JAZZBAAT 24 BANGLA
২৪ নভে ২০২৬, ০৮:২৩ এএম
Breaking
Horoscope: ২৪ নভেম্বর মঙ্গলবার কেমন কাটবে ১২ রাশির দিন? কার জীবনে আসবে বাধা, জেনে নিন বিস্... Ritabrata Banerjee: ‘পশ্চিমবঙ্গ’ নাম মুছে ফেলা মানে ইতিহাসকে অস্বীকার করা, বিধানসভায় সরব ঋ... WhatsApp: অফিস বা শেয়ার্ড কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করছেন? বড়সড় সাইবার প্রতারণার... Kunal Ghosh: ‘আমার কাঁধে বন্দুক রেখেছিল দল’, তেরো বছর আগের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক কুণাল,... নিয়ন্ত্রণের বাইরে রক্তচাপ, জেলের ভিতরেই মৃত্যুঝুঁকি ইমরান খানের? Bangladesh: গ্রামীণ ব্যাঙ্কের শাখায় হামলা বন্ধের আর্জি ইউনুসের, এক মাসে পেট্রল বোমায় আক্রা... East Bengal: শেষ সুযোগ ঘরের মাঠে, আল হুসেইনের বিরুদ্ধে জিততেই হবে হাবাসের ইস্টবেঙ্গলকে KL Rahul: তিন ফরম্যাটে খেলতে গিয়ে সমস্যায় পড়েছিলাম, স্বীকার করলেন রাহুল Horoscope: ২৪ নভেম্বর মঙ্গলবার কেমন কাটবে ১২ রাশির দিন? কার জীবনে আসবে বাধা, জেনে নিন বিস্... Ritabrata Banerjee: ‘পশ্চিমবঙ্গ’ নাম মুছে ফেলা মানে ইতিহাসকে অস্বীকার করা, বিধানসভায় সরব ঋ... WhatsApp: অফিস বা শেয়ার্ড কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করছেন? বড়সড় সাইবার প্রতারণার... Kunal Ghosh: ‘আমার কাঁধে বন্দুক রেখেছিল দল’, তেরো বছর আগের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক কুণাল,... নিয়ন্ত্রণের বাইরে রক্তচাপ, জেলের ভিতরেই মৃত্যুঝুঁকি ইমরান খানের? Bangladesh: গ্রামীণ ব্যাঙ্কের শাখায় হামলা বন্ধের আর্জি ইউনুসের, এক মাসে পেট্রল বোমায় আক্রা... East Bengal: শেষ সুযোগ ঘরের মাঠে, আল হুসেইনের বিরুদ্ধে জিততেই হবে হাবাসের ইস্টবেঙ্গলকে KL Rahul: তিন ফরম্যাটে খেলতে গিয়ে সমস্যায় পড়েছিলাম, স্বীকার করলেন রাহুল

রাখির বিজ্ঞাপনে কৃতির ইন্দো-ওয়েস্টার্ন সাজ, চরম ট্রোলের মুখে কৃতি

রাখির বিজ্ঞাপনে কৃতির ইন্দো-ওয়েস্টার্ন সাজ, চরম ট্রোলের মুখে কৃতি

কলকাতা, নিউজ ডেস্ক: রাখির বিজ্ঞাপনে খোলামেলা পোশাক! ঐতিহ্যে আঘাত হানার অভিযোগে চরম ট্রোলের মুখে কৃতি। পবিত্র রাখিবন্ধন উৎসব উপলক্ষে এক নামী গয়না প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনে মুখ দেখিয়ে নেটিজেনদের তীব্র রোষের মুখে পড়লেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। বিজ্ঞাপনে তাঁর পোশাকের ধরন এবং উৎসবের উপস্থাপনাই এই বিতর্কের মূল কারণ। ভারতীয় সংস্কৃতির সঙ্গে আপসহীন আধুনিকতা জুড়তে গিয়েই শেষমেশ চরম কটাক্ষের মুখে পড়লেন অভিনেত্রী।

বিজ্ঞাপনটিতে কৃতিকে দেখা গিয়েছে একটি ঘিয়ে রঙের ব্রালেট ধাঁচের ব্লাউজ, সঙ্গে হালকা কেপ ও স্কার্টে। উৎসবের মেজাজে অভিনেত্রীর এমন ইন্দো-ওয়েস্টার্ন আবেদনময়ী সাজকে একেবারেই ভালো চোখে দেখছেন না নেটপাড়ার একাংশ।

সমালোচকদের দাবি, ভাইয়ের হাতে রাখি বাঁধার মতো একটি পবিত্র পারিবারিক অনুষ্ঠানে এহেন খোলামেলা, অন্তর্বাসসদৃশ পোশাক অত্যন্ত দৃষ্টিকটু ও সংস্কৃতিবিরোধী। ভারতীয় উৎসবের আবেগ নিয়ে এই ধরনের প্রচার আসলে নিম্নরুচিরই প্রকাশ বলে তোপ দেগেছেন অনেকে।

নিন্দুকদের অভিযোগ, আধুনিকতা দেখাতে গিয়ে চিরাচরিত রীতিনীতিকে পুরোপুরি এড়িয়ে যাওয়া হয়েছে। রাখির থালা কিংবা ভাইয়ের কপালে তিলক পরানোর মতো মৌলিক নিয়মগুলো বিজ্ঞাপনে অনুপস্থিত। পাশাপাশি, পরিবারের সদস্য হিসেবে নিজের পোষা কুকুরকে রাখি পরানোর দৃশ্যটিও অনেকের কাছে অপ্রয়োজনীয় বাড়াবাড়ি বলে মনে হয়েছে।

সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে এক নেটিজেন মন্তব্য করেছেন, ভাইয়ের সামনে বোনের এমন পোশাক পরা কোনওভাবেই শোভনীয় নয়। তবে সমালোচনার বিপরীতে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন তাঁর অনুরাগী ও পোষ্যপ্রেমীরা। তাদের যুক্তি, ভালোবাসার সম্পর্কে পোষ্যও পরিবারের সমান অংশীদার এবং ফ্যাশনের নামে এই আক্রমণ একেবারেই ভিত্তিহীন। যদিও এই বিতর্ক নিয়ে অভিনেত্রী নিজে এখনও কোন প্রতিক্রিয়া দেন নি।

32 Views 0 Likes 0 Comments

Related News

Pyre: ১৮টি আন্তর্জাতিক পুরস্কার ঝুলিতে! বাস্তব পাহাড়ি জীবনসংগ্রামের গল্প নিয়ে বিনোদ কাপরির ‘পায়ার’
বিনোদন

Pyre: ১৮টি আন্তর্জাতিক পুরস্কার ঝুলিতে! বাস্তব পাহাড়ি জীবনসংগ্রামের গল্প নিয়ে বিন...

নিউজ ডেস্ক: পাহাড়ের সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকা একাকীত্ব, বার্ধক্য আর জীবনসংগ্রামের গল্প। সেই বাস্তব ছবিই বড় পর্দায় তুলে ধরেছেন পরিচালক বিনোদ কাপরি। তাঁর পরিচালিত ছবি ‘পায়ার’ ইতিমধ্যেই আন্তর্জাতিক চলচ্চিত্র মহলে বিশে...

২৩ নভে ২০২৬, ০৬:৫৯ পিএম · 2 মিনিট
AR Rahman: ‘রামায়ণ’-এর জন্য ১০-১২টি ছবির প্রস্তাব ফিরিয়েছেন এ আর রহমান
বিনোদন

AR Rahman: ‘রামায়ণ’-এর জন্য ১০-১২টি ছবির প্রস্তাব ফিরিয়েছেন এ আর রহমান

বিনোদন ডেস্ক: ভারতীয় সিনেমার অন্যতম প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’। নীতেশ তিওয়ারির পরিচালনায় এই ছবিকে ঘিরে দর্শকদের আগ্রহ ক্রমশ বাড়ছে। তবে ছবির অভিনয় বা ভিএফএক্সের পাশাপাশি এবার বিশেষ চর্চায় উঠে এল এর সঙ্গীত। কারণ, এই ছবির সুর...

২৩ নভে ২০২৬, ০৬:০৯ পিএম · 2 মিনিট
হাউসফুল শো চললেও শুক্রবার থেকে বন্ধ হতে পারে ‘সাধক বামাক্ষ্যাপা’-র প্রদর্শন! নেপথ্যে কী?
বিনোদন

হাউসফুল শো চললেও শুক্রবার থেকে বন্ধ হতে পারে ‘সাধক বামাক্ষ্যাপা’-র প্রদর্শন! নেপথ্...

নিউজ ডেস্ক: বাংলা ছবির প্রেক্ষাগৃহে জায়গা পাওয়া নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। দর্শকের প্রশংসা, ভালো প্রতিক্রিয়া, এমনকী একাধিক হাউসফুল শো। তারপরেও কি প্রেক্ষাগৃহ থেকে সরে যেতে চলেছে বাংলা ছবি? সব্যসাচী চৌধুরী অভিনীত ‘স...

২৩ নভে ২০২৬, ০৫:৩৩ পিএম · 2 মিনিট
KBC: KBC-তে পাঞ্জাবের পুলিশ স্টেশনে বোমা হামলা নিয়ে প্রশ্ন
বিনোদন

KBC: KBC-তে পাঞ্জাবের পুলিশ স্টেশনে বোমা হামলা নিয়ে প্রশ্ন

নিউজ ডেস্ক: বিনোদন জগতে নতুন বিতর্কে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ বা KBC-র একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে আইনি নোটিস পেলেন অমিতাভ বচ্চন এবং সোনি টিভি। পাঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থি...

২৩ নভে ২০২৬, ০৩:৪৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.