দুর্গাপুর, নিউজ ডেস্ক:ভিন রাজ্য থেকে পড়তে এসেছিলেন এই রাজ্যে। কিন্তু সেই পড়াশোনা আর সমাপ্ত হল না। চোখে ছিল ডাক্তার হওয়ার স্বপ্ন,কিন্তু;সেই স্বপ্ন আর বাস্তবায়িত হয়নি। শুক্রবার অস্বাভাবিক মৃত্যু হয়েছে বিহারের সীতামারি অঞ্চল থেকে ডাক্তারি পড়তে আসা অভিষেক কুমারের। জানা গিয়েছে এটি আত্মহত্যা হতে পারে।
পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের কাঁকসা রানিবাঁধ অঞ্চল। এখানেই অবস্থিত দুর্গাপুর মেডিকেল কলেজ হসপিটাল। সেই কলেজেই ডাক্তারির প্রথম বর্ষের পড়ুয়া ছিলেন অভিষেক।তিনি কলেজের হোস্টেলে থাকতেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার।
জানা গিয়েছে, এদিন অভিষেকের রুমমেট নামাজ পড়তে গেলে ঘরে শুধুমাত্র অভিষেক-ই ছিলেন। নামাজ শেষে অভিষেকের রুমমেট ঘরে ফিরে আসেন। তিনি এসে দেখেন ঘরের দরজা বন্ধ। অভিষেকের রুমমেট দরজায় ধাক্কা দিতে থাকেন। কিন্তু ভেতর থেকে কোন শব্দ পাওয়া যায়নি! অভিষেকের ওই রুমমেট তখন হোস্টেল কর্তৃপক্ষকে খবর দেন।
হোস্টেল কর্তৃপক্ষ দরজা ভেঙে ঘরে ঢুকে এবং দেখে অভিষেকের দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে দেহ উদ্ধার করে। এরপর তারা ওই দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। খবর দেওয়া হয়েছে অভিষেকের বাড়িতেও। এই ঘটনা নিয়ে সকলেই যথেষ্ট উদ্বিগ্ন।
এই ঘটনা নিয়ে বক্তব্য রাখেন দুর্গাপুর মেডিকেল কলেজ হোস্টেলের জেনারেল ম্যানেজার শুভঙ্কর ভট্টাচার্য। তিনি বলেন 'হোস্টেলের একটি ঘরে ওই পড়ুয়া এবং তার এক সহপাঠী থাকতেন। একজন নামাজ পড়তে গেছিলেন। ফিরে এসে ডাকাডাকি করে পাননি। সামনে পরীক্ষা রয়েছে। সেই কারণে কোন মানুষের চাপ থাকতে পারে। কি কারনে মৃত্যু
যদিও এখনো স্পষ্ট করে জানা যাচ্ছে না।
কি কারনে অভিষেক কুমার আত্মহত্যা করলেন তা স্পষ্ট জানা যায়নি। তবে পুলিশ জানাচ্ছে 'এই ঘটনাটি খুব সম্ভবত মানসিক চাপের ফলে হয়ে থাকতে পারে।' এই ঘটনা নিয়ে সকলেই যথেষ্ট উদ্বিগ্ন।