হরমুজ প্রণালী নিয়ে ইরান এবং আমেরিকার দড়ি টানাটানি চলছেই। হরমুজ প্রণালী বিশ্বের এক পঞ্চমাংশ 'তেল এবং গ্যাস' বাণিজ্য-র ক্ষেত্রে একটি শীর্ষস্থানীয় পথ।সেই পথের অধিকার নিয়ে বক্তব্য রেখেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধ পরিস্থিতির আবহে তিনি বলেন, 'খুব শীঘ্রই হরমুজ প্রণালীকে আমেরিকার অংশ হিসেবে ঘোষণা করা হবে।' এর পাল্টা জবাব দিয়েছে ইরানও। সেই জায়গা থেকে দাঁড়িয়েই নিউ ইয়র্কের একটি রাজনৈতিক সভাতে আত্মবিশ্বাসী ডোনাল্ড ট্রাম্প হুঙ্কার দেন, 'এই যুদ্ধে আমেরিকা ইরানকে পরাজিত করবে। আর ইরানকে পরাজিত করার পর খুব শীঘ্রই হরমুজ প্রণালীকে আমেরিকার অংশ হিসেবে ঘোষণা করব।'
এব্যাপারে বলা যায়, এই বছরেরই ২৮শে ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে জোট বেঁধে যুদ্ধ শুরু করে আমেরিকা এবং ইজরায়েল। এই যুদ্ধের ব্যাপক প্রভাব পড়ে হরমুজ প্রণালীতে। এর ফলে ক্ষতিগ্রস্ত হয় 'তেল এবং গ্যাস' বাণিজ্য। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়তেই থাকে।
ট্রাম্পের বক্তব্যের জবাবে ইরানের ডেপুটি ফরেন মিনিস্টার কাজেম ঘরিবাবাদী বলেছেন, 'হরমুজ প্রণালী টুইট করে দখল করা যাবে না। এয়ারক্রাফট কেরিয়ার দিয়ে দখল করা যাবে না। কোনও নির্দেশিকা বা নির্বাচনী বক্তৃতা দিয়েও দখল করা যাবে না। ইরান কোনও শক্তিকে ভয় পায় না।' কাজেম ঘরিবাবাদী আরও বলেন, ‘হরমুজ ইরানের ছিল, ইরানের আছে, ইরানেরই থাকবে।’