JAZZBAAT 24 BANGLA
২২ সেপ্টে ২০২৬, ০৫:১২ এএম
Breaking
অনলাইন প্রতারণা রুখতে নার্সিং কর্মীদের ‘সাইবার পাঠ’ ডিজের বিকট আওয়াজহীন গণেশ বিসর্জন, ভক্তির সুরে গণপতি বাপ্পাকে বিদায় কোঙ্কণের মানুষদের ১১ বছর পর আমেরিকায় যাচ্ছেন শি জিনপিং, নজরে ট্রাম্পের সঙ্গে বৈঠক জলকষ্টে নাজেহাল, জমা জলে অতিষ্ঠ ৩৫ নম্বর ওয়ার্ড টেবিল টেনিসে ডবল হ্যাটট্রিক! পাকিস্তানকে ৩-০ হারিয়ে এশিয়ান গেমসের প্রি-কোয়ার্টারে ভারত তোর্সার তীব্র স্রোতে ভাঙন, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি ৭ দিনে ৫ ব্রাইডাল বুকিং, ভাইরাল মেকআপ আর্টিস্টের আয়ের হিসাব বারবার দফতরে গিয়েও মেলেনি সমাধান, মিলল না অন্নপূর্ণা অনলাইন প্রতারণা রুখতে নার্সিং কর্মীদের ‘সাইবার পাঠ’ ডিজের বিকট আওয়াজহীন গণেশ বিসর্জন, ভক্তির সুরে গণপতি বাপ্পাকে বিদায় কোঙ্কণের মানুষদের ১১ বছর পর আমেরিকায় যাচ্ছেন শি জিনপিং, নজরে ট্রাম্পের সঙ্গে বৈঠক জলকষ্টে নাজেহাল, জমা জলে অতিষ্ঠ ৩৫ নম্বর ওয়ার্ড টেবিল টেনিসে ডবল হ্যাটট্রিক! পাকিস্তানকে ৩-০ হারিয়ে এশিয়ান গেমসের প্রি-কোয়ার্টারে ভারত তোর্সার তীব্র স্রোতে ভাঙন, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি ৭ দিনে ৫ ব্রাইডাল বুকিং, ভাইরাল মেকআপ আর্টিস্টের আয়ের হিসাব বারবার দফতরে গিয়েও মেলেনি সমাধান, মিলল না অন্নপূর্ণা

'গদ্দার' আখ্যা পেলেন সাংসদ, পার্থ ভৌমিককে ঘিরে সরগরম ব্যারাকপুর

'গদ্দার' আখ্যা পেলেন সাংসদ, পার্থ ভৌমিককে ঘিরে সরগরম ব্যারাকপুর

তৃণমূল আমলে তাঁর রাজনৈতিক কেরিয়ারের গ্রাফ উঠেছিল চড়চড় করে।নেতার পাশাপাশি,অভিনেতা এবং সবথেকে বড় কথা কাজের মানুষ হিসেবেও এলাকায় জনপ্রিয় ছিলেন। ছাব্বিশের ভোটে তৃণমূলে চূর্ণবিচূর্ণ হলে, তারও কেরিয়ার  ভেঙেচুরে খানখান হয়ে গিয়েছে। এরপর নেত্রীর হাত ছেড়ে অন্য দলে গিয়েছেন অনেকেই। তার মধ্যেই অন্যতম মুখ ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। তৃণমূল ছেড়ে পার্থ এনসিপিআই-তে যোগ দেন। 

একারনেই হয়তো সাংসদের বিরুদ্ধে 'গদ্দার' লেখা পোস্টারে ছয়লাপ হল তাঁর নিজের এলাকা। তবে প্রশ্ন উঠছে, পোস্টারদাতা কী সত্যিই 'ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নাগরিকবৃন্দ'? তবে তার থেকেও বড় প্রশ্ন, এই নাগরিকবৃন্দ কি সত্যিই আমজনতা? নাকি পার্থর-ই প্রাক্তন দলের সদস্য সমর্থকরা?নৈহাটিতে সাংসদের বাড়ির কাছে শুক্রবার সকালে প্রচুর পোস্টার দেখা গেল। পোস্টারে পার্থ ভৌমিকের ছবি দিয়ে লেখা - 'এই গদ্দার থেকে সাবধান'। 

পোস্টার দিয়েছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নাগরিকরা। এলাকার তৃণমূল নেতা এবং গত বিধানসভা ভোটে ভাটপাড়ার তৃণমূল প্রার্থী অমিত গুপ্ত বলেছেন, ‘‘উনি তো আর তৃণমূলে রইলেন না। তাই তাঁকে 'গদ্দার' বলা হয়েছে। উনি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গদ্দারি করেননি। ২০২৪ সালে বারাকপুর লোকসভা কেন্দ্রের লোকজন ৫ লাখ ২০ হাজার ২২১ ভোটে তাঁকে জিতিয়েছেন, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। আর উনি সেই বিজেপির সঙ্গে গিয়েই মিশলেন। এই পোস্টারে আসলে দুটো বার্তা আছে। প্রথমত, বারাকপুর লোকসভার মানুষজনকে পার্থ ভৌমিকের ব্যাপারে সতর্ক করা। দ্বিতীয়ত, বিজেপির শীর্ষ নেতৃত্বকে বার্তা দেওয়া যে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য নিয়ে বিধায়ক, মন্ত্রী থেকে সাংসদ পর্যন্ত হলেন, তিনি যদি আজ এমন গদ্দারি করেন, পরবর্তীতে বিজেপির সঙ্গেও একই কাজ করবেন।'

তবে এই ব্যাপারে বিরুদ্ধ প্রতিক্রিয়া পোস্টারে এমন এলাকার যুব বিজেপি নেতা তথা নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিংয়ের কাছের লোক প্রিয়াঙ্গু পাণ্ডের। তিনি বলেন ‘রাতের অন্ধকারে পোস্টার দিয়ে গদ্দার বলার কিছু নেই। যা বলার, যাদের বলার, তারা সামনে এসে বলুক। পোস্টার দিয়ে কুৎসা করা তৃণমূলের কালচার। আমরা আর ওসব দেখতে চাই না। আমরা চাই, মানুষ সামনে এসে পার্থ ভৌমিককে যা বলার বলুক।' তবে এনিয়ে এখনও পর্যন্ত সাংসদ কোনও মন্তব্য করেননি।

9 Views 0 Likes 0 Comments

Related News

অনলাইন প্রতারণা রুখতে নার্সিং কর্মীদের ‘সাইবার পাঠ’
রাজ্য

অনলাইন প্রতারণা রুখতে নার্সিং কর্মীদের ‘সাইবার পাঠ’

সুশ্রুতনগর, নিউজ ডেস্ক: একটি ফোন কল, মেসেজ, কিংবা মুহূর্তের অসাবধানতা আর তাতেই ঘটে যায় বিপত্তি। কখনও পরিচিত সংস্থার নাম করে, কখনও জরুরী কাজের অজুহাতে হাতিয়ে নেওয়া হতে পারে গোপন তথ্য। এমনই নানা কৌশল নিয়ে এবার বিশেষ পা...

২১ সেপ্টে ২০২৬, ১০:৫৯ পিএম · 2 মিনিট
জলকষ্টে নাজেহাল, জমা জলে অতিষ্ঠ ৩৫ নম্বর ওয়ার্ড
রাজ্য

জলকষ্টে নাজেহাল, জমা জলে অতিষ্ঠ ৩৫ নম্বর ওয়ার্ড

শিলিগুড়ি, নিউজ ডেস্ক: দিন শুরু হচ্ছে এক সমস্যাকে সামনে রেখে আর দিনের শেষে যোগ হচ্ছে আরও এক আশঙ্কা। প্রয়োজনীয় দৈনন্দিন জলের জন্য অপেক্ষা এবং তার মধ্যেই জমে থাকা জল নিয়ে চিন্তা। বাড়ির বাইরে বেরোলেই মশার উপদ্রব, আর বাড...

২১ সেপ্টে ২০২৬, ০৯:৫৮ পিএম · 2 মিনিট
তোর্সার তীব্র স্রোতে ভাঙন, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি
রাজ্য

তোর্সার তীব্র স্রোতে ভাঙন, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি

কোচবিহার, নিউজ ডেস্ক: রাতের অন্ধকার কাটার আগেই চোখে পড়ে বিপদের চিহ্ন। নদীর পাড়ের মাটিতে তৈরি হয়েছে ফাটল, কোথাও আবার মাটির সরে গিয়ে তৈরি হয়েছে বড় গর্ত। নদীর স্রোতের শব্দ যত বাড়ছে, ততই বাড়ছে আতঙ্ক। বাড়ির সামনে দাঁ...

২১ সেপ্টে ২০২৬, ০৯:১৪ পিএম · 2 মিনিট
বারবার দফতরে গিয়েও মেলেনি সমাধান, মিলল না অন্নপূর্ণা
রাজ্য

বারবার দফতরে গিয়েও মেলেনি সমাধান, মিলল না অন্নপূর্ণা

শিলিগুড়ি, নিউজ ডেস্ক: সকাল থেকে শিলিগুড়ি মহকুমা শাসকের দফতরের সামনে বাড়তে থাকে ভিড়। একের পর এক মহিলা সেখানে এসে জড়ো হতে থাকেন। কারও হাতে কাগজপত্র, কারও হাতে আবেদন সংক্রান্ত নথি। মুখে ক্ষোভএবং সঙ্গে একাধিক অভিযোগ। ঠি...

২১ সেপ্টে ২০২৬, ০৮:৩২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.