JAZZBAAT 24 BANGLA
০৩ অক্টো ২০২৬, ০৬:২৩ পিএম
Breaking
MysteriousTree: গাছের গায়ে ফুটে উঠল মহাদেবের মুখ, জলপাইগুড়িতে রহস্যময় অবয়ব ঘিরে চাঞ্চল... Tarpor : ‘জীবনটাকে উল্টে পাল্টে দেখুন’, প্রকাশ্যে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘তারপর’-এর প্রথম লু... অবসরেও দেশসেবা, প্রাক্তন সেনার উদ্যোগে বদলাচ্ছে পুরুলিয়ার যুবসমাজ India Hockey Gold: মালয়েশিয়াকে ৫-১ উড়িয়ে ইতিহাস! এশিয়াডে 'গোল্ডেন ডাবল' ভারতের GujaratUCC: রাষ্ট্রপতির সম্মতি গুজরাটের ইউসিসি বিলে, উত্তরাখণ্ডের পর দ্বিতীয় রাজ্য Asian Games 2026: ৬-৭ থেকে ১১-৭, অবিশ্বাস্য জয়ে ভারতকে সোনা এনে দিলেন আমন TamilNadu: পথফলকে হিন্দি বিতর্ক, তড়িঘড়ি দুই ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করল তামিলনাড়ুর বিজয় স... Rathindra Bose: আচমকা শারীরিক অসুস্থতা, হাসপাতালে ভর্তি স্পিকার রথীন্দ্র বসু MysteriousTree: গাছের গায়ে ফুটে উঠল মহাদেবের মুখ, জলপাইগুড়িতে রহস্যময় অবয়ব ঘিরে চাঞ্চল... Tarpor : ‘জীবনটাকে উল্টে পাল্টে দেখুন’, প্রকাশ্যে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘তারপর’-এর প্রথম লু... অবসরেও দেশসেবা, প্রাক্তন সেনার উদ্যোগে বদলাচ্ছে পুরুলিয়ার যুবসমাজ India Hockey Gold: মালয়েশিয়াকে ৫-১ উড়িয়ে ইতিহাস! এশিয়াডে 'গোল্ডেন ডাবল' ভারতের GujaratUCC: রাষ্ট্রপতির সম্মতি গুজরাটের ইউসিসি বিলে, উত্তরাখণ্ডের পর দ্বিতীয় রাজ্য Asian Games 2026: ৬-৭ থেকে ১১-৭, অবিশ্বাস্য জয়ে ভারতকে সোনা এনে দিলেন আমন TamilNadu: পথফলকে হিন্দি বিতর্ক, তড়িঘড়ি দুই ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করল তামিলনাড়ুর বিজয় স... Rathindra Bose: আচমকা শারীরিক অসুস্থতা, হাসপাতালে ভর্তি স্পিকার রথীন্দ্র বসু

মাঠের বাইরে কোহলির অন্য রূপ দেখে ‘টেস্ট ক্যাপ’ হারানোর যন্ত্রণা ভুললেন তরুণ তুর্কি

মাঠের বাইরে কোহলির অন্য রূপ দেখে ‘টেস্ট ক্যাপ’ হারানোর যন্ত্রণা ভুললেন তরুণ তুর্কি

কলকাতা, বিশ্বদীপ বন্দ্যোপাধ্যায়: সামনে এল বিরাট কোহলির এক অন্য রূপ। ইংল্যান্ডের তরুণ ক্রিকেটার জর্ডন কক্সের টেস্ট অভিষেকের স্বপ্ন যখন কার্যত ভেঙে পড়েছিল, তখন তাঁর পাশে দাঁড়িয়েছিলেন কোহলি। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ড্রেসিংরুমে কোহলির সঙ্গে সময় কাটানোর সুবাদে তাঁর কাছ থেকে নানা বিষয়ে পরামর্শ নেওয়ার সুযোগ পেয়েছিলেন কক্স। ইংল্যান্ডের ক্রিকেটার জানিয়েছেন, কোহলির সঙ্গে তাঁর যোগাযোগ এখনও রয়েছে। কোনও সমস্যা হলে ফোন বা মেসেজে পরামর্শ চান তিনি। কক্সের কথায়, বড় মঞ্চের চাপকে ভয় না পেয়ে মুহূর্তটাকে উপভোগ করার পরামর্শই দিয়েছিলেন কোহলি।

কক্সের টেস্ট অভিষেকের অপেক্ষা অবশ্য একেবারেই সুখপ্রদ ছিল না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামার মাত্র ৩ দিন আগে চোট পান তিনি। ফলে হাতের সামনে থাকা টেস্ট ক্যাপ আর মাথায় দেওয়া হয়নি। সেই ধাক্কায় মানসিকভাবে ভেঙেও পড়েছিলেন কক্স। তাঁর মনে হয়েছিল, হয়তো আর কখনও টেস্ট খেলার সুযোগই পাবেন না। সেই সময় কোহলির সঙ্গে কথা বলেন তিনি। কক্স জানিয়েছেন, কোহলি তাঁকে বোঝান, ক্রিকেটের বাইরেও জীবনের একটা বড় জগৎ রয়েছে। বিরাটের সেই কথাই তাঁকে পরিস্থিতিটাকে অন্য ভাবে দেখতে সাহায্য করে।

কক্স বলেন, কোহলি তাঁকে মনে করিয়ে দিয়েছিলেন, পৃথিবীতে কোটি কোটি মানুষ রয়েছেন যাঁরা বিরাট কোহলিকে চেনেনই না। তাই ক্রিকেটের একটি খারাপ দিনকে জীবনের শেষ বলে ভাবার কোনও কারণ নেই। কক্সের বক্তব্য, কোহলির সেই উপলব্ধি তাঁকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করেছে। একই সঙ্গে আইপিএলে বিরাটের কাছ থেকে তিনি শিখেছেন, বড় মুহূর্তে চাপকে উপভোগ করতে হয়। কোহলি তাঁকে বলেছিলেন, অভিষেক জীবনে একবারই আসে। তাই সেই মুহূর্তকে উপভোগ করা উচিত এবং মাঠে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করা উচিত।

কোহলির ব্যক্তিত্বের আরও একটি দিকও তুলে ধরেছেন কক্স। তাঁর মতে, মাঠে কোহলি অত্যন্ত আগ্রাসী, জয়ের জন্য শেষ পর্যন্ত লড়াই করেন। কিন্তু মাঠের বাইরে সম্পূর্ণ অন্য মানুষ তিনি। কক্সের কথায়, মাঠে প্রতিপক্ষের বিরুদ্ধে ভয়ঙ্কর আগ্রাসী থেকেও মাঠের বাইরে কী ভাবে সকলের প্রিয় মানুষ হয়ে থাকা যায়, সেটাই কোহলির কাছ থেকে শেখার বিষয়। আর সেই কারণেই বিরাটকে নিজের অন্যতম আদর্শ মনে করেন ইংল্যান্ডের এই তরুণ ক্রিকেটার। তাঁর কাছে কোহলি শুধু ক্রিকেটের মহাতারকা নন, কঠিন সময়ে ভরসা দেওয়ার মতো একজন পরামর্শদাতাও।

 

 

42 Views 0 Likes 0 Comments

Related News

India Hockey Gold: মালয়েশিয়াকে ৫-১ উড়িয়ে ইতিহাস! এশিয়াডে 'গোল্ডেন ডাবল' ভারতের
ময়দান

India Hockey Gold: মালয়েশিয়াকে ৫-১ উড়িয়ে ইতিহাস! এশিয়াডে 'গোল্ডেন ডাবল' ভারতে...

এশিয়ান গেমসে ইতিহাস গড়ল ভারতীয় হকি। মালয়েশিয়াকে ৫-১ গোলে হারিয়ে পুরুষদের হকিতে টানা দ্বিতীয়বার সোনা জিতল ভারত।

০৩ অক্টো ২০২৬, ০৫:৪৭ পিএম · 2 মিনিট
Asian Games 2026: ৬-৭ থেকে ১১-৭, অবিশ্বাস্য জয়ে ভারতকে সোনা এনে দিলেন আমন
ময়দান

Asian Games 2026: ৬-৭ থেকে ১১-৭, অবিশ্বাস্য জয়ে ভারতকে সোনা এনে দিলেন আমন

পুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি বিভাগের ফাইনালে উত্তর কোরিয়ার হান চং সংকে ১১-৭ ব্যবধানে হারিয়ে সোনা জিতলেন ভারতের আমন শেহরাওয়াত।

০৩ অক্টো ২০২৬, ০৪:২২ পিএম · 2 মিনিট
Indian Cricket Team: শেষ ওভারে বাজিমাত, পাকিস্তানকে হারিয়ে এশিয়াডে সোনা শ্রেয়সদের
ময়দান

Indian Cricket Team: শেষ ওভারে বাজিমাত, পাকিস্তানকে হারিয়ে এশিয়াডে সোনা শ্রেয়সদ...

পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সোনা জিতে নিল শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন ভারতীয় দল।

০৩ অক্টো ২০২৬, ০১:৫৪ পিএম · 3 মিনিট
Vaibhav Sooryavanshi: কিশোর বৈভবকে আউট করেই বিতর্কিত ‘বেবি ডান্স’ পাক স্পিনারের
ময়দান

Vaibhav Sooryavanshi: কিশোর বৈভবকে আউট করেই বিতর্কিত ‘বেবি ডান্স’ পাক স্পিনারের

স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমসের মঞ্চে ভারত-পাকিস্তান ফাইনাল। সেই ম্যাচে উত্তেজনা ছড়াবে না, তাও কি হয়? হাইভোল্টেজ সোনার লড়াইয়ে খুদে তারকা বৈভব সূর্যবংশীকে আউট করে অভিনব কায়দায় উদযাপন করলেন পাকিস্তানের সাইম আয়ুব। বৈভ...

০৩ অক্টো ২০২৬, ০১:১৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.