি নিয়ে আপত্তি তুলেছেন বলে জানা গিয়েছে। 

তবে টালা প্রত্যয়ে এন্ট্রি ফি নতুন কিছু নয়। এর আগেও টালা প্রত্যয়ে ঠাকুর দেখা নিয়ে টাকা তোলার অভিযোগ উঠেছিল। যেখানে টিকিটের মূল্য শুরু হয়েছিল ১৭৫০ টাকা থেকে। সেই সময় উদ্যোক্তারা জানিয়েছিল যে, 'ইউনেসকো, ব্রিটিশ কাউন্সিল এবং মাস আর্টের প্রদর্শনী থাকে। ওরাই একটা প্রি-পুজো ভিজিট করাচ্ছে। অনেকেই বাইরে থেকে আসছেন। আর যাঁরা আসছেন তাঁরা সুবিধা মতো পাস কিনেছেন। এর সঙ্গে মেইনস্ট্রিম দুর্গাপুজোর কোনও সম্পর্ক নেই।' এবারেও সেই একই ঝামেলা পোহাতে হচ্ছে সকলকে। এবার পুজোতেও টাকা দিয়ে টিকিট কেনা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

9 Views 0 Likes 0 Comments

Related News

Durga Puja: মাটির নীচে হারিয়ে যাওয়া সভ্যতা! পাটুলির মণ্ডপে ‘অন্তর্লীন’ রহস্যের খোঁজ
উমাকথা

Durga Puja: মাটির নীচে হারিয়ে যাওয়া সভ্যতা! পাটুলির মণ্ডপে ‘অন্তর্লীন’ রহস্যের খ...

কলকাতা: মাটির উপরে আমাদের চেনা পৃথিবী, আর মাটির গভীরে লুকিয়ে রয়েছে কত না বলা ইতিহাস! সময়ের স্রোতে হারিয়ে যাওয়া জনপদ, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে থাকা সভ্যতা কিংবা একদিন প্রাণের স্পন্দনে ভরা অথচ আজ বিস্মৃত কোনও গ্রাম...

১৫ অক্টো ২০২৬, ০৫:৩৯ পিএম · 3 মিনিট
Durga Puja: অন্যায় দেখেও নীরব কেন সমাজ? হুতোম প্যাঁচার চোখে নারীদের বিরুদ্ধে অপরাধের নির্মম ছবি
উমাকথা

Durga Puja: অন্যায় দেখেও নীরব কেন সমাজ? হুতোম প্যাঁচার চোখে নারীদের বিরুদ্ধে অপরা...

কলকাতা: অন্যায় চোখের সামনে ঘটছে, অথচ প্রতিবাদ করার বদলে মুখ ফিরিয়ে নিচ্ছে মানুষ! কেউ দেখেও দেখছে না, কেউ শুনেও শুনছে না। চারপাশে এত মানুষের ভিড়, তবু বিপদের মুহূর্তে একজন নারী কি সত্যিই একা? সমাজের এই অস্বস্তিকর বাস্তব...

১৫ অক্টো ২০২৬, ০৫:৩৭ পিএম · 3 মিনিট
Durga Puja: মিষ্টির বাক্স, মাটির হাঁড়ি আর পুরনো দোকান! আহিরীটোলার মণ্ডপে ফিরছে উত্তর কলকাতার মিষ্টির ইতিহাস
উমাকথা

Durga Puja: মিষ্টির বাক্স, মাটির হাঁড়ি আর পুরনো দোকান! আহিরীটোলার মণ্ডপে ফিরছে উত...

কলকাতা: রসগোল্লার রসে ডুব, সন্দেশের মিষ্টি সুবাস, মাটির হাঁড়িতে জমে থাকা দই আর পুরনো মিষ্টির দোকানের চেনা ব্যস্ততা, বাঙালির কাছে মিষ্টি মানেই শুধু স্বাদের গল্প নয়, বরং স্মৃতি, ঐতিহ্য ও আবেগের এক অবিচ্ছেদ্য অংশ। কোনও বা...

১৫ অক্টো ২০২৬, ০৫:৩১ পিএম · 3 মিনিট
Durga Puja: মাটির প্রতিমা নয়, ছয় ফুটের পটচিত্রে দেবী দুর্গা! আলিপুরের পরিবারের ২৫ বছরের বিশেষ পুজো
উমাকথা

Durga Puja: মাটির প্রতিমা নয়, ছয় ফুটের পটচিত্রে দেবী দুর্গা! আলিপুরের পরিবারের ২...

কলকাতা: দুর্গাপুজো মানেই চোখের সামনে ভেসে ওঠে সাবেকি মাটির প্রতিমা, শোলার সাজ, ডাকের অলংকার আর ঢাকের তালে উৎসবের আবহ। কিন্তু শিল্পের ভাষা যখন চিরাচরিত রীতির বাইরে গিয়ে দেবী দুর্গাকে নতুনভাবে তুলে ধরে, তখন সেই সৃষ্টিই হয...

১৫ অক্টো ২০২৬, ০৫:২৯ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.