তুফানগঞ্জ, নিউজ ডেস্ক: মালতি রাভা রায়; তুফানগঞ্জ বিধানসভার বিধায়ক, এবং এই মুহূর্তে তিনি পশ্চিমবঙ্গের 'নারী ও শিশু কল্যাণ' মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। নারীদের উন্নতি এবং নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে বিজেপি সরকারের আনা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার। সেই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ্রীমতি মালতি রাভা রায়কে এ ব্যাপারে প্রশ্ন করেন সাংবাদিকরা।
সাংবাদিকরা প্রশ্ন করেন; বিভিন্ন জায়গায় অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে সমস্যা হচ্ছে,আপনারা বলছেন সমস্যা মিটে যাবে। কিছুদিন আগে দেখা গেছিল আপনার বাড়ির সামনে ও মহিলারা এই ব্যাপারে বিক্ষোভ দেখিয়েছেন। কি বলবেন?
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মালতি রাভা রায় বলেন 'দেখুন অন্নপূর্ণা যোজনা আমরা প্রথম থেকেই বলেছি যারা যোগ্য তারাই পাবেন। দেখুন টাকাটা একটা বড় ফ্যাক্টর। সবাইতো চাইছে। আমরা ইতিমধ্যেই জুন, জুলাই,আগস্ট-র দিয়েছি। ভেরিফিকেশনে আছে; ভেরিফিকেশন চলছে, ঝাড়াই বাছাই চলছে। একটু সময় দিন,যারা যোগ্য সবাই পাবেন।'
অন্য এক সাংবাদিক জিজ্ঞেস করেন অনেকে দাবি করছেন যারা বিজেপি করেন তারাই পাচ্ছেন যারা তৃণমূল করেন তারা পাচ্ছেন না এ ব্যাপারে মালতি রাভা রায় বলেন 'দেখুন যারা যোগ্য;যারা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন, প্রত্যেকেই পাবেন। এখানে টিএমসি বিজেপি বলে কোন কথা নেই। আমাদের যে প্রক্রিয়া চলছে; আন্ডার ভেরিফিকেশন- যা চলছে, জুলাই আগস্টের পর সেপ্টেম্বর থেকে দেওয়া হবে।'
এরপর সাংবাদিকরা 'নারী ও শিশু কল্যাণ' দপ্তরের মন্ত্রীকে প্রশ্ন করেন- ‘অনেক মহিলারা বলছেন,যারা যোগ্য নন তারাও ৩০০০ টাকা পেয়েছেন। কি বলবেন?’ উত্তরে মালতি রাভা রায় বলেন- 'দেখুন আগের সরকারে লক্ষ্মীর ভান্ডার অযোগ্যরাও পেতেন। এমনকি সেখানে পুরুষেরা লোকের ভান্ডার পেয়েছেন! সেই ক্ষেত্রে এই প্রকল্পে যথেষ্ট ঝাড়াই-বাছাই চলছে। আমরা সেটা ভেরিফিকেশন করে তবেই দিচ্ছি। এর ফলে এক কোটি ৩৫ লক্ষ টাকা সঠিক হাতেই যাবে এমনটাই আশা করছি।'