মিষ্টির বাটিতে নাকি থাকে রসুন! শুনতে অদ্ভুত লাগলেও এটাই রাজস্থানের এক জনপ্রিয় ডেজার্ট। প্রথম কামড়ে মিষ্টির স্বাদ, আর পরমুহূর্তেই চমকে দেবে রসুনের হালকা ঝাঁঝ। এই দুইয়ের মেলবন্ধনেই তৈরি হচ্ছে রসুনের হালুয়া একবার খেলে ইচ্ছে হবে বারবার খাই।
রাজস্থানের ঐতিহ্যবাহী রান্নার তালিকায় অত্যন্ত জনপ্রিয় ডেজার্ট রসুনের হালুয়া রসুনের ঝাঁজ আর চিনির মিষ্টত্ব মিলিয়ে তৈরি এই মিষ্টি মূলত শীতের মৌসুমেই জনপ্রিয় তবে এখন সারা বছরই নানান উৎসব তৈরি করা হয় এই পদ। যা বানাতে প্রয়োজন রসুন, খোয়া ক্ষীর, ঘি, দুধ, চিনি, কেশর, এলাচ গুঁড়ো, কুচানো আমন পেস্তা।
এবার তৈরি করা যাক রসুনের হালুয়া। প্রথমেই রসুনের কোয়া গুলি ফুটন্ত জলে আধ চা চামচ ভিনিগার দিয়ে চার পাঁচ মিনিট সেদ্ধ করতে হবে। তারপর জল ঝরিয়ে রসুনগুলো ঠান্ডা জলে ধুয়ে একই প্রক্রিয়া ৭ থেকে ৮ বার পুনরাবৃত্তি করতে হবে। ফলে রসুনের তীব্র ঝাঁঝালো গন্ধ অনেকটাই কমে যায় যা এই পদটির জন্য গুরুত্বপূর্ণ একটি ধাপ।
এরপর রসুন সিদ্ধ করে মিহি করে নিতে হবে। সসপ্যানে দুধ গরম করে টা ফুটে এলে তাতে সিদ্ধ হওয়া মিহি রসুন দিয়ে দিতে হবে। কড়াইতে ঘি গরম করে তাতে খোয়া ক্ষীর, চিনি, কেশর ও এলাচগুলো মিশিয়ে নাড়তে হবে বেশ কিছুক্ষণ। তারপর সেদ্ধ রসুনের পেস্ট সহ দুধের মিশ্রণটি মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ বাদে মিশ্রণটি ঘন হয়ে এলে উপর থেকে কুচানো আমন্ড পেস্তা ছড়িয়ে দিলেই তৈরি রসুনের হালুয়া।
এবার পালা গরম গরম পরিবেশন করে চেখে দেখার রাজস্থানের এই অভিনব সুস্বাদু হালুয়ার স্বাদ কেমন!