JAZZBAAT 24 BANGLA
০৬ অক্টো ২০২৬, ০৮:৪৪ পিএম
Breaking
Big-Boss 2026: তনুশ্রী নয় দুর্নিবারই আসল মাস্টারমাইন্ড, দুর্গ থেকে বেরিয়েই বিষ্ফোরক অনিন... Durga Puja: মহালয়ার আগেই বোধন, ১৬ দিনে ১৬ রূপে পুজো শিখরবাসিনীর India Vs Uruguay: বজ্রপাতের আশঙ্কা! থাপার গোলে সমতা ফিরতেই যুবভারতীতে থমকাল মহারণ! Durga Puja: দশমী নয়, অষ্টমীতেই সিঁদুর খেলেন সবাই! ১৫০ বছরের বেশি পুরোনো পালবাড়ি দুর্গাপ... Family Dispute: দুই পরিবারের বিবাদ থেকে হাতাহাতি, জীবন দিয়ে মিটলো অশান্তি Dengue: জোড়া ছোবলে বাংলাদেশে ৭ মাসে হামে ১১৩৪ শিশু ও ডেঙ্গুতে ২৮১ জনের মৃত্যু Bangladesh: দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী, ঢাকায় জোর চর্চা Bangladesh: বেতন বাড়ল ৬ গুণ, অথচ পুঁজিবাজারে বিনিয়োগকারীর দুর্দশা! কেন এই সিদ্ধান্ত? Big-Boss 2026: তনুশ্রী নয় দুর্নিবারই আসল মাস্টারমাইন্ড, দুর্গ থেকে বেরিয়েই বিষ্ফোরক অনিন... Durga Puja: মহালয়ার আগেই বোধন, ১৬ দিনে ১৬ রূপে পুজো শিখরবাসিনীর India Vs Uruguay: বজ্রপাতের আশঙ্কা! থাপার গোলে সমতা ফিরতেই যুবভারতীতে থমকাল মহারণ! Durga Puja: দশমী নয়, অষ্টমীতেই সিঁদুর খেলেন সবাই! ১৫০ বছরের বেশি পুরোনো পালবাড়ি দুর্গাপ... Family Dispute: দুই পরিবারের বিবাদ থেকে হাতাহাতি, জীবন দিয়ে মিটলো অশান্তি Dengue: জোড়া ছোবলে বাংলাদেশে ৭ মাসে হামে ১১৩৪ শিশু ও ডেঙ্গুতে ২৮১ জনের মৃত্যু Bangladesh: দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী, ঢাকায় জোর চর্চা Bangladesh: বেতন বাড়ল ৬ গুণ, অথচ পুঁজিবাজারে বিনিয়োগকারীর দুর্দশা! কেন এই সিদ্ধান্ত?

Family Dispute: দুই পরিবারের বিবাদ থেকে হাতাহাতি, জীবন দিয়ে মিটলো অশান্তি

Family Dispute:  দুই পরিবারের বিবাদ থেকে হাতাহাতি, জীবন দিয়ে মিটলো অশান্তি
পারিবারিক বিবাদ পরিণত হলো শোকে ছবি: নিজস্ব ছবি

দক্ষিণ ২৪ পরগনা, নিউজ ডেস্ক:  একেবারে সাধারণ একটি বিষয়কে কেন্দ্র করে আচমকা উত্ত্যক্ত হয়েছিল পাড়ার পরিবেশ। বিকেলের দিকে পাশাপাশি দুই পরিবারের মধ্যে শুরু হওয়া বচসা ক্রমে এমন জায়গায় পৌঁছয় ,যার পরিণতি নিয়ে রাত পর্যন্ত এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কি কারনে এতটা উত্তেজনা, তা নিয়ে শুরু হয় নানা জল্পনাও। পরে ঘটনার আসল কারণ সামনে আসতেই পরিস্থিতির ভয়াবহতা প্রকাশ্যে আসে।

ঘটনাটি ঘটেছে নোদাখালি থানার পূর্ব চন্ডিপুরের চকমৌখালী মোল্লাপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাশাপাশি বসবাসকারী দুই পরিবারের মধ্যে জল যাওয়ার রাস্তাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই মনোমালিন্য চলছিল। সোমবার বিকেলে সেই পুরনো বিবাদ ফের মাথাচাড়া দেয়। প্রথমে কথা কাটাকাটি আরম্ভ হলেও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছয় বলে অভিযোগ।

স্থানীয়দের অভিযোগ, বিবাদ চলাকালীন সন্টু নামে এক ব্যক্তি এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে আয়ুব শেখ ও তার পরিবারের সদস্যদের বচস্যা শুরু হয়। এরপর দু' পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। সেই সময়  বাঁশ ও লাঠি নিয়ে আয়ুব শেখকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। আচমকা আঘাতে গুরুতর ভাবে যখন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ৫১ বছর বয়সে ওই ব্যক্তি।

এরপর পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান। কিন্তু,  সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। পেশায় রাজমিস্ত্রি ওই ব্যক্তির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ঘটনার খবর পেয়ে নোদাখালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুচিসা হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি, এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সন্টু সহ মোট চারজনকে আটক করেছে পুলিশ।

তবে, কিভাবে সামান্য জল যাওয়ার বিষয়কে কেন্দ্র করে এত বড় ঘটনা ঘটলো, তা তদন্ত করছে তদন্তকারীরা। ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। একই সঙ্গে পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন তাঁরা। ঠিক কি ঘটেছিল, বিবাদের সূত্রপাত কোথা থেকে এবং মারধরের ঘটনায় কার কি ভূমিকা ছিল, সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে পুলিশ সূত্রে খবর।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
6 Views 0 Likes 0 Comments

Related News

Scholarship Protest : বকেয়া স্কলারশিপের দাবিতে রাস্তায় আদিবাসী পড়ুয়ারা
রাজ্য

Scholarship Protest : বকেয়া স্কলারশিপের দাবিতে রাস্তায় আদিবাসী পড়ুয়ারা

বকেয়া ওয়েসিস স্কলারশিপের টাকার দাবিতে এবার পুরুলিয়ায় রাস্তায় নেমে অনির্দিষ্টকালের পথ অবরোধ শুরু করলেন আদিবাসী (ST) ছাত্র-ছাত্রীরা।

০৬ অক্টো ২০২৬, ০৩:৫৭ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: টোটোয় চড়ে ভোটকেন্দ্রে মুখ্যমন্ত্রী, নন্দীগ্রামে ভোট দিলেন শুভেন্দু
রাজ্য

Suvendu Adhikari: টোটোয় চড়ে ভোটকেন্দ্রে মুখ্যমন্ত্রী, নন্দীগ্রামে ভোট দিলেন শুভেন...

মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম ভোট দিলেন শুভেন্দু অধিকারী। সকালে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে টোটোয় করে ভোটগ্রহণ পৌঁছন শুভেন্দু। নন্দীগ্রামের নন্দনায়কবাড় ভোটগ্রহণ কেন্দ্রে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে শুভেন্দু।

০৬ অক্টো ২০২৬, ১২:৪১ পিএম · 2 মিনিট
WaterPollution: কাপড়ে জড়িয়ে কচ্ছপের মৃত্যু,সাগরদিঘির পরিবেশ নিয়ে উদ্বেগ
রাজ্য

WaterPollution: কাপড়ে জড়িয়ে কচ্ছপের মৃত্যু,সাগরদিঘির পরিবেশ নিয়ে উদ্বেগ

জলের মধ্যে কাপড় জড়ানো অবস্থায় পড়ে রয়েছে একটি মৃত কচ্ছপ। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। কিভাবে মৃত্যু হল প্রাণীটির, সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, জলে থাকা কোন কাপড়ে জড়িয়ে পড়েই বিপাকে পড়ে থাকতে পারে কচ্ছপটি। তবে, ঠিক কি কারনে কচ্ছপের মৃত্যু হয়েছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি।

০৬ অক্টো ২০২৬, ১১:৪৯ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.