JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০৩:৩৪ পিএম
Breaking
আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আইনশৃঙ্খলা বাহিনীর 'যুদ্ধ ঘোষণা' সত্ত্বেও বাংলাদেশের খুলনাঞ্চলে থেমে নেই হত্যাযজ্ঞ্য এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, গত দুই মাসে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ মাছ বরফের চাদরের নীচে ভয়াবহ ছবি! এভারেস্টে জমছে টন টন আবর্জনা, বড় পদক্ষেপ নেপালের কেরালার ঐতিহ্যবাহী মাছের পদ, বাঙালি রসনা তৃপ্তিতে কারিমিন পলিচাথু বিজেপিতে যোগদানের ব্যর্থ চেষ্টা! ‘সবুজ আবির’ আবির মেখে ফিরলেন তৃণমূল নেতা-কর্মীরা ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজনৈতিক তর... বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহের আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আইনশৃঙ্খলা বাহিনীর 'যুদ্ধ ঘোষণা' সত্ত্বেও বাংলাদেশের খুলনাঞ্চলে থেমে নেই হত্যাযজ্ঞ্য এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, গত দুই মাসে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ মাছ বরফের চাদরের নীচে ভয়াবহ ছবি! এভারেস্টে জমছে টন টন আবর্জনা, বড় পদক্ষেপ নেপালের কেরালার ঐতিহ্যবাহী মাছের পদ, বাঙালি রসনা তৃপ্তিতে কারিমিন পলিচাথু বিজেপিতে যোগদানের ব্যর্থ চেষ্টা! ‘সবুজ আবির’ আবির মেখে ফিরলেন তৃণমূল নেতা-কর্মীরা ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজনৈতিক তর... বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহের

লেভেল ক্রসিংয়ের বদলে আন্ডারপাস, গোবিন্দপুর নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রেলের!

লেভেল ক্রসিংয়ের বদলে আন্ডারপাস, গোবিন্দপুর নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রেলের!

গোবিন্দপুরের রেল দুর্ঘটনার পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্ৰহন‌ করেছে ভারতীয় রেল মন্ত্রক।  যাত্রী ও পথচারীদের নিরাপত্তার কথা ভেবে গোবিন্দপুরের ২৪এ/২ নম্বর লেভেল ক্রসিংটি স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত গ্ৰহন‌ করা হয়েছে। পাশাপাশি সেখানে আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাজের জন্য নিয়ম অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) চেয়েছে পূর্ব রেল। 

পূর্ব রেলের হাওড়া ডিভিশন সূত্রে খবর, গত ২০ জুলাই রাজ্য সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠানো হয়েছে আন্ডারপাস নির্মাণের জন্য। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, রাজ্য সরকারের এনওসি মিললেই দ্রুত নির্মাণকাজ শুরু করা হবে।

 

গত ১৭ জুলাই সকালে  গোবিন্দপুর রেলগেট পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি স্কুলভ্যান ছিটকে পড়ার ঘটনায় ভ্যানের চালক-সহ চার পড়ুয়া এবং এক সাইকেল আরোহীর মৃত্যু হয়। বাকি চারজন গুরুতর জখম হন। ঘটনায় এলাকাজুড়ে শোক ছায়া নেমে আসে।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে আশ্বাস দেন ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে বিষয়টি নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি। ঠিক তারপরই গোবিন্দপুরের লেভেল ক্রসিং তুলে আন্ডারপাস নির্মাণের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেয় রেল।

রেলের দাবি, ডাবল লাইনের কারণে প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০ থেকে ৪০ কোটি টাকা। প্রস্তাবিত আন্ডারপাসটি ৬ মিটার চওড়া এবং ৩ মিটার উঁচু হবে। 

প্রসঙ্গত বলাই বাহুল্য, কর্ণসুবর্ণ শাখায় তিনটি লেভেল ক্রসিং তুলে সাবওয়ে নির্মাণের পরিকল্পনা বহুদিনের। দু'টি সাবওয়ের কাজ শেষ হওয়ার কথা দু'বছর আগেই ছিল। কিন্তু স্থানীয়দের আপত্তির কারণে থমকে যায় সেই প্রকল্পের কাজ। তবে মর্মান্তিক এই দুর্ঘটনার পর ফের গতি পেয়েছে সেই আটকে থাকা প্রকল্প। এখন অপেক্ষা রাজ্যের অনুমোদনের। অনুমোদন মিললেই গোবিন্দপুর-সহ তিনটি প্রস্তাবিত সাবওয়ের কাজ একসঙ্গে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে রেলের।  এই কাজ হলে উপকৃত হবে বহু মানুষ।‌

 

75 Views 0 Likes 0 Comments

Related News

বিজেপিতে যোগদানের ব্যর্থ চেষ্টা! ‘সবুজ আবির’ আবির মেখে ফিরলেন তৃণমূল নেতা-কর্মীরা
রাজ্য

বিজেপিতে যোগদানের ব্যর্থ চেষ্টা! ‘সবুজ আবির’ আবির মেখে ফিরলেন তৃণমূল নেতা-কর্মীরা

ক্যানিংয়েও প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। রাতের অন্ধকারে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছিলেন কয়েকজন। কিন্তু শেষ পর্যন্ত তাঁরাও সবুজ আবির মেখে ফিরে যান বলে খবর।

১৪ সেপ্টে ২০২৬, ০২:৪১ পিএম · 2 মিনিট
জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই
রাজ্য

জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এ...

পুলিশ পৌঁছতেই পরিস্থিতি আচমকা উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, পুলিশকে দেখেই দুষ্কৃতীরা পরপর বোমা ছুড়তে শুরু করে।

১৪ সেপ্টে ২০২৬, ১২:১৯ পিএম · 2 মিনিট
গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’ প্রকল্পে
রাজ্য

গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গ...

সম্প্রতি এই উদ্যোগ নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। সেখানে পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের পাশাপাশি দক্ষিণবঙ্গের ১৪টি জেলা পরিষদের উচ্চপদস্থ আধিকারিকরা অংশ নেন।

১৪ সেপ্টে ২০২৬, ১২:১৮ পিএম · 2 মিনিট
পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য
রাজ্য

পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য

জানা গিয়েছে, প্রায় চার দিন আগে চুরির অভিযোগে রাহুল রুইদাসকে গ্রেফতার করে চন্দ্রকোণা থানার পুলিশ। গ্রেফতারের পর তাঁকে ঘাটাল মহকুমা আদালতে পেশ করা হয়।

১৪ সেপ্টে ২০২৬, ১১:৪২ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.