JAZZBAAT 24 BANGLA
০৪ অক্টো ২০২৬, ০১:৫৭ এএম
Breaking
বাইকে এসে এলোপাথাড়ি গুলি, অমৃতসরে মৃত্যু জনপ্রিয় মেকআপ আর্টিস্ট ম্যাড সান্ধু টিকিট কেটেও মেলেনি মেসির দেখা? উরুগুয়ে ম্যাচে ২২ হাজার ফ্রি টিকিট ঘোষণা শুভেন্দুর Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন রাস্তায়... Football Match: মনবীরদের বিরুদ্ধে ৪-০ গোলে জয় সেলেকাওদের Flydubai: 'আমরা গর্বিত', ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইয়ের যুবরাজ Maitree Express: পদ্মা সেতু হয়ে `মৈত্রী এক্সপ্রেস’ চালাতে চায় ঢাকা, সময় বাঁচবে তিন ঘণ্টা,... Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা Kunal Ghosh: 'আঘাত নিয়ে নোংরামি...', নন্দীগ্রামে মমতার পা ভাঙা বিতর্কে বিস্ফোরক কুণাল বাইকে এসে এলোপাথাড়ি গুলি, অমৃতসরে মৃত্যু জনপ্রিয় মেকআপ আর্টিস্ট ম্যাড সান্ধু টিকিট কেটেও মেলেনি মেসির দেখা? উরুগুয়ে ম্যাচে ২২ হাজার ফ্রি টিকিট ঘোষণা শুভেন্দুর Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন রাস্তায়... Football Match: মনবীরদের বিরুদ্ধে ৪-০ গোলে জয় সেলেকাওদের Flydubai: 'আমরা গর্বিত', ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইয়ের যুবরাজ Maitree Express: পদ্মা সেতু হয়ে `মৈত্রী এক্সপ্রেস’ চালাতে চায় ঢাকা, সময় বাঁচবে তিন ঘণ্টা,... Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা Kunal Ghosh: 'আঘাত নিয়ে নোংরামি...', নন্দীগ্রামে মমতার পা ভাঙা বিতর্কে বিস্ফোরক কুণাল

মৃতদেহ শনাক্তে তৎপর দূতাবাস, কলকাতায় ছুটে এলেন বাংলাদেশ প্রতিনিধি

মৃতদেহ শনাক্তে তৎপর দূতাবাস, কলকাতায় ছুটে এলেন বাংলাদেশ প্রতিনিধি

কলকাতা, অঙ্কন দাস: আজ (১৯শে অগাস্ট,২০২৬) ভোররাতে তালতলার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে আচমকাই আগুন লাগে। হোটেলটির নাম

'শিখা ইন',  দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের চারটি  ইঞ্জিন। আগুন নেভানোর কাজ শুরু করে দমকল। অবশেষে ওই চারটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।সূত্র জানাচ্ছে,  মৃতদের মধ্যে ৬ জন পুরুষ,দু’জন মহিলা এবং একজন শিশু৷ আগুন কীভাবে লাগল, তা এখনও ধোঁয়াশা শর্ট সার্কিট নাকি অন্য কোনও কারণে এই অগ্নিকাণ্ড, তাও খতিয়ে দেখছে দমকল ও পুলিশ। হোটেলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক ছিল কি না! সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী প্রশ্ন তুলছেন, ‘ এই ধরনের হোটেলগুলো ট্রেড লাইসেন্স পেল?’

তিনি আরও বলেন 'এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। প্রত্যেক অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। নিহতরা  ভারতের মেঘালয় ও পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার এবং বাংলাদেশের  বাসিন্দা। আমরা নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছি। ভবনের ভেতরের অবস্থা খুব খারাপ। এই ভবনের ভেতর বেশ কয়েকটি হোটেল রয়েছে। এখানে যা চলছিল, তা দেখে আমি স্তম্ভিত।' ভবন কর্তৃপক্ষ ন্যূনতম নিরাপত্তা ও নির্মাণবিধি মেনে চলেনি। হোটেলগুলোর কার্যক্রম পরিচালনায় বেশ কিছু অনিয়ম ছিল।'

এই ব্যাপারে ভারতের বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার মহম্মদ খালেদ বলেন ‘ আপনারা দেখেছেন যে আমি পুলিশের সাথে কথা বলেছি। পুলিশ জানিয়েছে এখনও পর্যন্ত নয়জন মারা গিয়েছে। এর মধ্যে একজনের মাত্র আইডেন্টিফিকেশন করতে পেরেছে - ঝাড়খণ্ডের অধিবাসী। বাকি আটজনের আইডেন্টিফিকেশন এখনও করতে পারেনি। আমাদের ধারণা তারা বাংলাদেশি। এদের মধ্যে দুইজন মহিলা এবং একজন শিশু। আইডেন্টিফিকেশন প্রক্রিয়া চলছে। আইডেন্টিফিকেশন হলে অফিসিয়ালি জানাবে। তখন আমরা আপনাদের জানাবো। আমরা ডেড বডি রিপারকেশন করব। আমাদের দূতাবাস ২৪ ঘণ্টা যারা আহত হয়েছেন, তাঁদের জন্য খোলা থাকবে  আমরা তাদের আত্মীয়স্বজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। আর, বডি গুলো আইডেন্টিফিকেশন হয়ে গেলে বাংলাদেশে নিয়ে যাব। তাদের পরিবারের সাথে পররাষ্ট্রমন্ত্রণালয় যোগাযোগ রাখছে।’

 হোটেল ম্যানেজার নাম বীরেশ্বর মিত্র এবং আবু জাফর। বীরেশ্বর মিত্রের  বাড়ি দক্ষিণ কলকাতার বেহালার ৩ নম্বর রায়বাহাদুর রোডে। আবু জাফর থাকেন কলিন রোড এলাকায়। তারা ম্যানেজার হলেও লিজ নেওয়ার জন্য, তাদের এই হোটেলে মালিকানার ক্ষমতা ছিল। আরও জানা যাচ্ছে, বীরেশ্বর মিত্রের আরেকটি হোটেল রয়েছে ওই বিল্ডিংয়ে।সেই সূত্র ধরেই সকালে বেহালা থানার পুলিশ ও নিউমার্কেট থানার পুলিশ যৌথভাবে বেহালার ওই আবাসনে পৌঁছে তল্লাশি করে। পুলিশের তল্লাশিতে ফ্ল্যাটের ভিতরে বীরেশ্বর মিত্রকে পাওয়া যায়নি। স্থানীয়রা বলছেন, ‘বীরেশ্বর মিত্রের দুটি গাড়ি রয়েছে। এর মধ্যে একটি গাড়ি নিয়ে তিনি এলাকা ছেড়ে পালিয়েছেন বলে অনুমান। অন্য একটি গাড়ি এখনও ফ্ল্যাটের নিচে রয়েছে।’

22 Views 0 Likes 0 Comments

Related News

Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা
রাজ্য

Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা

শনিবার ৩ অক্টোবর দুপুরে জলপ্রপাতের কাছে ছবি তোলার পর ফেরার সময় আচমকাই বিপত্তি ঘটে। পরিবারের ৭ বছরের ছেলে প্রিয়ঙ্কন দত্ত হঠাৎ পা পিছলে জলের তীব্র স্রোতে পড়ে যায় বলে জানা যায়।

০৩ অক্টো ২০২৬, ০৮:৩৭ পিএম · 2 মিনিট
Sumit Roy: অন্যের সিমে লেনদেন, অধিকাংশ নম্বর কালীঘাটের! সুমিতকে ফের ২ দিনের পুলিশি হেফাজত
রাজ্য

Sumit Roy: অন্যের সিমে লেনদেন, অধিকাংশ নম্বর কালীঘাটের! সুমিতকে ফের ২ দিনের পুলিশি...

মেদিনীপুর: ন’দিনের পুলিশি হেফাজত শেষ হয়েছে। কিন্তু তদন্তে উঠে এসেছে একের পর এক নতুন তথ্য। বালি ব্যবসায়ীর কাছ থেকে ‘প্রোটেকশন মানি’ নেওয়া, জালিয়াতি ও প্রতারণার অভিযোগের মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে...

০৩ অক্টো ২০২৬, ০৭:৫৭ পিএম · 3 মিনিট
দীর্ঘদিনের অবসাদ! ঘরে পড়ে বাবার দেহ, অশোকনগরে প্রাক্তন তৃণমূল নেতার রহস্যমৃত্যু
রাজ্য

দীর্ঘদিনের অবসাদ! ঘরে পড়ে বাবার দেহ, অশোকনগরে প্রাক্তন তৃণমূল নেতার রহস্যমৃত্যু

স্থানীয় এক বাসিন্দার কথায়, দীর্ঘদিন ধরেই ব্যবসা সংক্রান্ত বিষয়ে মানসিক অবসাদে ছিলেন প্রাক্তন তৃণমূল নেতা। সঞ্জয় রাউতের মা মারা গিয়েছেন বছর চারেক আগে। বাবার সঙ্গেই থাকতেন তিনি।

০৩ অক্টো ২০২৬, ০৭:০৫ পিএম · 2 মিনিট
MysteriousTree: গাছের গায়ে ফুটে উঠল মহাদেবের মুখ,  জলপাইগুড়িতে রহস্যময় অবয়ব ঘিরে চাঞ্চল্য
রাজ্য

MysteriousTree: গাছের গায়ে ফুটে উঠল মহাদেবের মুখ, জলপাইগুড়িতে রহস্যময় অবয়ব ঘির...

ঘটনাটি জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের চরাচরা বাড়ি এলাকার। স্থানীয় বাসিন্দা ঘনশ্যাম রায়ের বাড়িতে রয়েছে একটি প্রাচীন শিমুল গাছ। সম্প্রতি, স্থানীয় কয়েকজনের নজরে আসে, গাছের উঁচু অংশে গাছের ছালের মধ্যে ফুটে উঠেছে একটি অদ্ভুত অবয়ব। দূর থেকে দেখলেও অবয়বটি চোখে পড়ছে সবার। আর একটু কাছ থেকে দেখলে অনেকেরই মনে হচ্ছে সেটি যেন স্বয়ং দেবাদিদেব মহাদেবের মুখমণ্ডলের আদল। এরপরই এলাকায় ছড়িয়ে পড়ে এই খবর। শারদীয়ার প্রাক্কালে এমন একটি দৃশ্য ঘিরে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহল আরও বেড়ে যায়।

০৩ অক্টো ২০২৬, ০৬:১৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.