JAZZBAAT 24 BANGLA
০৪ অক্টো ২০২৬, ০৫:১৫ এএম
Breaking
বাইকে এসে এলোপাথাড়ি গুলি, অমৃতসরে মৃত্যু জনপ্রিয় মেকআপ আর্টিস্ট ম্যাড সান্ধু টিকিট কেটেও মেলেনি মেসির দেখা? উরুগুয়ে ম্যাচে ২২ হাজার ফ্রি টিকিট ঘোষণা শুভেন্দুর Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন রাস্তায়... Football Match: মনবীরদের বিরুদ্ধে ৪-০ গোলে জয় সেলেকাওদের Flydubai: 'আমরা গর্বিত', ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইয়ের যুবরাজ Maitree Express: পদ্মা সেতু হয়ে `মৈত্রী এক্সপ্রেস’ চালাতে চায় ঢাকা, সময় বাঁচবে তিন ঘণ্টা,... Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা Kunal Ghosh: 'আঘাত নিয়ে নোংরামি...', নন্দীগ্রামে মমতার পা ভাঙা বিতর্কে বিস্ফোরক কুণাল বাইকে এসে এলোপাথাড়ি গুলি, অমৃতসরে মৃত্যু জনপ্রিয় মেকআপ আর্টিস্ট ম্যাড সান্ধু টিকিট কেটেও মেলেনি মেসির দেখা? উরুগুয়ে ম্যাচে ২২ হাজার ফ্রি টিকিট ঘোষণা শুভেন্দুর Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন রাস্তায়... Football Match: মনবীরদের বিরুদ্ধে ৪-০ গোলে জয় সেলেকাওদের Flydubai: 'আমরা গর্বিত', ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইয়ের যুবরাজ Maitree Express: পদ্মা সেতু হয়ে `মৈত্রী এক্সপ্রেস’ চালাতে চায় ঢাকা, সময় বাঁচবে তিন ঘণ্টা,... Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা Kunal Ghosh: 'আঘাত নিয়ে নোংরামি...', নন্দীগ্রামে মমতার পা ভাঙা বিতর্কে বিস্ফোরক কুণাল

বিমানবন্দরে হামলা-স্লোগান, স্পিকারকে চিঠি সৌগত রায়ের

বিমানবন্দরে হামলা-স্লোগান, স্পিকারকে চিঠি সৌগত রায়ের

কলকাতা, অঙ্কন দাস: মঙ্গলবার কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল সাংসদ সৌগত রায়ের গাড়ি ঘিরে স্লোগান, কালো পতাকা দেখানোর ঘটনা ঘটেছিল। আর আজ বুধবার, এই বিষয় নিয়েই লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখলেন এই প্রবীণ সাংসদ। স্পিকারকে লেখা চিঠিতে সৌগত রাযের নিশানা দুই বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সী এবং সৌরভ শিকদার। এদিন হেনস্থা’র ঘটনা বিস্তারিত ভাবে তাঁর চিঠিতে উল্লেখ করেন সৌগত রায়। সৌগত জানান, 'কাল  যা হয়েছে, পুরোটা স্পিকারকে জানিয়েছি। আমি একজন জনপ্রতিনিধি। আর কালকের ঘটনাতেও যুক্ত বিজেপির দু-জন জনপ্রতিনিধি।’ 

স্পিকারকে লেখা চিঠিতে দুই বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সী এবং সৌরভ শিকদারের নাম উল্লেখ করেন সৌগত। তৃণমূল সাংসদের দাবি, ওই দুই বিধায়কের উপস্থিতিতেই এই বিক্ষোভের ঘটনা ঘটেছে। এছাড়া তাঁদের প্রত্যক্ষ সমর্থনও ছিল। ঠিক এই কারণেই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সৌগত। এই ন্যক্কারজনক ঘটনাটিকে 'স্বাধিকার ভঙ্গ'র বিষয় হিসেবেও দেখছেন তিনি।

কলকাতা বিমানবন্দরের অ্যাডভাইসরি বোর্ডের বৈঠক ছিল  মঙ্গলবার। একারনেই বিমানবন্দরের অধিকর্তার দফতরে গিয়েছিলেন সৌগত। বৈঠক শেষে গাড়িতে ওঠার পরেই উত্তেজনা শুরু হয়। গাড়ি ঘিরে ‘চোর চোর’ স্লোগান ওঠে। জুতো দিয়ে মারা হয় গাড়ির বনেটেও। দেখানো হয়েছিল কালো পতাকা। এব্যাপারে বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সী সৌগতকে আক্রমণ করে বলেন, 'কোনওদিনই এলাকাবাসীর পাশে ছিলেন না সাংসদ। তাঁকে শুধু ভূরিভোজের অনুষ্ঠানে দেখা যেত।' 

মঙ্গলবার ওই এলাকারই সাংসদ হিসেবে ওই বিশেষ বৈঠকে উপস্থিত  হয়েছিলেন সৌগত রায়। তিনি উপস্থিত হতেই উপস্থিত জনতা ও বিজেপির কর্মী-সমর্থকরা তাঁর গাড়ি ঘিরে ধরেন। সাংসদকে বাড়ি ফিরে যেতে বলতে থাকেন তাঁরা। স্লোগান ওঠে গো ব্যাক। দেখানো হয় কালো পতাকা, জুতো। বর্ষীয়ান এই সাংসদ গাড়ির কাচ নামিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন। তবে কোনও কথাই শুনতে চাননি বিক্ষোভকারীরা। কিছুক্ষণ পর সাংসদকে উদ্ধার করে নিয়ে যান বিমানবন্দর কর্তৃপক্ষ ও পুলিশ।

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর সাংসদ হিসেবে সৌগত রায়ই প্রথমবার ডিম- থেরাপির শিকার হন।। এই বছরেই মে মাসের শেষে  নিমতায় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন উত্তেজিত জনতা। ডিম-থেরাপি'র পাশাপাশি তাঁর উদ্দেশ্যে দেওয়া হয়েছিল চোর স্লোগান। বিজেপি কর্মী-সমর্থকরাই এই কাজ করেছেন বলে অভিযোগ তুলেছিলেন সাংসদ। এবার কলকাতা বিমানবন্দর চত্বরে সৌগতকে ঘিরে হল ফের বিক্ষোভ প্রদর্শন!  উঠল চোর স্লোগান!

তবে কলকাতা বিমানবন্দরে সৌগত রায়কে ঘিরে কেন মঙ্গলবার ওই  বিক্ষোভ হল, তার নির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়। কেন ওই বিক্ষোভ হয়েছিল? কী কারণে তাঁকে লক্ষ্য করে স্লোগান দেওয়া হয়েছিল?  এখনও কোনও পরিষ্কার তথ্য সামনে না আসাতে রয়েছে ধন্ধ! বিক্ষোভের নেপথ্যে কারা ছিলেন এবং তাঁদের সঙ্গে বিজেপির দুই বিধায়কের কী কারণে যোগাযোগ রয়েছে, সেই বিষয়টি নিয়েও উঠছে অভিযোগ।

40 Views 0 Likes 0 Comments

Related News

Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা
রাজ্য

Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা

শনিবার ৩ অক্টোবর দুপুরে জলপ্রপাতের কাছে ছবি তোলার পর ফেরার সময় আচমকাই বিপত্তি ঘটে। পরিবারের ৭ বছরের ছেলে প্রিয়ঙ্কন দত্ত হঠাৎ পা পিছলে জলের তীব্র স্রোতে পড়ে যায় বলে জানা যায়।

০৩ অক্টো ২০২৬, ০৮:৩৭ পিএম · 2 মিনিট
Sumit Roy: অন্যের সিমে লেনদেন, অধিকাংশ নম্বর কালীঘাটের! সুমিতকে ফের ২ দিনের পুলিশি হেফাজত
রাজ্য

Sumit Roy: অন্যের সিমে লেনদেন, অধিকাংশ নম্বর কালীঘাটের! সুমিতকে ফের ২ দিনের পুলিশি...

মেদিনীপুর: ন’দিনের পুলিশি হেফাজত শেষ হয়েছে। কিন্তু তদন্তে উঠে এসেছে একের পর এক নতুন তথ্য। বালি ব্যবসায়ীর কাছ থেকে ‘প্রোটেকশন মানি’ নেওয়া, জালিয়াতি ও প্রতারণার অভিযোগের মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে...

০৩ অক্টো ২০২৬, ০৭:৫৭ পিএম · 3 মিনিট
দীর্ঘদিনের অবসাদ! ঘরে পড়ে বাবার দেহ, অশোকনগরে প্রাক্তন তৃণমূল নেতার রহস্যমৃত্যু
রাজ্য

দীর্ঘদিনের অবসাদ! ঘরে পড়ে বাবার দেহ, অশোকনগরে প্রাক্তন তৃণমূল নেতার রহস্যমৃত্যু

স্থানীয় এক বাসিন্দার কথায়, দীর্ঘদিন ধরেই ব্যবসা সংক্রান্ত বিষয়ে মানসিক অবসাদে ছিলেন প্রাক্তন তৃণমূল নেতা। সঞ্জয় রাউতের মা মারা গিয়েছেন বছর চারেক আগে। বাবার সঙ্গেই থাকতেন তিনি।

০৩ অক্টো ২০২৬, ০৭:০৫ পিএম · 2 মিনিট
MysteriousTree: গাছের গায়ে ফুটে উঠল মহাদেবের মুখ,  জলপাইগুড়িতে রহস্যময় অবয়ব ঘিরে চাঞ্চল্য
রাজ্য

MysteriousTree: গাছের গায়ে ফুটে উঠল মহাদেবের মুখ, জলপাইগুড়িতে রহস্যময় অবয়ব ঘির...

ঘটনাটি জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের চরাচরা বাড়ি এলাকার। স্থানীয় বাসিন্দা ঘনশ্যাম রায়ের বাড়িতে রয়েছে একটি প্রাচীন শিমুল গাছ। সম্প্রতি, স্থানীয় কয়েকজনের নজরে আসে, গাছের উঁচু অংশে গাছের ছালের মধ্যে ফুটে উঠেছে একটি অদ্ভুত অবয়ব। দূর থেকে দেখলেও অবয়বটি চোখে পড়ছে সবার। আর একটু কাছ থেকে দেখলে অনেকেরই মনে হচ্ছে সেটি যেন স্বয়ং দেবাদিদেব মহাদেবের মুখমণ্ডলের আদল। এরপরই এলাকায় ছড়িয়ে পড়ে এই খবর। শারদীয়ার প্রাক্কালে এমন একটি দৃশ্য ঘিরে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহল আরও বেড়ে যায়।

০৩ অক্টো ২০২৬, ০৬:১৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.