JAZZBAAT 24 BANGLA
০৪ অক্টো ২০২৬, ০১:৫৬ এএম
Breaking
বাইকে এসে এলোপাথাড়ি গুলি, অমৃতসরে মৃত্যু জনপ্রিয় মেকআপ আর্টিস্ট ম্যাড সান্ধু টিকিট কেটেও মেলেনি মেসির দেখা? উরুগুয়ে ম্যাচে ২২ হাজার ফ্রি টিকিট ঘোষণা শুভেন্দুর Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন রাস্তায়... Football Match: মনবীরদের বিরুদ্ধে ৪-০ গোলে জয় সেলেকাওদের Flydubai: 'আমরা গর্বিত', ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইয়ের যুবরাজ Maitree Express: পদ্মা সেতু হয়ে `মৈত্রী এক্সপ্রেস’ চালাতে চায় ঢাকা, সময় বাঁচবে তিন ঘণ্টা,... Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা Kunal Ghosh: 'আঘাত নিয়ে নোংরামি...', নন্দীগ্রামে মমতার পা ভাঙা বিতর্কে বিস্ফোরক কুণাল বাইকে এসে এলোপাথাড়ি গুলি, অমৃতসরে মৃত্যু জনপ্রিয় মেকআপ আর্টিস্ট ম্যাড সান্ধু টিকিট কেটেও মেলেনি মেসির দেখা? উরুগুয়ে ম্যাচে ২২ হাজার ফ্রি টিকিট ঘোষণা শুভেন্দুর Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন রাস্তায়... Football Match: মনবীরদের বিরুদ্ধে ৪-০ গোলে জয় সেলেকাওদের Flydubai: 'আমরা গর্বিত', ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইয়ের যুবরাজ Maitree Express: পদ্মা সেতু হয়ে `মৈত্রী এক্সপ্রেস’ চালাতে চায় ঢাকা, সময় বাঁচবে তিন ঘণ্টা,... Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা Kunal Ghosh: 'আঘাত নিয়ে নোংরামি...', নন্দীগ্রামে মমতার পা ভাঙা বিতর্কে বিস্ফোরক কুণাল

মহার্ঘভাতা নিয়ে নতুন নির্দেশ, প্রশ্ন লকিং পিরিয়ড নিয়ে

মহার্ঘভাতা নিয়ে নতুন নির্দেশ, প্রশ্ন লকিং পিরিয়ড নিয়ে

কলকাতা,অঙ্কন দাস: রাজ্যের সকল সরকারি কর্মীদের মহার্ঘভাতা (ডিএ) সংক্রান্ত মামলা নিয়ে নতুন নির্দেশ দিল শীর্ষ আদালত। আদালত জানিয়েছে, 'আবেদনকারীদের মধ্যে থেকে যে অংশের কর্মচারীরা এখনও বকেয়া ডিএ পাননি তাঁদের তালিকা আজ সুপ্রিম কোর্টে দিতে হবে।' এমনটাই নির্দেশ দিয়েছে বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চ৷ মঙ্গলবার ছিল সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি। এদিন শীর্ষ আদালতের শুনানিতে, রাজ্য সরকার এই ঘোষণা করেছে৷ এদিন রাজ্য সরকারের হয়ে আদালতে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা৷ তিনি জানান, 'ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে বকেয়া ডিএ বাবদ ৭হাজার ৭০০কোটি টাকার বেশি দেওয়া হয়ে গিয়েছে।'' তুষার মেহতার এই ব্যাপারে স্পষ্ট জানান ‘অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রা কমিটির সুপারিশ মতো, ৬৫ শতাংশ মহার্ঘভাতা ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে। বাকি বকেয়া ডিএ-এর টাকা পাঠানোর প্রস্তুতি চলছে।’

তবে তুষার মেহতার এই বক্তব্যের বিরোধিতা করে; সরকারি কর্মচারীদের একাংশের আইনজীবী করুণা নন্দী এবং ফিরদৌস শামিম এদিন দাবি করেন, 'অনেক কর্মচারী এখনও ওই টাকা পাননি। আদালত আগেই জানিয়েছিল, সব সরকারি কর্মচারীকে বকেয়া ডিএ দিতে হবে। কিন্তু সবাই টাকা পাননি।' এই বক্তব্য শুনে বিচারপতি সঞ্জয় করোল বলেন, '৭হাজার ৭০০কোটি টাকা দেওয়া হয়েছে রিপোর্ট অনুযায়ী৷ তবে যে সব কর্মচারী এখনও বকেয়া ডিএ পাননি তাঁদের তালিকা দেওয়া হোক ৷ মামলাকারীরা সেই তালিকা আদালতের কাছে জমা দিক ৷' বিচারপতির মন্তব্যে মামলাকারীরা প্রশ্ন তোলেন 'মহার্ঘ্য ভাতার টাকা দেওয়া হবে প্রফিডেন্ট ফান্ডের (পিএফ) অ্যাকাউন্টে। কিন্তু ২ বছরের আগে সেই টাকা সরকারি কর্মীরা তুলতে পারবেন না। এই দু'বছরের লকিং পিরিয়ড কেন রাখা হয়েছে?' এই প্রশ্ন শোনার পর এনিয়ে পাল্টা প্রশ্ন করেন  বিচারপতি সঞ্জয় করোল। তাঁর বক্তব্য 'সুপ্রিম কোর্টের তরফে এই নির্দেশের কথা বলা ছিল না।' সমস্ত বিষয়টি রাজ্যের কাছে জানতে চায় বেঞ্চ৷ আজ আবার এই মামলার শুনানি হবে। তারপরই ওই কর্মচারীদের নিয়ে আদালত পরবর্তী সিদ্ধান্ত জানাবে।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের বিচারপতিদের নির্দেশ ছিল মার্চ মাসের মধ্যেই বকেয়া ডিএ-র ২৫ শতাংশ সরকারি কর্মীদের দেওয়ার কথা ছিল। এই বকেয়া মেটানোর কথা ছিল রাজ্য সরকারের। বাকি ৭৫ শতাংশ ডিএ মেটানো নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তিন সদস্যের কমিটি গঠন করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতিরা। রাজ্যের তরফে সরকারি সহায়তাপ্রাপ্ত বা সরকার পোষিতদের (গ্রান্টস-ইন-এইড) কেন এখনও মহার্ঘভাতা দেওয়া হচ্ছে না? ' রোপা রুল ২০০৯' অনুয়ায়ী, এই ব্যাপারে গত ১৪ই অগস্ট কলকাতা হাইকোর্টে মামলা করেছে এবিটিএ (অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন)। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে দায়ের করা হয় সেই মামলা। যদিও সূত্র বলছে, 'গ্রান্টস-ইন-এড'দের মহার্ঘভাতা দেওয়ার ব্যাপারে পদক্ষেপ নিয়েছে রাজ্য। এই ব্যাপারে প্রয়োজনীয় কাজও শুরু হয়েছে।

84 Views 0 Likes 0 Comments

Related News

Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা
রাজ্য

Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা

শনিবার ৩ অক্টোবর দুপুরে জলপ্রপাতের কাছে ছবি তোলার পর ফেরার সময় আচমকাই বিপত্তি ঘটে। পরিবারের ৭ বছরের ছেলে প্রিয়ঙ্কন দত্ত হঠাৎ পা পিছলে জলের তীব্র স্রোতে পড়ে যায় বলে জানা যায়।

০৩ অক্টো ২০২৬, ০৮:৩৭ পিএম · 2 মিনিট
Sumit Roy: অন্যের সিমে লেনদেন, অধিকাংশ নম্বর কালীঘাটের! সুমিতকে ফের ২ দিনের পুলিশি হেফাজত
রাজ্য

Sumit Roy: অন্যের সিমে লেনদেন, অধিকাংশ নম্বর কালীঘাটের! সুমিতকে ফের ২ দিনের পুলিশি...

মেদিনীপুর: ন’দিনের পুলিশি হেফাজত শেষ হয়েছে। কিন্তু তদন্তে উঠে এসেছে একের পর এক নতুন তথ্য। বালি ব্যবসায়ীর কাছ থেকে ‘প্রোটেকশন মানি’ নেওয়া, জালিয়াতি ও প্রতারণার অভিযোগের মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে...

০৩ অক্টো ২০২৬, ০৭:৫৭ পিএম · 3 মিনিট
দীর্ঘদিনের অবসাদ! ঘরে পড়ে বাবার দেহ, অশোকনগরে প্রাক্তন তৃণমূল নেতার রহস্যমৃত্যু
রাজ্য

দীর্ঘদিনের অবসাদ! ঘরে পড়ে বাবার দেহ, অশোকনগরে প্রাক্তন তৃণমূল নেতার রহস্যমৃত্যু

স্থানীয় এক বাসিন্দার কথায়, দীর্ঘদিন ধরেই ব্যবসা সংক্রান্ত বিষয়ে মানসিক অবসাদে ছিলেন প্রাক্তন তৃণমূল নেতা। সঞ্জয় রাউতের মা মারা গিয়েছেন বছর চারেক আগে। বাবার সঙ্গেই থাকতেন তিনি।

০৩ অক্টো ২০২৬, ০৭:০৫ পিএম · 2 মিনিট
MysteriousTree: গাছের গায়ে ফুটে উঠল মহাদেবের মুখ,  জলপাইগুড়িতে রহস্যময় অবয়ব ঘিরে চাঞ্চল্য
রাজ্য

MysteriousTree: গাছের গায়ে ফুটে উঠল মহাদেবের মুখ, জলপাইগুড়িতে রহস্যময় অবয়ব ঘির...

ঘটনাটি জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের চরাচরা বাড়ি এলাকার। স্থানীয় বাসিন্দা ঘনশ্যাম রায়ের বাড়িতে রয়েছে একটি প্রাচীন শিমুল গাছ। সম্প্রতি, স্থানীয় কয়েকজনের নজরে আসে, গাছের উঁচু অংশে গাছের ছালের মধ্যে ফুটে উঠেছে একটি অদ্ভুত অবয়ব। দূর থেকে দেখলেও অবয়বটি চোখে পড়ছে সবার। আর একটু কাছ থেকে দেখলে অনেকেরই মনে হচ্ছে সেটি যেন স্বয়ং দেবাদিদেব মহাদেবের মুখমণ্ডলের আদল। এরপরই এলাকায় ছড়িয়ে পড়ে এই খবর। শারদীয়ার প্রাক্কালে এমন একটি দৃশ্য ঘিরে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহল আরও বেড়ে যায়।

০৩ অক্টো ২০২৬, ০৬:১৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.