JAZZBAAT 24 BANGLA
২৮ সেপ্টে ২০২৬, ০৫:২৮ পিএম
Breaking
Indian Air Force: বন্যা কবলিত ইন্দ্রাবতী তীরে চরম ঝুঁকি,মাটির ঘরের ছাদ থেকে ১২ জনকে উদ্ধার... Pujo Fashion: পুরোনো শাড়িতে হোক নতুন লুক Bangladesh: ভারতের নিরাপত্তা থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! কীভাবে বদলেছিল ঢাকা-দিল্লির সমীকরণ? Nepal: চোখের পলকে ধসে পড়ল আস্ত পাহাড়, নেপালে প্রলয়ংকরী ভূমিধস Patharpratima : ঘর ছাড়ার আতঙ্ক, বাড়ছে ভাঙনের ভয় Nandigram: ব্যাটারিচালিত জলযানে নদীপথে যাতায়াত, পুজোর মুখে শুরু হল নন্দীগ্রাম-হলদিয়ায় SRFTI: অনুরাগ কাশ্যপ থেকে সৃজিত মুখোপাধ্যায়: সরব চলচ্চিত্র মহল Dooars: সোনাঝুরির আদলে এবার জলদাপাড়ায় ‘পর্যটন হাট’! পুজোর আগে ডুয়ার্সে পর্যটকদের জন্য নতু... Indian Air Force: বন্যা কবলিত ইন্দ্রাবতী তীরে চরম ঝুঁকি,মাটির ঘরের ছাদ থেকে ১২ জনকে উদ্ধার... Pujo Fashion: পুরোনো শাড়িতে হোক নতুন লুক Bangladesh: ভারতের নিরাপত্তা থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! কীভাবে বদলেছিল ঢাকা-দিল্লির সমীকরণ? Nepal: চোখের পলকে ধসে পড়ল আস্ত পাহাড়, নেপালে প্রলয়ংকরী ভূমিধস Patharpratima : ঘর ছাড়ার আতঙ্ক, বাড়ছে ভাঙনের ভয় Nandigram: ব্যাটারিচালিত জলযানে নদীপথে যাতায়াত, পুজোর মুখে শুরু হল নন্দীগ্রাম-হলদিয়ায় SRFTI: অনুরাগ কাশ্যপ থেকে সৃজিত মুখোপাধ্যায়: সরব চলচ্চিত্র মহল Dooars: সোনাঝুরির আদলে এবার জলদাপাড়ায় ‘পর্যটন হাট’! পুজোর আগে ডুয়ার্সে পর্যটকদের জন্য নতু...

সেপ্টেম্বরেই বদলের ইঙ্গিত, লক্ষ্মণের হাতে আরও বড় দায়িত্ব দিতে চলেছে বোর্ড

সেপ্টেম্বরেই বদলের ইঙ্গিত, লক্ষ্মণের হাতে আরও বড় দায়িত্ব দিতে চলেছে বোর্ড

ভারতীয় ক্রিকেটে বড়সড় রদবদলের জল্পনা। প্রাক্তন ভারতীয় ব্যাটার এবং বর্তমানে বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সের প্রধান ভিভিএস লক্ষ্মণকে আরও বড় দায়িত্ব দেওয়ার কথা ভাবছে বিসিসিআই। সূত্রের খবর, তাঁকে ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ পদে বসানোর সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বরেই এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। যদিও বোর্ডের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি এখনও।

এই সম্ভাব্য রদবদলের সঙ্গে জড়িয়ে রয়েছে জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকারের মেয়াদও। সেপ্টেম্বরেই তাঁর বর্তমান মেয়াদ শেষ হওয়ার কথা। যদিও অন্য একটি সূত্রের দাবি, আগরকারের মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়ানো হতে পারে। একই সঙ্গে জাতীয় দলের কোচিং কাঠামো নিয়েও চলছে পর্যালোচনা। ফলে ২০২৭ এক দিনের বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেটের প্রশাসনিক কাঠামোয় বড় পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

অন্যদিকে ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ পদটি তৈরি হলে লক্ষ্মণের দায়িত্বও অনেকটাই বেড়ে যাবে। সিনিয়র দল, নির্বাচক, কোচিং স্টাফ, সেন্টার অফ এক্সেলেন্স এবং প্রতিভা অন্বেষণ ও খেলোয়াড় তৈরির প্রক্রিয়ার মধ্যে সমন্বয়ের দায়িত্ব তাঁর কাঁধে আসতে পারে। এক কথায়, যাকে বলে নির্দেশকের ভূমিকায় দেখা যাবে তাঁকে। সেন্টার অফ এক্সেলেন্সে ইতিমধ্যেই খেলোয়াড়দের উন্নয়ন এবং হাই-পারফরম্যান্স-এর দায়িত্বে রয়েছেন লক্ষ্মণ। ফলে নতুন দায়িত্বটি তাঁর বর্তমান কাজেরই আরও বিস্তৃত রূপ হতে পারে বলে মনে করা হচ্ছে।

জাতীয় দলের সঙ্গেও লক্ষ্মণের যোগাযোগ নতুন নয়। ইদানিংকালে একাধিকবার অন্তর্বর্তীকালীন কোচের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। ইংল্যান্ড সফরের পর গৌতম গম্ভীর ও তাঁর নিয়মিত সাপোর্ট স্টাফদের বিশ্রাম দেওয়া হলে জিম্বাবুয়ের বিরুদ্ধে তরুণ ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতিয়েছিলেন লক্ষ্মণ। ২০২৪ সালে রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি হওয়ার সুযোগ থাকলেও সেন্টার অফ এক্সেলেন্সের দায়িত্বেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সেই লক্ষ্মণের হাতেই এ বার ভারতীয় ক্রিকেটের আরও বড় পরিসরের দায়িত্ব তুলে দেওয়ার ভাবনা কতটা বাস্তবায়িত হয়, নজর থাকবে সেদিকেই।

 

 

36 Views 0 Likes 0 Comments

Related News

Rohit Sharma : বাস থেকে নামতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে হিটম্যান, বাড়ছে উদ্বেগ
ময়দান

Rohit Sharma : বাস থেকে নামতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে হিটম্যান, বাড়ছে উদ্বেগ

মাঠের বাইরে আচমকাই বিপত্তি। বাস থেকে নামতে গিয়ে আকস্মিকভাবে পড়ে গেলেন রোহিত শর্মা (Rohit Sharma)।

২৮ সেপ্টে ২০২৬, ০২:২৯ পিএম · 2 মিনিট
Asian Games 2026 : ইশার রুপোয় উজ্জ্বল ভারত, বক্সিংয়ে পদক নিশ্চিত করলেন লভলিনাও
ময়দান

Asian Games 2026 : ইশার রুপোয় উজ্জ্বল ভারত, বক্সিংয়ে পদক নিশ্চিত করলেন লভলিনাও

চলতি আইচি-নাগোয়া এশিয়ান গেমসের (Asian Games 2026) নবম দিনে সব মিলিয়ে ভালো-মন্দ, দুই ধরণের অভিজ্ঞতারই সাক্ষী থাকল ভারতীয় শিবির।

২৮ সেপ্টে ২০২৬, ০১:৫৫ পিএম · 2 মিনিট
Virat Kohli : বিধ্বংসী মেজাজে অচেনা অবতার, 'বিরাট-রহস্য' ফাঁস অধিনায়কের
ময়দান

Virat Kohli : বিধ্বংসী মেজাজে অচেনা অবতার, 'বিরাট-রহস্য' ফাঁস অধিনায়কের

ব্যাট হাতে নতুন অবতারে বিরাট কোহলি (Virat Kohli)। প্রকৃতির নিয়মে বয়স বাড়ছে ঠিকই। কিন্তু তাঁর আগ্রাসন কমেনি এতটুকু।

২৮ সেপ্টে ২০২৬, ১২:২৬ পিএম · 2 মিনিট
PV Sindhu : ১৮ ঘণ্টায় তিনটি ম্যাচ! পদক হাতছাড়া করে ক্ষোভ উগরে দিলেন ভারতীয় শাটলার
ময়দান

PV Sindhu : ১৮ ঘণ্টায় তিনটি ম্যাচ! পদক হাতছাড়া করে ক্ষোভ উগরে দিলেন ভারতীয় শাটল...

এশিয়ান গেমস থেকে নিতে হয়েছে বিদায়। এর পরই ঠাসা সূচি নিয়ে ক্ষোভ উগরে দিলেন পিভি সিন্ধু (PV Sindhu)।

২৮ সেপ্টে ২০২৬, ১১:০৬ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.