JAZZBAAT 24 BANGLA
২৮ সেপ্টে ২০২৬, ০৩:০৯ পিএম
Breaking
North 24 Pgs News: পুণ্যস্নান সেরে গঙ্গাসাগরে বড় বার্তা নীতিনের, উঠল জাতীয় মেলার দাবি Big-Boss 2026: একই দিনে এভিকশন এবং উইল্ডকার্ড এন্ট্রি ওয়াইল্ড-কার্ড, বাংলা বিগ-বসে নতুন চ... Punjab, LPU: উত্তাল এলপিইউ, কর্তৃপক্ষের বিরুদ্ধে বয়ান বিকৃতির অভিযোগ ছাত্রীদের, তদন্তে সিট Big-Boss 2026: নিজের হিসেবেই ‘দাদা’, সালমানের ছায়া হয়ে নয় তৃণমূলের প্রতীক নিয়ে ফের আইনি জট, ৪ মাস সময় পেল কমিশন Kolkata, Bikash Vaban: সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ, চাকরি স্থায়ীকরণ... Malda ED Raid: এলাকার সাধারণ যুবকের বাড়িতে হঠাৎ করেই ইডি কলকাতা-হাওড়া নিয়ে রোডম্যাপ চাইল হাইকোর্ট, বেঁধে দিল সময়সীমা North 24 Pgs News: পুণ্যস্নান সেরে গঙ্গাসাগরে বড় বার্তা নীতিনের, উঠল জাতীয় মেলার দাবি Big-Boss 2026: একই দিনে এভিকশন এবং উইল্ডকার্ড এন্ট্রি ওয়াইল্ড-কার্ড, বাংলা বিগ-বসে নতুন চ... Punjab, LPU: উত্তাল এলপিইউ, কর্তৃপক্ষের বিরুদ্ধে বয়ান বিকৃতির অভিযোগ ছাত্রীদের, তদন্তে সিট Big-Boss 2026: নিজের হিসেবেই ‘দাদা’, সালমানের ছায়া হয়ে নয় তৃণমূলের প্রতীক নিয়ে ফের আইনি জট, ৪ মাস সময় পেল কমিশন Kolkata, Bikash Vaban: সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ, চাকরি স্থায়ীকরণ... Malda ED Raid: এলাকার সাধারণ যুবকের বাড়িতে হঠাৎ করেই ইডি কলকাতা-হাওড়া নিয়ে রোডম্যাপ চাইল হাইকোর্ট, বেঁধে দিল সময়সীমা

তৃণমূলের প্রতীক নিয়ে ফের আইনি জট, ৪ মাস সময় পেল কমিশন

তৃণমূলের প্রতীক নিয়ে ফের আইনি জট,  ৪ মাস সময় পেল কমিশন
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: তৃণমূলের দলীয় প্রতীক নিয়ে তৈরি হওয়া জটিলতা আপাতত কাটল না। আগামী পুরসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ‘জোড়াফুল’ প্রতীক নিয়ে লড়তে পারবে কি না, সেই প্রশ্নের উত্তর এখনই মিলছে না। সোমবার এই সংক্রান্ত মামলার শুনানিতে নির্বাচন কমিশনকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য চার মাস সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট। এর ফলে পুরভোটের আগে কমিশনের সিদ্ধান্ত কার্যকর হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই পরিস্থিতির মুখে পড়তে পারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীও। অর্থাৎ, দুই শিবিরের কেউই এই মুহূর্তে পুরভোটে পুরনো তৃণমূলের নাম ও প্রতীক ব্যবহারের নিশ্চয়তা পাচ্ছে না।

তৃণমূলের অভ্যন্তরীণ বিরোধের জেরে দলের নাম এবং নির্বাচনী প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের কাছে বিবাদ পৌঁছয়। গত ১৮ সেপ্টেম্বর নির্বাচন কমিশন অন্তর্বর্তী নির্দেশে ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং দলের ‘জোড়াফুল’ প্রতীকের ব্যবহার স্থগিত করে। কমিশনের বক্তব্য, তৃণমূলের মধ্যে দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী তৈরি হয়েছে এবং উভয় পক্ষই নিজেদের মূল দল হিসেবে দাবি করছে। পরবর্তী সময়ে উপনির্বাচনের জন্য দুই শিবিরকে পৃথক নাম ও প্রতীক দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীকে ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নাম এবং ফুটবলারের প্রতীক দেওয়া হয়েছে।

অন্যদিকে, ঋতব্রতপন্থী গোষ্ঠীকেও আলাদা নাম ও প্রতীক নিয়ে নির্বাচনী ময়দানে নামতে হচ্ছে। কালীঘাট শিবিরকে ফুটবল খেলোয়াড় প্রতীক এবং মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নাম দেওয়া হয়েছে৷ অন্যদিকে ঋতব্রত শিবিরকে খাম প্রতীক এবং গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস নাম ব্যবহার করার নির্দেশ দিয়েছে কমিশন৷ এই সিদ্ধান্তের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো, আজ সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে এই মামলার শুনানি হয়।

এই পরিস্থিতিতে পুরসভা ভোটের আগে প্রতীক সংক্রান্ত নিষ্পত্তি না হলে প্রার্থীদের প্রচার ও সাংগঠনিক প্রস্তুতিতেও তার প্রভাব পড়তে পারে। এরই মধ্য়ে সুপ্রিম কোর্টের সোমবারের নির্দেশের পর এখন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই নজর দুই শিবিরের। চার মাসের সময়সীমার মধ্যে কমিশন কী সিদ্ধান্ত নেয়, তার উপরই নির্ভর করবে তৃণমূলের পুরনো নাম ও প্রতীক ভবিষ্যতে কোন পক্ষ ব্যবহার করতে পারবে। ফলে ৬ অক্টোবরের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে কমিশনের সঙ্গে মমতা শিবিরের আইনি লড়াই কোন দিকে যায়, এখন সেই দিকেই নজর রাজনৈতিক মহলের ।

বিজ্ঞাপনrrr
41 Views 0 Likes 0 Comments

Related News

Punjab, LPU: উত্তাল এলপিইউ, কর্তৃপক্ষের বিরুদ্ধে বয়ান বিকৃতির অভিযোগ ছাত্রীদের, তদন্তে সিট
দেশ

Punjab, LPU: উত্তাল এলপিইউ, কর্তৃপক্ষের বিরুদ্ধে বয়ান বিকৃতির অভিযোগ ছাত্রীদের, তদ...

ছাত্রীরা বলেন, 'আমাদের বলা হয়েছিল যেন বলি পড়ুয়ারা আমাদের বিরক্ত করছে। উপরন্তু আমাদের বক্তব্যের বড় অংশ কেটে বাদ দিয়ে মনমতো সম্পাদনা করে ইনস্টাগ্রামে আপলোড করা হয়েছে, যার কোনো পূর্বানুমতি আমাদের কাছ থেকে নেওয়া হয়নি।' কোনো কারণ ছাড়াই তাঁদের বলির পাঁঠা বানানো হচ্ছে বলে ক্ষোভ উগরে দেন ওই আবাসিকরা।

২৮ সেপ্টে ২০২৬, ০২:৩৬ পিএম · 2 মিনিট
INDIA জোটের বৈঠকের আগেই ধাক্কা? অখিলেশ ‘নেই’, আপ-ডিএমকেও অনিশ্চয়তা! বাড়ছে জল্পনা
দেশ

INDIA জোটের বৈঠকের আগেই ধাক্কা? অখিলেশ ‘নেই’, আপ-ডিএমকেও অনিশ্চয়তা! বাড়ছে জল্পনা

নয়া দিল্লি: বিরোধী INDIA জোটের ৩০ সেপ্টেম্বরের বৈঠক ঘিরে নতুন করে রাজনৈতিক সমীকরণ নিয়ে জল্পনা শুরু হয়েছে। দিল্লির কনস্টিটিউশন ক্লাবে প্রস্তাবিত বৈঠকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব নিজে উপস্থিত থাকছেন না বলে খবর। তা...

২৮ সেপ্টে ২০২৬, ০১:১০ পিএম · 2 মিনিট
Parvesh Verma : রাস্তা দেখতে গিয়ে চড় যুবককে! ভাইরাল ভিডিয়োর নেপথ্যের ঘটনা জানালেন দিল্লির মন্ত্রী
দেশ

Parvesh Verma : রাস্তা দেখতে গিয়ে চড় যুবককে! ভাইরাল ভিডিয়োর নেপথ্যের ঘটনা জানালেন...

রাস্তা পরিদর্শনে গিয়ে এক ব্যক্তিকে চড় মারার অভিযোগে তীব্র বিতর্কের মুখে দিল্লির পূর্তমন্ত্রী পরবেশ ভার্মা (Parvesh Verma)।

২৮ সেপ্টে ২০২৬, ০৯:৪০ এএম · 2 মিনিট
ব্যাংক ধর্মঘট কি তবে বাতিল? ২৮-৩০ সেপ্টেম্বর ATM, UPI, ব্যাঙ্কে কী হবে? জেনে নিন নতুন আপডেট
দেশ

ব্যাংক ধর্মঘট কি তবে বাতিল? ২৮-৩০ সেপ্টেম্বর ATM, UPI, ব্যাঙ্কে কী হবে? জেনে নিন ন...

 নয়াদিল্লি: শেষ মুহূর্তে বদলে গেল ব্যাঙ্ক ধর্মঘটের পরিস্থিতি। ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে তিন দিনের যে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল, আপাতত তা স্থগিত করা হয়েছে। ফলে এই তিন দিনে ব্যাঙ্কের শাখা, ATM এবং অনলাইন ...

২৮ সেপ্টে ২০২৬, ০৮:৪৪ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.