JAZZBAAT 24 BANGLA
২৩ সেপ্টে ২০২৬, ১০:১৪ পিএম
Breaking
বাড়িতে একা নাবালিকা, ঢুকে পড়ল দুই যুবক, তারপর এই ঘটল ভয়ংকর কাণ্ড ‘ভোটে কারচুপি’, বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী ৪৫৪ বছরের ঐতিহ্য, মুঘল আমলের ইতিহাস! বারাসতের শিবকুঠির দুর্গাপুজোয় আজও অটুট প্রাচীন রীতি জঙ্গলের নীরবতায় আজও জাগ্রত দেউলঘাটার কালো দুর্গা এশিয়ান গেমসে মেঘনার সোনা জয়! নেপথ্যে বলিউড তারকা আয়ুষ্মান ১০২ গ্রাহকের নথি জাল করে ঋণ,১.২৫ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত রবিবার খোলা থাকবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, ব্যাঙ্ক ধর্মঘটে পরিষেবা সচল রাখতে বড় পদক্ষেপ কেন্... IFA-এ শিল্ডের প্রথম ম্যাচেই দাপট সবুজ-মেরুনের, ক্রীড়ামন্ত্রীর হাত দিয়ে কলকাতা লিগের ট্রফ... বাড়িতে একা নাবালিকা, ঢুকে পড়ল দুই যুবক, তারপর এই ঘটল ভয়ংকর কাণ্ড ‘ভোটে কারচুপি’, বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী ৪৫৪ বছরের ঐতিহ্য, মুঘল আমলের ইতিহাস! বারাসতের শিবকুঠির দুর্গাপুজোয় আজও অটুট প্রাচীন রীতি জঙ্গলের নীরবতায় আজও জাগ্রত দেউলঘাটার কালো দুর্গা এশিয়ান গেমসে মেঘনার সোনা জয়! নেপথ্যে বলিউড তারকা আয়ুষ্মান ১০২ গ্রাহকের নথি জাল করে ঋণ,১.২৫ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত রবিবার খোলা থাকবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, ব্যাঙ্ক ধর্মঘটে পরিষেবা সচল রাখতে বড় পদক্ষেপ কেন্... IFA-এ শিল্ডের প্রথম ম্যাচেই দাপট সবুজ-মেরুনের, ক্রীড়ামন্ত্রীর হাত দিয়ে কলকাতা লিগের ট্রফ...

কিশোর-কিশোরীকে ঘিরে মারধর ও হেনস্থার অভিযোগ, তদন্তে সিট

কিশোর-কিশোরীকে ঘিরে মারধর ও হেনস্থার অভিযোগ, তদন্তে সিট
মারওয়া পাহাড়ে নাবালিকা হেনস্তা ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: পাহাড়ের চূড়া থেকে সূর্যাস্তের দৃশ্য লেন্সবন্দি করতে গিয়ে চরম হেনস্থা ও শ্লীলতাহানির শিকার হতে হল এক নাবালিকাকে। বিহারের জামুই জেলার মারওয়া পাহাড়ি এলাকায় একদল যুবকের তথাকথিত 'নীতিপুলিশি' ও বর্বর আচরণের দৃশ্য প্রকাশ্যে আসতেই দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। বন্ধুকে সঙ্গে নিয়ে টিউশন শেষে ঘুরতে গিয়ে এই নির্মম অভিজ্ঞতার মুখে পড়তে হয় ওই কিশোরীকে। ঘটনায় যুক্ত সন্দেহে এখনও পর্যন্ত তিন জনকে আটক করেছে পুলিশ, যাদের প্রত্যেকেই নাবালক। পুরো ঘটনার শিকড় খুঁজতে ইতিমধ্যে বিশেষ তদন্তকারী দল বা 'সিট' গঠন করেছে জেলা প্রশাসন।

দেখুন: https://x.com/iRahulsingh_IND/status/2102041798290149792?s=20

তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, জামুই ও লক্ষ্মীসরায় সংযোগকারী মূল রাস্তা থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরের দিকে মারওয়া পাহাড়ের অবস্থান। শহর থেকে কিছুটা দূরে হলেও মনোরম সূর্যাস্তের দৃশ্য দেখার জন্য এলাকাটি পরিচিত। শনিবার বিকেলে টিউশন পড়া শেষ করে এক বন্ধুর স্কুটারে চেপে সেখানে ছবি তুলতে গিয়েছিল ওই কিশোরী। কিন্তু ফেরার মুখেই তাদের পথ আটকে দাঁড়ায় সাত থেকে আট জনের একটি দল। নির্জন রাস্তার সুযোগ নিয়ে তারা কিশোর ও কিশোরীকে ঘিরে ফেলে জেরা শুরু করে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চরম আতঙ্কে হাতজোড় করে বারবার ক্ষমা চাইছে দুই পড়ুয়া। আর কোনোদিন তারা ওই এলাকায় পা রাখবে না বলে কাকুতি-মিনতি করলেও মন গলেনি দলটির। উল্টে কিশোরকে মারধর শুরু করা হয় এবং দুজনের জোর করে বিয়ে দিয়ে দেওয়ার হুমকি দেয় অভিযুক্তরা। একপর্যায়ে মুখ ঢাকা এক যুবক অসহায় কিশোরীর গায়ে হাত তোলে ও চরম অশালীন আচরণ করে।

গোটা ঘটনায় জামুই মহকুমা পুলিশ আধিকারিক দীপ্তি মোনালির নেতৃত্বে বিশেষ দল কাজ শুরু করেছে। ভিডিও ফুটেজ খতিয়ে দেখে মোট সাত জনকে প্রাথমিকভাবে চিহ্নিত করা সম্ভব হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে জোরদার তল্লাশি চলছে। পুলিশের উচ্চপদস্থ কর্তারা জানিয়েছেন, রবিবারের আগে পরিবারের তরফে বিষয়টি থানায় জানানো হয়নি। পরে সোমবার কিশোরীর বাবার লিখিত অভিযোগ পাওয়ার পরেই পকসো ও হেনস্থার ধারায় পূর্ণাঙ্গ মামলা রুজু করে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। জনবহুল নয় এমন পর্যটন এলাকায় নজরদারির ঘাটতি নিয়েই এখন প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।

100 Views 0 Likes 0 Comments

Related News

রবিবার খোলা থাকবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, ব্যাঙ্ক ধর্মঘটে পরিষেবা সচল রাখতে বড় পদক্ষেপ কেন্দ্রের
দেশ

রবিবার খোলা থাকবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, ব্যাঙ্ক ধর্মঘটে পরিষেবা সচল রাখতে বড় পদক্...

নিউজ ডেস্ক: টানা ধর্মঘট ও সপ্তাহান্তের ছুটির ফাঁদে পড়ে দেশজুড়ে ব্যাঙ্ক পরিষেবা সম্পূর্ণ স্তব্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। সেই দুর্যোগ এড়াতে এবং সাধারণ গ্রাহকদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল কেন্দ্র। আগামী রবিবার,...

২৩ সেপ্টে ২০২৬, ০৭:৫৮ পিএম · 2 মিনিট
সমুদ্র উত্তাল, পর্যটকদের জলে নামায় নিষেধাজ্ঞা, সৈকতে চলছে মাইকিং
দেশ

সমুদ্র উত্তাল, পর্যটকদের জলে নামায় নিষেধাজ্ঞা, সৈকতে চলছে মাইকিং

পুরী: জগন্নাথধাম পুরীর সমুদ্র সৈকতে ফের তৈরি হয়েছে বিপদের আশঙ্কা। প্রতিকূল আবহাওয়া এবং উত্তাল সমুদ্রের পরিস্থিতির কারণে পুরী প্রশাসনের তরফে সৈকতে ‘লাল সতর্কতা’ জারি করা হয়েছে। আপাতত পর্যটক ও পুণ্যার্থীদের সমুদ্রে নামার ক...

২৩ সেপ্টে ২০২৬, ০৬:৫৮ পিএম · 2 মিনিট
উল্টে গেল ঘি বোঝাই ট্রাক! চালককে উদ্ধারের আগেই ঘি তুলতে পাত্র হাতে জনতার ভিড়
দেশ

উল্টে গেল ঘি বোঝাই ট্রাক! চালককে উদ্ধারের আগেই ঘি তুলতে পাত্র হাতে জনতার ভিড়

নিউজ ডেস্ক: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়েছে পণ্যবাহী একটি বিশালাকার লরি কিন্তু দুর্ঘটনাস্থলে চালক বা খালাসিকে উদ্ধার করার চেয়ে সাধারণ মানুষের বেশি নজর পড়ল গাড়ির মালপত্রের দিকে। কারণ সেই লরিতে বোঝাই ছিল মহার্ঘ্য দেশি ঘি।দুর্...

২৩ সেপ্টে ২০২৬, ০৬:১১ পিএম · 2 মিনিট
ড্রাই-ফ্রুটসের দোকানে মাদকের কারখানা! পুলিশের হানায় পর্দাফাঁস আন্তর্জাতিক চক্রের
দেশ

ড্রাই-ফ্রুটসের দোকানে মাদকের কারখানা! পুলিশের হানায় পর্দাফাঁস আন্তর্জাতিক চক্রের

নিউজ ডেস্ক: দিল্লির এক ঘিঞ্জি গলির চেনা ড্রাই-ফ্রুটসের দোকানের আড়ালেই যে রমরমিয়ে চলছিল নিষিদ্ধ মাদক তৈরির কারখানা, তা টের পাননি কেউই। উত্তর দিল্লির বুরারি এলাকার সেই গোপন আস্তানায় হানা দিয়ে এক আন্তর্জাতিক মাদক চক্রের...

২৩ সেপ্টে ২০২৬, ০৪:০১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.