JAZZBAAT 24 BANGLA
০৬ অক্টো ২০২৬, ০৭:০১ এএম
Breaking
Nobel prize 2026: চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর... Koel Mallick: তৃণমূল ছেড়ে বিজেপিতে রঞ্জিত কন্যা, জানেন কোয়েলের শিক্ষাগত যোগ্যতা? Puja Safety: ভিড় থেকে ডিজে, মণ্ডপে মণ্ডপে পুলিশের কড়া বার্তা Supreme Court: শীর্ষ আদালতে তিন নতুন মুখ,বাড়ল বিচারপতির সংখ্যা FulharRiver: ফারাক্কাকে পাশ কাটিয়ে ফুলহারে মিশতে পারে গঙ্গা, বিপদে কলকাতা বন্দরের ভবিষ্যৎ Flight Service: ৯ আসন থেকে ৭২,কোচবিহারে নতুন আশার আলো IFA Shield: পিছিয়ে পড়ে ৭ গোল! লাল-হলুদ দাপটে ফাইনালে ফের কলকাতা ডার্বি BombRecovery : মাছের পুকুরের পাশের ঘরে ৪ তাজা বোমা, বাসন্তীতে চাঞ্চল্য Nobel prize 2026: চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর... Koel Mallick: তৃণমূল ছেড়ে বিজেপিতে রঞ্জিত কন্যা, জানেন কোয়েলের শিক্ষাগত যোগ্যতা? Puja Safety: ভিড় থেকে ডিজে, মণ্ডপে মণ্ডপে পুলিশের কড়া বার্তা Supreme Court: শীর্ষ আদালতে তিন নতুন মুখ,বাড়ল বিচারপতির সংখ্যা FulharRiver: ফারাক্কাকে পাশ কাটিয়ে ফুলহারে মিশতে পারে গঙ্গা, বিপদে কলকাতা বন্দরের ভবিষ্যৎ Flight Service: ৯ আসন থেকে ৭২,কোচবিহারে নতুন আশার আলো IFA Shield: পিছিয়ে পড়ে ৭ গোল! লাল-হলুদ দাপটে ফাইনালে ফের কলকাতা ডার্বি BombRecovery : মাছের পুকুরের পাশের ঘরে ৪ তাজা বোমা, বাসন্তীতে চাঞ্চল্য

শান্তিকুঞ্জে গেলেন জুন, দেখা করলেন শিশির অধিকারীর সঙ্গে!

শান্তিকুঞ্জে গেলেন জুন, দেখা করলেন শিশির অধিকারীর সঙ্গে!

কাঁথি, অঙ্কন দাস: পূর্ব মেদিনীপুরের কাঁথি। এখানেই অবস্থিত 'শান্তিকুঞ্জ।' আরও ভালো করে বলতে গেলে, এই বাড়ি পূর্ব মেদিনীপুরের সব থেকে 'পাওয়ারফুল' বাড়ি; অধিকারী বাড়ি। সেখানেই গিয়ে বর্ষীয়ান রাজনীতিবিদ তথা প্রাক্তন সাংসদ শিশির অধিকারীর সঙ্গে দেখা করেন জুন মালিয়া। শান্তিকুঞ্জে এদিন মুখ্যমন্ত্রী ছিলেন না। তবে, তাতে সৌজন্যে কম কিছু হয়নি। এদিন তাঁর পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দেখা করেন মেদিনীপুরের সাংসদ। এরপর এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারীর সঙ্গে বন্যাকবলিত এলাকা ঘুরে দেখলেন তিনি। শুধু তাই নয়, নিজের সাংসদ তহবিল থেকে এগরার উন্নয়নের লক্ষ্যে 'দেড় কোটি টাকা' সাহায্যও করেন মেদিনীপুরের সাংসদ।

এই মুহূর্তে জুন মালিয়া ‘ন্যাশনালিস্ট সিটিজেন্‌স পার্টি’ (এনসিপিআই)-র সদস্য। বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের বিদ্রোহী শিবিরের অন্যতম মুখ তিনি। তৃণমূলড ৩থেকে বেরিয়ে ২০ জন সাংসদ ‘অখ্যাত রাজনৈতিক দল' এনসিপিআই-তে মিশে গিয়েছেন বলে প্রকাশ্যে ঘোষণা করেছেন, তাঁদের  অন্যতম। তবে, তাদের এখনও স্বীকৃতি দেননি লোকসভার স্পিকার ওম বিড়লা। খাতায়কলমে তাঁরা তৃণমূল সাংসদ! কিন্তু, প্রকাশ্যে তাঁরা বারবারই দাবি করেছেন,  তাঁরা এখন 'এনডিএ জোট শরিক'। এই অবস্থায় জুনের শান্তিকুঞ্জে যাওয়ার পিছনে বড় চমক দেখছেনা রাজনৈতিক মহল। জুনের কথায়, 'এটা সৌজন্য সাক্ষাৎ। শিশির-সহ গোটা অধিকারী পরিবার এক সময় তৃণমূলের সঙ্গে ছিল। সাংসদ, বিধায়ক, মন্ত্রী; সবই ছিল অধিকারী পরিবার থেকে। তবে সময়ের কালে রাজনৈতিক সমীকরণ পাল্টে গিয়েছে।'  সেই অধিকারী পরিবারের প্রধান শিশির অধিকারীর থেকে আশীর্বাদ নেন জুন। শিশির ছাড়াও শুভেন্দুর মা গায়ত্রী দেবী আশীর্বাদ করেন মেদিনীপুরের সাংসদকে। শান্তিকুঞ্জে আসার কারণ হিসেবে জুন বলেন, 'শিশিরবাবু অভিজ্ঞ রাজনীতিক। ওঁর সঙ্গে দীর্ঘক্ষণ কথা হল। মানুষের জন্য মন খুলে কাজ করার পরামর্শ দিয়েছেন।’ 

মেদিনীপুর সংসদীয় এলাকার মধ্যে পড়ে এগরা। এখানে অতিরিক্ত বৃষ্টির কারণে বিভিন্ন জায়গা জলমগ্ন। বন্যায় দুর্গতদের পাশে দাঁড়াতেই তাঁর এগরা যাওয়া বলে জানিয়েছেন জুন।  শান্তি কুঞ্জের আরেক সদস্য; দিব্যেন্দু অধিকারী বলেন, 'বিধায়ক-সাংসদ মিলে কাজ করলে ভাল হয়। আমরা কোনও রাজনীতি করতে আসিনি। এটাই মানুষকে বোঝাতে চাই।' শান্তিকুঞ্জে জুনের আসার পিছনে কোনও রাজনীতি দেখছেন না দিব্যেন্দু অধিকারী।

45 Views 0 Likes 0 Comments

Related News

কার্বলিক অ্যাসিডে ‘অতিবাম’ তাড়ানোর নিদান! অর্জুন সিংয়ের মন্তব্যে নতুন বিতর্ক
রাজনীতি

কার্বলিক অ্যাসিডে ‘অতিবাম’ তাড়ানোর নিদান! অর্জুন সিংয়ের মন্তব্যে নতুন বিতর্ক

নিউজ ডেস্ক: উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় দলীয় কর্মীসভা। আর সেখান থেকেই রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের একের পর এক মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। সোমবারের ‘ব্ল্যাকআউট’ মন্তব্যের পর মঙ্গলবার তিনি অতিবামপন্থী ও যাঁ...

২৯ সেপ্টে ২০২৬, ১১:০৯ এএম · 2 মিনিট
দল বদলেছেন দেশের মোট ১১১ সাংসদ-বিধায়ক, বাংলাকে নিয়েও সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
রাজনীতি

দল বদলেছেন দেশের মোট ১১১ সাংসদ-বিধায়ক, বাংলাকে নিয়েও সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর...

কলকাতা, নিউজ ডেস্ক: যে দলের প্রতীকে ভোটে জিতে সাংসদ অথবা বিধায়ক হয়েছিলেন, মেয়াদ শেষ হওয়ার আগেই সেই দল ছেড়েছেন তাঁরা। গত ৪ বছরে দলবদল করেছেন দেশের মোট ১১১ জন সাংসদ এবং বিধায়ক যারা বর্তমানেও জনপ্রতিনিধি। এঁদের মধ্যে লো...

২৫ সেপ্টে ২০২৬, ০৭:১৩ পিএম · 2 মিনিট
‘এত হ্যাংলা?’ শোভনদেবকে নিশানা মদনের, সই জাল থেকে তৃণমূল ভাঙন,বিস্ফোরক দাবি!
রাজনীতি

‘এত হ্যাংলা?’ শোভনদেবকে নিশানা মদনের, সই জাল থেকে তৃণমূল ভাঙন,বিস্ফোরক দাবি!

কলকাতা: তৃণমূল কংগ্রেসের অন্দরের কোন্দল এবার আরও প্রকাশ্যে। বর্ষীয়ান তৃণমূল নেতা তথা বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুললেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। বিরোধী দলনেতা নির্বাচনের প্রসঙ্গ ...

১৩ সেপ্টে ২০২৬, ১২:০৪ পিএম · 2 মিনিট
মমতার তৃণমূলকে ফের কমিশনের তলব! ১৬ সেপ্টেম্বরের শুনানিতে কী জমা দিতে হবে, সামনে বড় সিদ্ধান্ত?
রাজনীতি

মমতার তৃণমূলকে ফের কমিশনের তলব! ১৬ সেপ্টেম্বরের শুনানিতে কী জমা দিতে হবে, সামনে বড...

নয়া দিল্লি: দলের নাম ও নির্বাচনী প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই শিবিরের টানাপোড়েনের মধ্যেই ফের জাতীয় নির্বাচন কমিশনের তলব পেল মমতা বন্দ্যোপাধ্যায়-পন্থী কালীঘাট তৃণমূল কংগ্রেস। আগামী ১৬ সেপ্টেম্বর দুপুর ৩টেয় কমিশনের সা...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫২ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.