JAZZBAAT 24 BANGLA
২৩ সেপ্টে ২০২৬, ১১:৫০ পিএম
Breaking
অভিষেকের দেশে ফেরা নিয়ে রাজনৈতিক তরজা, নির্দেশ স্মরণ করিয়ে হুঁশিয়ারি ঋতব্রতর গাড়ির কাচ ভাঙা থেকে চালককে মারধর, একি কাণ্ড ঘটলো দিনে দুপুরে বাড়িতে একা নাবালিকা, ঢুকে পড়ল দুই যুবক, তারপর এই ঘটল ভয়ংকর কাণ্ড ‘ভোটে কারচুপি’, বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী ৪৫৪ বছরের ঐতিহ্য, মুঘল আমলের ইতিহাস! বারাসতের শিবকুঠির দুর্গাপুজোয় আজও অটুট প্রাচীন রীতি জঙ্গলের নীরবতায় আজও জাগ্রত দেউলঘাটার কালো দুর্গা এশিয়ান গেমসে মেঘনার সোনা জয়! নেপথ্যে বলিউড তারকা আয়ুষ্মান ১০২ গ্রাহকের নথি জাল করে ঋণ,১.২৫ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত অভিষেকের দেশে ফেরা নিয়ে রাজনৈতিক তরজা, নির্দেশ স্মরণ করিয়ে হুঁশিয়ারি ঋতব্রতর গাড়ির কাচ ভাঙা থেকে চালককে মারধর, একি কাণ্ড ঘটলো দিনে দুপুরে বাড়িতে একা নাবালিকা, ঢুকে পড়ল দুই যুবক, তারপর এই ঘটল ভয়ংকর কাণ্ড ‘ভোটে কারচুপি’, বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী ৪৫৪ বছরের ঐতিহ্য, মুঘল আমলের ইতিহাস! বারাসতের শিবকুঠির দুর্গাপুজোয় আজও অটুট প্রাচীন রীতি জঙ্গলের নীরবতায় আজও জাগ্রত দেউলঘাটার কালো দুর্গা এশিয়ান গেমসে মেঘনার সোনা জয়! নেপথ্যে বলিউড তারকা আয়ুষ্মান ১০২ গ্রাহকের নথি জাল করে ঋণ,১.২৫ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

গাড়ির কাচ ভাঙা থেকে চালককে মারধর, একি কাণ্ড ঘটলো দিনে দুপুরে

গাড়ির কাচ ভাঙা থেকে চালককে মারধর, একি কাণ্ড ঘটলো দিনে দুপুরে
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

চোপড়া, নিউজ ডেস্ক: ব্যস্ততা ভরা এলাকা চলছে হাজারো গাড়ি। দিনের আলোয় ব্যস্ত ওই রাস্তায় ঘটলো এমন এক ঘটনা যা, মুহূর্তেই বদলে দিল গোটা পরিস্থিতি। কেউ কল্পনাই করতে পারেনি এমন ঘটনাও ঘটতে পারে। কিন্তু তারপরেও যা হলো তা দেখে রীতিমত চক্ষু চড়ক গাছ এলাকার মানুষদের।

দিনদুপুরে সকলের সামনে একটি গাড়িতে চলল হামলা। হলো কাচ ভাঙচুর, চালককে করা হলো মারধর। তবে এই গাড়ি যে সে গাড়ি নয় খোদ বিধায়কের স্ত্রীর গাড়িতেই হলো হামলা। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

অভিযোগ, বুধবার বিকালে চোপড়া আন্ডার পাসের কাছে আচমকাই বিধায়কের স্ত্রীর গাড়িটিকে ঘিরে হামলা চালায় একদল দুষ্কৃতী। মুহূর্তের মধ্যে ভেঙে দেওয়া হয় গাড়ির পিছন ও পাশের কাচ। শুধু ভাঙচুরেই থামেনি হামলা। গাড়ির চালককে মারধরের অভিযোগও উঠেছে হামলাকারীদের বিরুদ্ধে। এই হামলায় চালকের একটি আঙুল ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে। কোনওরকমে হামলাকারীদের হাত থেকে গাড়ি বের করে সরাসরি চোপড়া থানায় পৌঁছন গাড়ি চালক। এরপর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

ইতিমধ্যেই চালকের বর্ণনা ও প্রাথমিক তথ্যের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়েছে। তবে প্রশ্ন উঠছে প্রকাশ্য রাস্তায় এমন হামলার নেপথ্যে কারা রয়েছে ? কেনই বা এই হামলা করা হলো?  এই হামলার পেছনে রয়েছে অন্য কোনও রহস্য রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে বিধায়ক হামিদুল রহমানের দাবি, একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস তৈরির চেষ্টা করছে। তারাই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তাঁর দাবি, এই ঘটনার সঙ্গে রাজনৈতিক বিরোধের সম্পর্ক নেই। দিনের আলোয় এমন হামলার অভিযোগ নিঃসন্দেহে নিন্দনীয়।

এই ঘটনার আসল রহস্য এখনও পর্যন্ত জানা যায়নি।  পুলিশের তদন্তের দিকেই নজর রয়েছে সকলের। ঘটনার তদন্তের দিকে জোর দিয়েছে পুলিশ। তবে দিনে দুপুরে বিধায়কের স্ত্রীর গাড়িতে হামলা যার রীতিমতো চিন্তা ধরাচ্ছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে।

65 Views 0 Likes 0 Comments

Related News

বাড়িতে একা নাবালিকা, ঢুকে পড়ল দুই যুবক, তারপর এই ঘটল ভয়ংকর কাণ্ড
রাজ্য

বাড়িতে একা নাবালিকা, ঢুকে পড়ল দুই যুবক, তারপর এই ঘটল ভয়ংকর কাণ্ড

রায়গঞ্জ, নিউজ ডেস্ক: সন্ধ্যার সময় আচমকা ভেসে আসে এক কিশোরীর আতঙ্কিত চিৎকার। বাড়িতে তখন কার্যত কেউ ছিলেন না। কয়েক মুহূর্ত আগে যেই বাড়িটি ছিল নিস্তব্ধ, সেখানে হঠাৎ শুরু হল হৈচৈ। কিশোরীর চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশী...

২৩ সেপ্টে ২০২৬, ০৯:৫৬ পিএম · 2 মিনিট
১০২ গ্রাহকের নথি জাল করে ঋণ,১.২৫ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত
রাজ্য

১০২ গ্রাহকের নথি জাল করে ঋণ,১.২৫ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

পুরুলিয়া, নিউজ ডেস্ক: কয়েক মাস আগেও সেখানে চলত ব্যবসার ব্যস্ততা। বাইক কেনাবেচা, ক্রেতাদের আনাগোনা, সবই চলছিল স্বাভাবিক পদ্ধতিতে। কিন্তু, একটি অভিযোগের তদন্ত সামনে আসতে সেই ছবি বদলে গেল। মঙ্গলবার সেখানে পৌঁছল প্রশাসন, য...

২৩ সেপ্টে ২০২৬, ০৮:০০ পিএম · 2 মিনিট
বাড়িতে গিয়েও দেখা নেই! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্ত্রীকে পুলিশের কড়া বার্তা
রাজ্য

বাড়িতে গিয়েও দেখা নেই! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্ত্রীকে পুলিশের কড়া বার্তা

শ্রীরামপুর: হুমকি, তোলাবাজি-সহ একাধিক অভিযোগের পর থেকেই নিখোঁজ শ্রীরামপুর পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর উত্তম রায়। তাঁকে খুঁজতে এবার তাঁর বাড়িতে ফের হাজির হল পুলিশ। কিন্তু বাড়িতে গিয়েও প্রাক্তন কাউন্সিলরের দেখা মেল...

২৩ সেপ্টে ২০২৬, ০৬:৫৯ পিএম · 2 মিনিট
আগুনে জ্বলতে জ্বলতেই প্রতিবেশীর দরজায় ছুট, কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ
রাজ্য

আগুনে জ্বলতে জ্বলতেই প্রতিবেশীর দরজায় ছুট, কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে দেওয়ার...

মালদা, নিউজ ডেস্ক: সেদিন বাড়িতে ফেরার পর ঠিক কি ঘটেছিল, তা এখনও স্পষ্ট নয়। তবে, কয়েক মুহূর্তের মধ্যেই পরিস্থিতি এমন ভয়াবহ হয়ে ওঠে যে, প্রাণ বাঁচাতে বাড়ি থেকে বেরিয়ে প্রতিবেশীদের কাছে ছুটে যেতে হয় এক তরুণীকে। প্রত...

২৩ সেপ্টে ২০২৬, ০৬:১৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.