মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষ উদযাপনে বড় উদ্যোগ রাজ্য সরকারের। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বিশেষ উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত কর্মসূচির পরিকল্পনা তদারকির দায়িত্ব পালন করবে এই কমিটি।
জুলাই মাসেই উত্তম কুমারের জন্ম শতবর্ষ উদযাপনের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ বিষয়ে তিনি নবান্নে প্রসেনজিৎ এর সঙ্গে বৈঠক করেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ৩ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত বাংলা জুড়ে পালিত হবে তিন দিনব্যাপী কর্মসূচি। এই কর্মসূচির জন্য উপদেষ্টা কমিটি গঠনের ঘোষণা করা হলো রাজ্য সরকারের পক্ষ থেকে। সংশ্লিষ্ট কমিটি সারা বছর ধরে উত্তম শতবর্ষ উদযাপনের সাংস্কৃতিক কর্মসূচির দায়িত্বে থাকবে।
এই কমিটির মূল দায়িত্ব হবে মহানায়কের জীবনী কর্মজীবন অনুসরণ করে সমস্ত কর্মসূচি পরিকল্পনা করা এবং পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান চলচ্চিত্র ও সাহিত্য সম্পর্কে সরকারকে নানান পরামর্শ দেওয়া। এই উপদেষ্টা কমিটির প্রধান পৃষ্ঠপোষক মুখ্যমন্ত্রী যথা তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী শুভেন্দু অধিকারী। সহ পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন মিঠুন চক্রবর্তী, মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। সভাপতি পদে থাকছেন সঞ্জীব রায়। কার্যকরী সভাপতি পদে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
উপদেষ্টা কমিটির বাকি সদস্যদের মধ্যে রয়েছেন জিৎ, দেব, আবির চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ, রূপা গাঙ্গুলি, গৌরব চ্যাটার্জী, শ্রীজিৎ মুখার্জী, কৌশিক গাঙ্গুলি, সৌমিক হালদার, শিবাশিস ব্যানার্জী, জয়ন্ত কুণ্ডু এবং প্রেমেন্দু বিকাশ চাকী-সহ একাধিক তারকারা।
উত্তম কুমার মারা যাওয়ার পর পেরিয়েছে প্রায় চার দশক বাঙালির কাছে তার বিকল্প কেউ নেই আজও তিনি বাঙালির মহানায়ক মহানায়কের জন্মশতবর্ষ আর সেই উপলক্ষেই বিশেষ পরিকল্পনা রাজ্য সরকারের উপদেষ্টা কমিটির সুপারিশ পরিকল্পনা ও বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তথ্য সংস্কৃতি দপ্তর মুখ্যমন্ত্রীর অনুমোদন সাপেক্ষেই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।