JAZZBAAT 24 BANGLA
১৬ সেপ্টে ২০২৬, ০১:২৬ এএম
Breaking
মায়ের পিছু পিছু জঙ্গলের পথে ঢোল শাবকের দল, দেবরীগড়ের ভিডিও ঘিরে বন্যপ্রাণীপ্রেমীদের কৌতূ... পুজোর আগে সংস্কারের দাবি, বেহাল রাস্তার জমা জলে মাছ ছেড়ে প্রতিবাদ সিপিআইএমের নিউ ইয়র্কে মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণীর স্পাইসজেটের বিরুদ্ধে দিল্লিতে ২০০ যাত্রীর বিক্ষোভ ৮০ কেজি ওজন ঝরিয়ে নতুন জীবন ! পুরনো ভিডিয়োয় চোখে জল এমিলির বিধ্বংসী টর্নেডোর দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি! জারি হল সতর্কতা ১৬,৫০০ ফুট উচ্চতায় হিমালয়ের গভীর ফাটলে আটকে ভালুকছানা, প্রাণের ঝুঁকি নিয়ে দড়ি বেয়ে নে... যে পদ্ধতি ভারতে নিষিদ্ধ, সেটাই এবার জীবন বাঁচানোর শেষ ভরসা! নেপালের সুড়ঙ্গে ৬ শ্রমিককে উদ... মায়ের পিছু পিছু জঙ্গলের পথে ঢোল শাবকের দল, দেবরীগড়ের ভিডিও ঘিরে বন্যপ্রাণীপ্রেমীদের কৌতূ... পুজোর আগে সংস্কারের দাবি, বেহাল রাস্তার জমা জলে মাছ ছেড়ে প্রতিবাদ সিপিআইএমের নিউ ইয়র্কে মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণীর স্পাইসজেটের বিরুদ্ধে দিল্লিতে ২০০ যাত্রীর বিক্ষোভ ৮০ কেজি ওজন ঝরিয়ে নতুন জীবন ! পুরনো ভিডিয়োয় চোখে জল এমিলির বিধ্বংসী টর্নেডোর দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি! জারি হল সতর্কতা ১৬,৫০০ ফুট উচ্চতায় হিমালয়ের গভীর ফাটলে আটকে ভালুকছানা, প্রাণের ঝুঁকি নিয়ে দড়ি বেয়ে নে... যে পদ্ধতি ভারতে নিষিদ্ধ, সেটাই এবার জীবন বাঁচানোর শেষ ভরসা! নেপালের সুড়ঙ্গে ৬ শ্রমিককে উদ...

গাড়ি বা ল্যাপটপ থাকলেই রেশন কার্ড বাতিল, জল্পনায় জল ঢাললেন খাদ্যমন্ত্রী!

গাড়ি বা ল্যাপটপ থাকলেই রেশন কার্ড বাতিল, জল্পনায় জল ঢাললেন খাদ্যমন্ত্রী!

সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে একটি কথা ছড়িয়ে পড়েছিল। বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছিল, বাড়িতে দুই চাকার গাড়ি, ল্যাপটপ বা নির্দিষ্ট কিছু সম্পত্তি থাকলেই বাতিল হয়ে যাবে রেশন কার্ড। আর এই গুজবে রীতিমত তোলপাড় হয়েছিল নেটপাড়া। ‌ এবার সেই সব আশঙ্কাতে কার্যত জল ঢেলে দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। ‌

শনিবার পুরুলিয়া জেলার সফরে আসেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। তিনি স্পষ্ট ভাষায় জানান, বিভ্রান্তি তৈরি করতেই এই ধরনের খবর ছড়ানো হয়েছে। চারচাকা গাড়ি, ল্যাপটপ থাকলে রেশন কার্ড কার্ড বাতিল হবে এমন কোনো সিদ্ধান্ত নেয়নি তাদের সরকার। খুব শীঘ্রই খাদ্য দপ্তরের পক্ষ থেকে একটি নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্রকাশ করা হবে। সেই নির্দেশিকাতেই রেশন সংক্রান্ত সমস্ত নিয়ম পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হবে। 

এছাড়াও খাদ্যমন্ত্রী আরও বলেন, যাদের সত্যিই রেশনের প্রয়োজন, তাদের কার্ড কোনওভাবেই বাতিল করা হবে না। বরং সরকারের লক্ষ্য হল প্রকৃত উপভোক্তাদের কাছে খাদ্যসুরক্ষার সুবিধা পৌঁছে দেওয়া। তবে যারা উচ্চপদে সরকারি চাকরি করেন বা আর্থিকভাবে স্বচ্ছল এবং এই সুবিধার প্রয়োজন নেই, তাদের মানবিক দৃষ্টিভঙ্গি থেকে স্বেচ্ছায় রেশন ব্যবস্থার বাইরে আসার আহ্বান জানানো হয়েছে। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি জানান, কোনরকম গুজবে কান না দিয়ে বা সোশ্যাল মিডিয়ায় প্ররোচিত না হয়ে সরকারের নির্দেশিকায় নজর দিতে। 

খাদ্য মন্ত্রীর এই সফর ঘিরে এই দিন সকাল থেকেই গোটা জেলায় সাজো সাজো রব। ‌ বিভিন্ন রেশন ডিলারের দপ্তর ঘুরে দেখেন খাদ্যমন্ত্রী। ‌ যাচাই করেন খাদ্য সামগ্রীর মান। এই দিন খাদ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন খাদ্য সামগ্রীতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন তারা। ‌ তাই কোন আপোস করা যাবে না। খাদ্য মন্ত্রীর এই বার্তায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছে রেশন উপভোক্তারা। ‌

12 Views 0 Likes 0 Comments

Related News

পুজোর আগে সংস্কারের দাবি, বেহাল রাস্তার জমা জলে মাছ ছেড়ে প্রতিবাদ সিপিআইএমের
রাজ্য

পুজোর আগে সংস্কারের দাবি, বেহাল রাস্তার জমা জলে মাছ ছেড়ে প্রতিবাদ সিপিআইএমের

দুর্গাপুর, নিউজ ডেস্ক: পুজোর আগে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে অভিনব প্রতিবাদ সিপিআইএমের। রাস্তার বড় বড় গর্তে জমে থাকা বৃষ্টির জলে মাছ ছেড়ে বিক্ষোভ দেখালেন সিপিআইএম কর্মী-সমর্থকেরা। মঙ্গলবার সকালে দুর্গাপুরের বিধাননগর...

১৫ সেপ্টে ২০২৬, ১০:৩৬ পিএম · 2 মিনিট
বাংলাদেশে পাচারের আগেই বড়সড় সাফল্য! মালদহে ৪ পিস্তল উদ্ধার, ২ কোটি টাকার মাদক তৈরির কারখানার হদিশ
রাজ্য

বাংলাদেশে পাচারের আগেই বড়সড় সাফল্য! মালদহে ৪ পিস্তল উদ্ধার, ২ কোটি টাকার মাদক তৈ...

মালদহের পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, অস্ত্র পাচারের ঘটনায় একটি আন্তর্জাতিক চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

১৫ সেপ্টে ২০২৬, ০৮:৪৮ পিএম · 3 মিনিট
খুনের নেপথ্যে ‘ভাইপো গ্যাং’-এর দাবি শুভেন্দুর, বললেন ‘ফাঁসি হবে’
রাজ্য

খুনের নেপথ্যে ‘ভাইপো গ্যাং’-এর দাবি শুভেন্দুর, বললেন ‘ফাঁসি হবে’

এই হত্যাকাণ্ডের তদন্ত প্রথমে রাজ্য পুলিশের হাতে ছিল। পরে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে তদন্ত শুরু হয়। পরবর্তীতে মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়।

১৫ সেপ্টে ২০২৬, ০৮:২০ পিএম · 2 মিনিট
ওষুধের স্টোরে মেয়াদ পেরোনো ওষুধ, মশলায় পোকা! সরকারি হাসপাতালে হানা দিয়ে ক্ষুব্ধ BJP বিধায়ক
রাজ্য

ওষুধের স্টোরে মেয়াদ পেরোনো ওষুধ, মশলায় পোকা! সরকারি হাসপাতালে হানা দিয়ে ক্ষুব্ধ BJ...

প্রথমে হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য রান্না করা খাবারে ব্যবহৃত মশলা পরীক্ষা করেন। সেখানেই মশলার মধ্যে পোকা দেখতে পান বলে তাঁর দাবি। বিষয়টি দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং রোগীদের খাবারের মান নিয়ে প্রশ্ন তোলেন।

১৫ সেপ্টে ২০২৬, ০৭:৫৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.