কলকাতা, পিউ নন্দী: মেষ: পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। গুরুজনদের কথায় গুরুত্ব দিন। কেনাকাটায় আকর্ষণীয় ছাড় পাবেন। প্রেমের সম্পর্কে উন্নতি হবে। ব্যবসায় সাহসী হতে হবে। পরিবারের সঙ্গে ভ্রমণে যেতে পারেন। বাড়িতে অতিথি আসার সম্ভাবনা। ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেবেন।
বৃষ: বন্ধুর জন্য ব্যবসায় যোগাযোগের উন্নতির যোগ। নতুন বিবাহিতেরা সন্তান আগমনের সুসংবাদ পেতে পারেন। ঘরে একটু অশান্তির সম্ভাবনা। প্রতিযোগিতায় সাফল্য পাবেন। তবে খুব পরিশ্রম করতে হতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে প্রতিবেশীর থেকে সাবধান।
মিথুন: ব্যবসায় প্রত্যাশার চেয়েও ভাল ফল পাবেন। পূজাপাঠ করুন।মনে আনন্দ বাড়বে। সমাজের কোনও স্থান থেকে গুরুত্বপূর্ণ প্রস্তাব পেতে পারেন। অফিসে বসের সঙ্গে যোগাযোগের সুবিধা কাজে লাগান। আর্থিক দিকটা খুব ভাল থাকবে।
কর্কট: স্ত্রীর সঙ্গে বোঝাপড়া বাড়বে। সন্তানের বিষয় আগ্রহ থাকবে। শেয়ারে লাভের সম্ভাবনা। যে কোনও কাজে বুদ্ধির জন্য সুনাম বাড়বে। বাণিজ্যিক লাভ বাড়বে। অফিসে কর্মচারী সব কাজ সুন্দর ভাবে সামলে নেবেন। কোনও কাগজপত্রে সই করার সময় ভাল করে যাচাই করে নিন। প্রেম, বন্ধুত্বের স্থান খুব ভাল নয়।
সিংহ: মা-বাবার শরীরের যত্ন নিন। কোনও গোপন কথা কাউকে বলবেন না। বিপদ হতে পারে,সতর্ক থাকুন। কর্মস্থানে আপনার দেওয়া কোনও প্রস্তাব গ্রাহ্য হবে না। দূরে ব্যবসার বিষয়গুলো শক্তি পাবে। কোনও কাজের জন্য প্রিয়জন খুশি হবেন না। আত্মীয়দের সঙ্গে দেখা হবে। খরচ বাড়তে পারে।
কন্যা: বাড়িতে সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। সঙ্গীর মধুর ব্যবহারে সবাই মুগ্ধ হয়ে বিয়ের জন্য মত দিতে পারেন। ব্যবসার দিকে মনোযোগী হন। রাস্তায় কোনও দামি জিনিস কুড়িয়ে পেতে পারেন। বাবার স্বাস্থ্যের উন্নতি হবে। নতুন কোনও ব্যবসার প্রতি আকর্ষণ বাড়বে।
তুলা: কর্মে চেষ্টা আরও বাড়াতে হবে। সুফল পাবেন। শেয়ারে ভাল ফল পাওয়ার যোগ রয়েছে। সরকারি চাকরিজীবীদের পদমর্যাদা বৃদ্ধি পাবে। পৈতৃক বিষয়ে নিয়ে ভাইয়ের সঙ্গে আলোচনা হতে পারে। সবসময় স্ত্রীর সমর্থন পাবেন। কর্মক্ষেত্রে সুবিধা বাড়বে। ব্যবসায় অর্থ লাভের সম্ভাবনা।
বৃশ্চিক: ক্ষমতায় থাকা ব্যক্তির সমর্থন পাবেন। প্রেমে ভাল অনুভূতি থাকবে। বেকারদের ছোটখাটো কাজের সুযোগ আসবে। বাড়ির সকলকে নিয়ে বেড়াতে যেতে পারেন। ব্যবসায় অর্থ আসবে, তবে সেটির সদ্ব্যবহার করতে হবে। সন্তানের ব্যাপারে চিন্তা থাকবে।
ধনু: বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে থাকবেন। পড়াশোনায় আগ্রহ বাড়বে। প্রশাসনিক কাজে সুনাম বাড়বে। ঋণশোধ করতে সক্ষম হবেন। ব্যবসার প্রতিযোগিতায় এগিয়ে যাবেন। অনেক দিন বাদে কর্মক্ষেত্রে সুযোগ পাবেন। দায়িত্ব বাড়বে।
মকর: প্রচুর কাজের চাপ থাকবে। কর্মক্ষেত্রে আয় ভাল হবে। চাকরির প্রচেষ্টায় ভালো ফল পাবেন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সমাধান থমকে যেতে পারে। সবাই আপনার দ্বারা প্রভাবিত হবেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য ভাল দিন। প্রিয়জনের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা। সব কাজে গুরুজনের সমর্থন পাবেন।
কুম্ভ: মনে সুখ শান্তি বজায় থাকবে। সঙ্গী আপনার কথা শুনবেন। প্রিয় খাবার খেতে পারবেন। গুরুজনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আপনার ব্যবহারে সবাই খুশি এবং মুগ্ধ হবেন। বাড়িনির্মাণের জন্য ভাইয়ের সঙ্গে আলোচনা করুন। স্ত্রীর স্বাস্থ্যের সমস্যায় মনোযোগ দিন। আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। বিনা দ্বিধায় কাজ করুন।
মীন: কাজে গতি আসবে। ব্যবসায় যোগাযোগের উপর জোর দিন। সমাজিক কাজে জড়িত থাকবেন। ব্যবসায় আয়-ব্যয় ভারসাম্য বজায় রাখবে। সংসারে সুখ ও সম্পদ বৃদ্ধি পাওয়ার যোগ। ভাইয়ে ভাইয়ে হিংসার সম্ভাবনা। পৈতৃক সম্পত্তির সমস্যা সমাধান হবে।