JAZZBAAT 24 BANGLA
১১ অক্টো ২০২৬, ০৫:৩৬ এএম
Breaking
Menaka Guruswamy : বিরোধী নেতাদের আটক, আইনি চ্যালেঞ্জ মেনকা গুরুস্বামীর ১২ অক্টোবর ISL-এর অভিযান শুরু বাগানের, চেনা নর্থইস্টকে সমীহ প্যানোসের রাজ্যে ১২,৪০০টি নতুন দুর্গাপুজোর অনুমোদন, ইডেনের অনুষ্ঠান থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মুম্বইয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান! Mahua Moitra: ‘মোদী, আপনার সময় শেষ’, বাংলা সাহেব গুরুদ্বারে পুলিশ পাঠানো নিয়ে সরব মহুয়া মৈ... Abhijit Deepak: দিদিমার মৃত্যু ঘিরে দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব সিজেপি, অভিজিৎ দীপকের আটক... Sonam Wangchuk: '২৪ ঘন্টার মধ্যে আন্দোলনকারীদের ছেড়ে না দিলে…' ফের অনশনের হুঁশিয়ারি সোনমে... CJP Protest: আটক অবস্থাতেই জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ আইনজীবীদের, প্রায় ২ ঘণ্টা পর মুক্ত... Menaka Guruswamy : বিরোধী নেতাদের আটক, আইনি চ্যালেঞ্জ মেনকা গুরুস্বামীর ১২ অক্টোবর ISL-এর অভিযান শুরু বাগানের, চেনা নর্থইস্টকে সমীহ প্যানোসের রাজ্যে ১২,৪০০টি নতুন দুর্গাপুজোর অনুমোদন, ইডেনের অনুষ্ঠান থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মুম্বইয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান! Mahua Moitra: ‘মোদী, আপনার সময় শেষ’, বাংলা সাহেব গুরুদ্বারে পুলিশ পাঠানো নিয়ে সরব মহুয়া মৈ... Abhijit Deepak: দিদিমার মৃত্যু ঘিরে দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব সিজেপি, অভিজিৎ দীপকের আটক... Sonam Wangchuk: '২৪ ঘন্টার মধ্যে আন্দোলনকারীদের ছেড়ে না দিলে…' ফের অনশনের হুঁশিয়ারি সোনমে... CJP Protest: আটক অবস্থাতেই জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ আইনজীবীদের, প্রায় ২ ঘণ্টা পর মুক্ত...

'ঋত-শিবির'কে কটাক্ষ বৈশ্বানর চট্টোপাধ্যায়ের

'ঋত-শিবির'কে কটাক্ষ বৈশ্বানর চট্টোপাধ্যায়ের

কলকাতা,নিউজ ডেস্ক: একদিকে টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস, অন্যদিকে ঘটে গিয়েছে ফুটপাথ কান্ড। এই দুইয়ের মাঝেই যে ওঠা পড়া সেই ওঠা পড়ার সাক্ষী তিনি,বৈশ্বানর চট্টোপাধ্যায়। আজ টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঞ্চ নির্মাণ তদারকি করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করে। বিভিন্ন প্রসঙ্গে তিনি বেশ কিছু মন্তব্য করেন।

ভাগ হয়ে গিয়েছে তৃণমূল শিবির।তৃণমূল শিবিরের দুটি শিবির দু'রকম ভাবে দুই জায়গায় ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করবে। এই নিয়ে উঠেছিল বিতর্ক। সেই ক্ষেত্রে ২৮শে আগস্ট টিএমসি পির ছাত্র পরিষদ দিবস উপলক্ষে যে বিতর্ক উঠেছিল,সেই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন 'বিড়লা প্ল্যানেটরিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। উনি যেখানেই বক্তব্য রাখবেন সেখানেই তৃণমূলের সভা। অন্য কোন শিবির, বালিশ-ফালিশ এর কথা বলে লাভ নেই। আদালত যা অর্ডার দিয়েছে, আমরা সেই অনুযায়ী করব। আমরা সেই জায়গাটাই দেখতে এসেছিলাম এটা নিয়ে দোলা সেন আমি এসেছিলাম, দেখে গেলাম। আশা করব ছাত্র  সমাবেশে প্রচুর মানুষ আসবেন।'

সাংবাদিকদের প্রশ্নে তিনি আরও বলেন 'আজ ইনস্পেকশন হল,কাল ইনস্পেকশন হবে। তারপর যেদিকে কমফোর্টেবল হবে, সেদিকেই করব। আমরা আইন মেনে,নিয়ম মেনে সবকিছু করছি।' অন্য শিবিরের টিএমসিপি প্রতিষ্ঠা দিবস পালন করা নিয়ে প্রশ্ন করা হলে বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন 'ওদের কোন ভিত্তি নেই। ওরা কেউ কোনদিন ওসব করেছে! ঋতব্রত এসএফআই করত।সে আবার তৃণমূল ছাত্র পরিষদের সভায় কি করবে? ওর কোন অধিকার আছে বলবার?ও তো তৃণমূলকে গালাগালি করত!তার কি অধিকার আছে?'

এর পরের প্রসঙ্গে ফুটপাত কাণ্ড নিয়ে তাকে প্রশ্ন করা হলে বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন 'এটা অমানবিক ঘটনা ঘটেছিল।একটা বাচ্চা-তার মা দুধ গরম করছে, সেখানে বিজেপি মন্ত্রী বলছে দুধ গরম করতে দেব না।বাচ্চার মুখে দুধ দিতে দেবেনা! এটা কোন ধরনের আইন হলো! এরকম হম্বিতম্বি চলবে?

সাংবাদিকরা এরপর জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মমতাকে নির্দেশ করে কিছু কথা বলেছেন, যা তার পক্ষে অবমাননাকর। এই প্রসঙ্গে তিনি বলেন 'উনি ইতিহাস জানেন না। যখন গোবিন্দপুর কলোনির লোকেদের তুলে দেওয়া হচ্ছিল, তখনও মমতা ব্যানার্জি ছুটে গেছেন। মমতা ব্যানার্জির সবসময় গরিব মানুষ প্রান্তিক মানুষের পাশে ছিলেন,আছেন। তাই মমতা ব্যানার্জীর ওর কাছ থেকে নেওয়ার কিছু নেই। বরং উনি মমতা ব্যানার্জীর কাছ থেকে কিছু নিলে ধন্য হয়ে যাবেন।

এই কথাই প্রমাণ করে দিয়েছে, তৃণমূল শিবির দুই ভাগে ভাগ হয়ে গেলেও; তৃণমূলের এই দাপুটে নেতা এখনো কালীঘাট তৃণমূলের অধিশ্বরী ,মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সৈনিক এখনও লড়ে যাচ্ছেন।

26 Views 0 Likes 0 Comments

Related News

রাজ্যে ১২,৪০০টি নতুন দুর্গাপুজোর অনুমোদন, ইডেনের অনুষ্ঠান থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মহানগর

রাজ্যে ১২,৪০০টি নতুন দুর্গাপুজোর অনুমোদন, ইডেনের অনুষ্ঠান থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত...

কলকাতা, নিউজ ডেস্ক: আজ মহালয়া। দেবীপক্ষের সূচনায় উৎসবের মেজাজ বাংলাজুড়ে। সেই উপলক্ষে জমজমাট আয়োজন ইডেন গার্ডেন্স। শনিবার বিকেল ৫ টায় শুরু হয় মহালয়ার মেগা ইভেন্ট। ধুতি-পাঞ্জাবি পরে পায়ে হেঁটে অনুষ্ঠানে যোগ দিতে আসেন র...

১০ অক্টো ২০২৬, ০৮:৫১ পিএম · 2 মিনিট
New Police Bikes : নিরাপত্তা থেকে থানা আধুনিকীকরণ, মহালয়ায়  মাস্টার স্ট্রোক শুভেন্দুর
মহানগর

New Police Bikes : নিরাপত্তা থেকে থানা আধুনিকীকরণ, মহালয়ায় মাস্টার স্ট্রোক শুভেন...

পশ্চিমবঙ্গ পুলিশের জন্য ৪৫০ টি গাড়ি ও ৪৫০ টি মোটর বাইকের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই উদ্বোধনের রাজ্যের ৪৫০ টি থানায় একটি করে গাড়ি ও একটি করে মোটরবাইক দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

১০ অক্টো ২০২৬, ০১:১৭ পিএম · 2 মিনিট
Aahar Canteen: মাত্র ১ টাকায় রকমারি খাবার! মহালয়া থেকে রাজাবাজারে শুরু ‘আহার ক্যান্টিন’
মহানগর

Aahar Canteen: মাত্র ১ টাকায় রকমারি খাবার! মহালয়া থেকে রাজাবাজারে শুরু ‘আহার ক্যান...

কলকাতা, নিউজ ডেস্ক: এবার মাত্র ১ টাকায় মিলবে পেটভরে খাবার। আর্থিকভাবে পিছিয়ে পড়া ও অসহায় মানুষের মুখে খাবার তুলে দিতে কলকাতার রাজাবাজারে বিশেষ উদ্যোগ নিল লোক জনশক্তি পার্টি (রামবিলাস)। আজ অর্থাৎ মহালয়ার দিন থেকেই চালু হ...

১০ অক্টো ২০২৬, ০১:০৮ পিএম · 1 মিনিট
Samik Bhattacharya: দিল্লির প্রতিবাদ ঘিরে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের
মহানগর

Samik Bhattacharya: দিল্লির প্রতিবাদ ঘিরে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা শমীক ভট্টাচ...

কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে CJP-র প্রস্তাবিত প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। এই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের নিশানা করলেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁ...

১০ অক্টো ২০২৬, ১১:৫৮ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.