JAZZBAAT 24 BANGLA
০৪ অক্টো ২০২৬, ০৭:০৩ পিএম
Breaking
North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা LoveAffair : প্রেমিকের মৃত্যুর পরই চরম সিদ্ধান্ত প্রেমিকার, সম্পর্কে টানাপোড়েনের ছায়া Suvendu Adhikari: ‘10 মার্চ মিথ্যা দিবস হলে কেমন হয়?’ নন্দীগ্রামে শেষ প্রচারে শুভেন্দুর নি... Koel Mallick: তৃণমূল ছেড়ে রাজ্যসভা, এ বার বিজেপির টিকিটে কোয়েল! SaurathSabha: গাছতলায় বসে বর কেনাবেচার হাট! বিহারের প্রাচীন ‘সৌরথ সভা’ আজও বহমান Sohin-Sohini: ১১ দিনের ছেলের ছবি প্রকাশ করায় মুখ খুললেন অভিনেত্রী NageswaraRao: প্রশাসনিক টেবিল ছেড়ে রাজনীতির ময়দানে সিবিআইয়ের প্রাক্তন কর্তা নাগেশ্বর রাও,... ব্রাজিলকে স্বাগত জানাতে গিয়ে বিপত্তি, কলকাতার নামী হোটেলে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা LoveAffair : প্রেমিকের মৃত্যুর পরই চরম সিদ্ধান্ত প্রেমিকার, সম্পর্কে টানাপোড়েনের ছায়া Suvendu Adhikari: ‘10 মার্চ মিথ্যা দিবস হলে কেমন হয়?’ নন্দীগ্রামে শেষ প্রচারে শুভেন্দুর নি... Koel Mallick: তৃণমূল ছেড়ে রাজ্যসভা, এ বার বিজেপির টিকিটে কোয়েল! SaurathSabha: গাছতলায় বসে বর কেনাবেচার হাট! বিহারের প্রাচীন ‘সৌরথ সভা’ আজও বহমান Sohin-Sohini: ১১ দিনের ছেলের ছবি প্রকাশ করায় মুখ খুললেন অভিনেত্রী NageswaraRao: প্রশাসনিক টেবিল ছেড়ে রাজনীতির ময়দানে সিবিআইয়ের প্রাক্তন কর্তা নাগেশ্বর রাও,... ব্রাজিলকে স্বাগত জানাতে গিয়ে বিপত্তি, কলকাতার নামী হোটেলে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ

মসজিদে মাইক নিয়ে জনস্বার্থ মামলা খারিজ, হাই কোর্টের রায়ে খুশি মুখ্যমন্ত্রী

মসজিদে মাইক নিয়ে জনস্বার্থ মামলা খারিজ, হাই কোর্টের রায়ে খুশি মুখ্যমন্ত্রী

কলকাতা, কেয়া মণ্ডল:

মসজিদে লাউডস্পিকার সরানোর অভিযোগে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক অশান্তি তৈরির যে চেষ্টা হয়েছিল, তা ব্যর্থ হয়েছে।

এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লেখেন, পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর ‘নিকৃষ্ট প্রচেষ্টা’ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মসজিদ ও অন্যান্য উপাসনালয় থেকে জোর করে লাউডস্পিকার সরানোর অভিযোগে পুলিশের বিরুদ্ধে যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল, কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ তা খারিজ করেছে। তাঁর মতে, এই রায় রাজ্যে শান্তি, আশা এবং নাগরিকদের মৌলিক অধিকারের বার্তা বহন করছে।

ঘটনার সূত্রপাত মসজিদে মাইক ব্যবহার নিয়ে পুলিশ প্রশাসনের নির্দেশ ঘিরে। অভিযোগ ওঠে, পুলিশ প্রশাসনের তরফে বিভিন্ন মসজিদ কমিটিকে মৌখিকভাবে লাউডস্পিকার খুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কোথাও কোথাও পুলিশ গিয়ে মাইক খুলে দিয়েছে বলেও অভিযোগ ওঠে। এরপর বিষয়টি নিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়।

মামলাটির শুনানি হয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আদালত রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে তথ্য জানতে চায়। মঙ্গলবার রাজ্যের হয়ে সওয়াল করেন অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র। তিনি জানান, পুলিশ প্রশাসনের তরফে এমন কোনও পদক্ষেপ করা হয়নি। নির্দেশ দেওয়া হলেও তা ছিল মৌখিক।

মামলার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলে রাজ্য। আদালত পর্যবেক্ষণে জানায়, পুলিশের মৌখিক নির্দেশ এবং সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতেই মামলা চলছে। প্রায় চার হাজার মসজিদের আপত্তির কথা বলা হলেও তাঁদের অধিকাংশকে মামলায় পক্ষ করা হয়নি। ফলে জনস্বার্থ মামলা হিসেবে এটি গ্রহণযোগ্য নয়। এরপরই মামলাটি খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ।

অন্যদিকে, মসজিদের হয়ে সওয়াল করা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, নির্দিষ্ট শব্দসীমা মেনে মাইকে আজান দেওয়া যাবে। যেসব মসজিদ থেকে মাইক খোলা হয়েছিল, তারা ফের মাইক লাগাতে পারবেন বলেও জানান তিনি।

27 Views 0 Likes 0 Comments

Related News

North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা
রাজ্য

North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতু...

‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’ এই ভাবনাকে সামনে রেখে জেলার বিশেষত্বকে তুলে ধরে পর্যটনের প্রসার ঘটানোর পরিকল্পনা।

০৪ অক্টো ২০২৬, ০৬:৫৪ পিএম · 2 মিনিট
LoveAffair : প্রেমিকের মৃত্যুর পরই চরম সিদ্ধান্ত প্রেমিকার, সম্পর্কে টানাপোড়েনের ছায়া
রাজ্য

LoveAffair : প্রেমিকের মৃত্যুর পরই চরম সিদ্ধান্ত প্রেমিকার, সম্পর্কে টানাপোড়েনের ছ...

পরকীয়ার জটিল টানাপোড়েন আর তীব্র পারিবারিক কলহের জেরে শেষ পর্যন্ত প্রাণ গেল এক যুগলের। প্রেমিকের আত্মহত্যার ধাক্কা সামলাতে না পেরে আত্মঘাতী হলেন প্রেমিকাও। ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগরে। মাত্র দু’দিনের ব্যবধানে যুগলের এমন মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

০৪ অক্টো ২০২৬, ০৪:৩৯ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: ‘10 মার্চ মিথ্যা দিবস হলে কেমন হয়?’ নন্দীগ্রামে শেষ প্রচারে শুভেন্দুর নিশানায় মমতা
রাজ্য

Suvendu Adhikari: ‘10 মার্চ মিথ্যা দিবস হলে কেমন হয়?’ নন্দীগ্রামে শেষ প্রচারে শুভে...

নন্দীগ্রাম: ভোটের আগে শেষ রবিবার। প্রচারের শেষ লগ্নে নন্দীগ্রামের রাস্তায় নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর নিজের ছেড়ে যাওয়া কেন্দ্রে দাঁড়িয়েই ফের সামনে আনলেন ২০২১-এর সেই পুরনো ‘পা-ভাঙা’ বিতর্ক। বিজেপি প্রার্থী ...

০৪ অক্টো ২০২৬, ০২:৩৩ পিএম · 2 মিনিট
ShahjahanMolla: শাহজাহান মোল্লাকে পুলিশ হেফাজতে নেওয়ার সময় উত্তেজনা, সাংবাদিক হেনস্থার অভিযোগ
রাজ্য

ShahjahanMolla: শাহজাহান মোল্লাকে পুলিশ হেফাজতে নেওয়ার সময় উত্তেজনা, সাংবাদিক হে...

কয়েকদিন আগেই পুলিশি অভিযানে গ্রেফতার হন শাহজাহান মোল্লা।বিচারবিভাগীয় প্রক্রিয়া শেষে আদালতের অনুমতি সাপেক্ষে তদন্তকারীরা তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার নির্দেশ পান। সেই নির্দেশ অনুযায়ী রবিবার কড়া নিরাপত্তার ঘেরাটোপে তাঁকে মাধবপুর থানায় হাজির করা হয়। এদিন সকাল থেকেই থানার বাইরে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর হঠাৎই অত্যন্ত দ্রুতগতিতে একটি পুলিশের গাড়ি এসে থানার মূল ফটকের সামনে দাঁড়ায়।

০৪ অক্টো ২০২৬, ১০:২৮ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.