JAZZBAAT 24 BANGLA
২৬ সেপ্টে ২০২৬, ০২:১১ এএম
Breaking
শ্যুটিংয়ে একইসঙ্গে সোনা-রুপো, কবাডিতে জোড়া ফাইনাল, ষষ্ঠ দিনে দাপটের নাম ভারত ট্রাম্প-শি বৈঠকে বরফ গলল, কিন্তু কাটল না দূরত্ব! বাণিজ্য-তাইওয়ান-এআই, পাঁচ প্রশ্নে নজর গোট... মাত্র ২০০ টাকায় ডায়ালিসিস! ভবানীপুরে খুলল নতুন কেন্দ্র নাতনির কাছে ‘Blinkit টিউশন’! অনলাইন বাজার শিখলেন নানি, 15 মিনিটেই দরজায় এল এয়ার ফ্রায়ার ভারতের আসার আগেই টিম ইন্ডিয়াকে নিয়ে বড় কথা ব্রাজিল কোচ আন্সেলোত্তির, পাত্তা দিতে নারাজ খাল... শেয়ার বাজারে বড় ধসের আগে কি বাজছে ঘণ্টা? তেল, বন্ড, AI—একসঙ্গে ঘনাচ্ছে মন্দার মেঘ বৃষ্টিভেজা শৈশবের ‘নস্টালজিয়া’ নাকি ক্ষুধার নির্মম ছবি বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে অবিশ্বাস্য দাপট ভারতের, পানামার সঙ্গে ১-১ ড্র করল খালিদ জামিলে... শ্যুটিংয়ে একইসঙ্গে সোনা-রুপো, কবাডিতে জোড়া ফাইনাল, ষষ্ঠ দিনে দাপটের নাম ভারত ট্রাম্প-শি বৈঠকে বরফ গলল, কিন্তু কাটল না দূরত্ব! বাণিজ্য-তাইওয়ান-এআই, পাঁচ প্রশ্নে নজর গোট... মাত্র ২০০ টাকায় ডায়ালিসিস! ভবানীপুরে খুলল নতুন কেন্দ্র নাতনির কাছে ‘Blinkit টিউশন’! অনলাইন বাজার শিখলেন নানি, 15 মিনিটেই দরজায় এল এয়ার ফ্রায়ার ভারতের আসার আগেই টিম ইন্ডিয়াকে নিয়ে বড় কথা ব্রাজিল কোচ আন্সেলোত্তির, পাত্তা দিতে নারাজ খাল... শেয়ার বাজারে বড় ধসের আগে কি বাজছে ঘণ্টা? তেল, বন্ড, AI—একসঙ্গে ঘনাচ্ছে মন্দার মেঘ বৃষ্টিভেজা শৈশবের ‘নস্টালজিয়া’ নাকি ক্ষুধার নির্মম ছবি বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে অবিশ্বাস্য দাপট ভারতের, পানামার সঙ্গে ১-১ ড্র করল খালিদ জামিলে...

পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের আরও ৬ পড়ুয়া অসুস্থ, ভর্তি আরজি করে

পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের আরও ৬ পড়ুয়া অসুস্থ, ভর্তি আরজি করে

আচমকা কলকাতার দেশবন্ধু পার্কের এক নামী স্কুলে অসুস্থ হয়ে পড়েছিল একসঙ্গে ২৪ জন ছাত্রী। সোমবারের পর মঙ্গলবার আরও ছয় পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হস্টেলে থাকা ওই পড়ুয়াদের আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন করে ছয় জন ভর্তি হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন পড়ুয়ার সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০।

জানা গিয়েছে, সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত ধাপে ধাপে স্কুলের ২৪ জন পড়ুয়াকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তাঁদের প্রত্যেকেরই কারও পেটে ব্যথা, কারও জ্বর-বমি, কারও শ্বাস নিতে সমস্যা হচ্ছিল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। 

মঙ্গলবার ফের একই ধরনের উপসর্গ নিয়ে আরও ছয় পড়ুয়াকে হাসপাতালে নিয়ে আসা হয়। একসঙ্গে এত জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কী কারণে এই ঘটনা ঘটল। বিশেষ করে হস্টেলে থাকা পড়ুয়াদের মধ্যে পরপর অসুস্থতার ঘটনায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে রাতে হাসপাতালে পৌঁছন স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়। তিনি চিকিৎসাধীন ছাত্রীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। ছাত্রীদের প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের ক্ষেত্রে কোনওরকম গাফিলতি যাতে না হয়, সে বিষয়ে চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

প্রাথমিক ভাবে খাবার বা পানীয় জল থেকে কোনও ধরনের সমস্যা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। যদিও ঠিক কী কারণে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়েছেন, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। চিকিৎসকরাও অসুস্থ পড়ুয়াদের শারীরিক পরিস্থিতির উপর নজর রাখছেন।

35 Views 0 Likes 0 Comments

Related News

শ্যুটিংয়ে একইসঙ্গে সোনা-রুপো, কবাডিতে জোড়া ফাইনাল, ষষ্ঠ দিনে দাপটের নাম ভারত
মহানগর

শ্যুটিংয়ে একইসঙ্গে সোনা-রুপো, কবাডিতে জোড়া ফাইনাল, ষষ্ঠ দিনে দাপটের নাম ভারত

শ্যুটিংয়ের পাশাপাশি দলগত খেলাতেও এ দিন অব্যাহত ভারতের দাপট। মহিলা হকি দল পুল বি-তে আয়োজক জাপানকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে।

২৬ সেপ্টে ২০২৬, ০১:১১ এএম · 2 মিনিট
মাত্র ২০০ টাকায় ডায়ালিসিস! ভবানীপুরে খুলল নতুন কেন্দ্র
মহানগর

মাত্র ২০০ টাকায় ডায়ালিসিস! ভবানীপুরে খুলল নতুন কেন্দ্র

কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে চিকিৎসক, সমাজসেবী, জৈন সম্প্রদায়ের সদস্য, দাতা এবং বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। ছিলেন সংস্থার সভাপতি বিনোদ দুগড়ও। পরিষেবা সংক্রান্ত তথ্যের জন্য দেওয়া হয়েছে ০৩৩-২৪৭৫ ০০৮৮ এবং ০৩৩-২৪৭৫ ০০৯৯ নম্বর।

২৬ সেপ্টে ২০২৬, ১২:৪৫ এএম · 2 মিনিট
মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা, বিজেপির সাংগঠনিক কমিটিতে একাধিক পরিবর্তন
মহানগর

মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা, বিজেপির সাংগঠনিক কমিটিতে একাধিক পরিবর্তন

দলীয় সূত্রে জানা গিয়েছে, সংগঠনে একই ব্যক্তির হাতে একাধিক দায়িত্ব না রাখার নীতি কার্যকর করতেই এই রদবদল। এর ফলে সাংগঠনিক পদ থেকে সরে যেতে হয়েছে তিন মন্ত্রী তাপস রায়, জগন্নাথ চট্টোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পালকে। তাঁদের জায়গায় নতুন দায়িত্বে আনা হয়েছে অন্য নেতাদের।

২৫ সেপ্টে ২০২৬, ০৭:০১ পিএম · 2 মিনিট
'এই আক্রমণ বন্ধ হওয়া দরকার', আইনজীবী সায়নের উপর ডিম হামলায় স্বতঃপ্রণোদিত মামলা হাইকোর্টে
মহানগর

'এই আক্রমণ বন্ধ হওয়া দরকার', আইনজীবী সায়নের উপর ডিম হামলায় স্বতঃপ্রণোদিত মামলা হাই...

শুক্রবার, প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে বলেন, 'আদালত মনে করে আইনজীবীদের উপর এই আক্রমণ বন্ধ হওয়া দরকার ৷ কালকে এ, বি, সি-কে আক্রমণ করা হবে। এর জন্য উপযুক্ত ব্যবস্থা না নিলে আগামী দিনে এই প্রবণতা আরও বাড়বে ৷ তাই স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের এই সিদ্ধান্ত ৷

২৫ সেপ্টে ২০২৬, ০৩:৩৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.