JAZZBAAT 24 BANGLA
০৮ অক্টো ২০২৬, ১০:৩৬ পিএম
Breaking
Mahalaya: দেবীপক্ষের শুরু! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই কাজগুলি... Travel: উৎসবের মরসুমে বেড়াতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন ভারতের এই ৫ জায়গা Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন Bangladesh Durga Puja: দেবীর আগমন ঘোটকে, গমন নৌকায়! ৫ দিনের ছুটিতে দুর্গোৎসবের প্রস্তুতিতে... Nayna Bandyopadhyay: মমতার হাত ছাড়ছেন নয়নাও? শাহের সাক্ষাৎ ঘিরে বাড়ছে জল্পনা AYUSH: AYUSH পড়ুয়াদের একাধিক দাবি, স্টাইপেন্ড বৃদ্ধি থেকে পরিকাঠামো—স্বাস্থ্য ভবনে বৈঠক Durga Puja Special Train: দুপুরের পর সব গ্যালপিং লোকালই দাঁড়াবে, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত... Monkey: রাম নাম শুনেই মহিলার কোলে উঠে আদর! রেস্তোরাঁয় বাঁদরের কাণ্ডে মুগ্ধ নেটপাড়া Mahalaya: দেবীপক্ষের শুরু! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই কাজগুলি... Travel: উৎসবের মরসুমে বেড়াতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন ভারতের এই ৫ জায়গা Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন Bangladesh Durga Puja: দেবীর আগমন ঘোটকে, গমন নৌকায়! ৫ দিনের ছুটিতে দুর্গোৎসবের প্রস্তুতিতে... Nayna Bandyopadhyay: মমতার হাত ছাড়ছেন নয়নাও? শাহের সাক্ষাৎ ঘিরে বাড়ছে জল্পনা AYUSH: AYUSH পড়ুয়াদের একাধিক দাবি, স্টাইপেন্ড বৃদ্ধি থেকে পরিকাঠামো—স্বাস্থ্য ভবনে বৈঠক Durga Puja Special Train: দুপুরের পর সব গ্যালপিং লোকালই দাঁড়াবে, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত... Monkey: রাম নাম শুনেই মহিলার কোলে উঠে আদর! রেস্তোরাঁয় বাঁদরের কাণ্ডে মুগ্ধ নেটপাড়া

কিছুক্ষণ আগেও খেলছিল, তারপরই নিখোঁজ, ডোবা থেকে উদ্ধার শিশুর নিথর দেহ

কিছুক্ষণ আগেও খেলছিল, তারপরই নিখোঁজ, ডোবা থেকে উদ্ধার শিশুর নিথর দেহ

পুরুলিয়া, নিউজ ডেস্ক: আর পাঁচটা দিনের মতনই সোমবারে সকালটা শুরু হয়েছিল। কিন্তু পরিবারের লোকেরা কি জানতো? এই সাধারণ দিনটি তাদের জীবনে এক ভয়ঙ্কর হৃদয় বিদারক দিন হয়ে উঠবে। পরিবারের সদস্যদের সামান্য অসাবধানতার জন্য প্রাণ হারালো ১৪ মাসের শিশু। রীতিমতো শোকে কাতর হয়ে উঠেছে পরিবারের সদস্যরা। ‌

বাড়ির সকলে ব্যস্ত ছিলেন নিজেদের দৈনন্দিন কাজে। পরিবারের সদস্যদের চোখের আড়ালে হামাগুড়ি দিয়ে বাড়ির পাশের ডোবার জলে পড়ে মৃত্যু হল মাত্র ১৪ মাসের ওই শিশুটির। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বলরামপুর থানার তেঁতলো গ্রাম পঞ্চায়েতের সামুরডি গ্রামে। মৃত শিশুর নাম সায়ন হেমব্রম।

পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাড়ির সদস্যরা নিজেদের কাজে ব্যস্ত ছিলেন। সেই সময় কোনওভাবে সকলের অলক্ষে বাড়ির পাশের ডোবার দিকে চলে যায় ছোট্ট সায়ন। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যদের মধ্যে শুরু হয় হন্যে হয়ে খোঁজ। 

শেষ পর্যন্ত বাড়ির পাশের ডোবার জল থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় শিশুটিকে। এতোটুকু সময় নষ্ট না করে পরিবারের সদস্যরা তাকে দ্রুত বলরামপুর বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু তারপরেও হলো না শেষ রক্ষা। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় বলরামপুর থানার পুলিশ। শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মাত্র ১৪ মাস বয়সে শিশুর এমন মর্মান্তিক পরিণতি। সামান্য অসাবধানতা যে এতখানি করুণ পরিণতি আনতে পারে একটি পরিবারে তা কেউ ভাবতে পারেনি। এই ঘটনার পর থেকেই শোকোস্তব্ধ গোটা পরিবার। শোকস্তব্ধ সামুরডি গ্রামের বাসিন্দারাও। গোটা এলাকায় থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে এই ঘটনাকে ঘিরে।

25 Views 0 Likes 0 Comments

Related News

Suvendu Adhikari: 'পরিবার পিছু ১ লক্ষ ৮০ হাজার টাকা', মালদহ মানিকচকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
রাজ্য

Suvendu Adhikari: 'পরিবার পিছু ১ লক্ষ ৮০ হাজার টাকা', মালদহ মানিকচকে বড় ঘোষণা মুখ...

নিউজ ডেস্ক: মালদহের বন্যাকবলিত এলাকায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অসহায় পরিবারে পাশে দাঁড়ানোর বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, 'বন্যায় বিধ্বস্ত প্রায় ২৪ হাজার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। ২৪২ কোটি টাকার ক্ষতিপূরণ...

০৮ অক্টো ২০২৬, ০২:৪০ পিএম · 2 মিনিট
Chandi Hill : চণ্ডী পাহাড়ে গ্রানাইট উত্তোলন, ‘অ্যাকশন’-এর হুঁশিয়ারি সাংসদের
রাজ্য

Chandi Hill : চণ্ডী পাহাড়ে গ্রানাইট উত্তোলন, ‘অ্যাকশন’-এর হুঁশিয়ারি সাংসদের

দিনের পর দিন পাহাড় কেটে পাথর তোলার কাজ চলছে। প্রশাসনের কড়া নির্দেশের পরও পরিস্থিতির বদল না হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকায়।

০৭ অক্টো ২০২৬, ১০:৩৯ পিএম · 2 মিনিট
Advocate Protest : থানার সামনেই আইনজীবীকে মারধর, পথে আইনজীবীরা
রাজ্য

Advocate Protest : থানার সামনেই আইনজীবীকে মারধর, পথে আইনজীবীরা

রায়গঞ্জ থানার সামনেই আইনজীবীর ওপর হামলার ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল রায়গঞ্জ জেলা আদালত সহ রায়গঞ্জ শহরের রাজপথ।

০৭ অক্টো ২০২৬, ০৮:২৩ পিএম · 2 মিনিট
Nandigram Bypoll: নন্দীগ্রামে ভোটের আগে গ্রেফতার, সুপ্রিম কোর্টেও স্বস্তি মিলন প্রধানের!
রাজ্য

Nandigram Bypoll: নন্দীগ্রামে ভোটের আগে গ্রেফতার, সুপ্রিম কোর্টেও স্বস্তি মিলন প্র...

নিউজ ডেস্ক: নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল রাখল সুপ্রিম কোর্ট। কলকাতা হাই কোর্ট যে নির্দেশ দিয়েছিল, তাতে হস্তক্ষেপ করল না দেশের শীর্ষ আদালত। একইসঙ্গে রাজ্য সরকারকে ফের কলকাত...

০৭ অক্টো ২০২৬, ০৭:১৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.