JAZZBAAT 24 BANGLA
১৯ সেপ্টে ২০২৬, ০৬:২৪ এএম
Breaking
সেনাদের বিশেষ সম্মান! এবার জীবনভর ট্রেনে ‘ফ্রি’ সফর, সঙ্গে পরিবারের সদস্যও, কারা পাবেন এই... প্রতীক হারানো নিয়ে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর সিসিটিভি বসাতে গিয়ে বচসা, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ! অনলাইন লটারির বিজ্ঞাপনেই ফাঁদ, AI-তে জাল কাগজপত্র লাল সিগন্যালে দাঁড়িয়েছিল ট্রেন, নামতে গিয়ে বিপত্তি, এক যুগ পর মিলল ৮ লক্ষ টাকার ক্ষতিপূ... "মমতা পাশে দাঁড়াতেই গ্রেফতার", নন্দীগ্রাম উপনির্বাচনের আগে বিস্ফোরক দাবি কংগ্রেস মুখপাত্র... শোক থেকে স্বনির্ভরতা, লাল-সাদা সুতোর বুননে জুবিনের গান! হরমুজে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া! সেনাদের বিশেষ সম্মান! এবার জীবনভর ট্রেনে ‘ফ্রি’ সফর, সঙ্গে পরিবারের সদস্যও, কারা পাবেন এই... প্রতীক হারানো নিয়ে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর সিসিটিভি বসাতে গিয়ে বচসা, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ! অনলাইন লটারির বিজ্ঞাপনেই ফাঁদ, AI-তে জাল কাগজপত্র লাল সিগন্যালে দাঁড়িয়েছিল ট্রেন, নামতে গিয়ে বিপত্তি, এক যুগ পর মিলল ৮ লক্ষ টাকার ক্ষতিপূ... "মমতা পাশে দাঁড়াতেই গ্রেফতার", নন্দীগ্রাম উপনির্বাচনের আগে বিস্ফোরক দাবি কংগ্রেস মুখপাত্র... শোক থেকে স্বনির্ভরতা, লাল-সাদা সুতোর বুননে জুবিনের গান! হরমুজে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া!

‘নেতাজির অপমান সহ্য করবে না বাংলার মানুষ’, ফেসবুক লাইভে সরব তৃণমূলনেত্রী

‘নেতাজির অপমান সহ্য করবে না বাংলার মানুষ’, ফেসবুক লাইভে সরব তৃণমূলনেত্রী

এবার নেতাজি সুভাষচন্দ্র বসুর 'অপমান' ঘিরে গর্জে উঠলেন কালীঘাট তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ক্ষমতায় আসার আগে নেতাজির অন্তর্ধান রহস্যের ফাইল প্রকাশের প্রতিশ্রুতি দিলেও সরকার সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি, বরং নেতাজিকে অসম্মান করা হচ্ছে। এই প্রেক্ষিতে নেতাজি-সংক্রান্ত সমস্ত ফাইল প্রকাশের দাবি জানান এবং নেতাজিকে অসম্মান করা হচ্ছে বলে যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার ডাক দেন।

সম্প্রতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রশংসা করতে গিয়ে নেতাজিকে নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সেই প্রসঙ্গেই মঙ্গলবার ফেসবুক লাইভে মুখ খোলেন মমতা। তাঁর অভিযোগ, বাংলার মনীষীদের অসম্মান করা হচ্ছে। নেতাজির প্রসঙ্গ টেনে তৃণমূল সুপ্রিমো বলেন, “আমরা নেতাজিকে শ্রদ্ধা করি। গান্ধীজি যেমন জাতির জনক, তেমনই নেতাজি দেশের নেতা, দেশনায়ক।”

নেতাজির মর্যাদা কোনওভাবেই খাটো করা বাংলার মানুষ মেনে নেবেন না বলেও স্পষ্ট বার্তা দেন মমতা। তাঁর কথায়, নেতাজি শুধু বাংলার নয়, গোটা দেশের গর্ব। তাঁর প্রতি অসম্মান বাংলার মানুষের আবেগে আঘাত করার সামিল। এদিন নেতাজির গোপন নথি নিয়েও প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন করেন, “নেতাজির ফাইল কোন আলমারিতে গচ্ছিত?” নেতাজি সংক্রান্ত নথি প্রকাশ এবং তাঁকে যথাযথ সম্মান দেওয়ার বিষয়টি নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে প্রশ্ন তোলেন তিনি।

নেতাজিকে ঘিরে মন্তব্যের পাশাপাশি বাংলার মনীষীদের সম্মান, তাঁদের ঐতিহাসিক অবদান এবং বাঙালির আবেগের প্রসঙ্গও এদিনের ফেসবুক লাইভে তুলে ধরেন তৃণমূল সভানেত্রী। তাঁর বার্তা, বাংলার ইতিহাস ও মনীষীদের অপমান কোনওভাবেই মেনে নেবে না বাংলার মানুষ।

54 Views 0 Likes 0 Comments

Related News

সিসিটিভি বসাতে গিয়ে বচসা, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ!
রাজ্য

সিসিটিভি বসাতে গিয়ে বচসা, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ!

ঘটনাটি নদীয়ার শান্তিপুরের ফুলিয়া বয়রার এলাকার। ভাইয়ে ভাইয়ে পুরনো জমি ও শরিকি বিবাদ মেটানোর নামে নিয়মিত টাকা দাবি এবং বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে এক বিজেপি নেত্রীর স্বামী তাপস পাল ওরফে নিতাইয়ের বিরুদ্ধে।

১৮ সেপ্টে ২০২৬, ১১:৪৭ পিএম · 2 মিনিট
অনলাইন লটারির বিজ্ঞাপনেই ফাঁদ, AI-তে জাল কাগজপত্র
রাজ্য

অনলাইন লটারির বিজ্ঞাপনেই ফাঁদ, AI-তে জাল কাগজপত্র

অভিযোগ উঠেছে, পুরস্কারের টাকা কবে এবং কিভাবে পাওয়া যাবে, তা জানতে চাইলে গ্রাহককে এআইয়ের সাহায্যে তৈরি বিভিন্ন নকল তথ্য দেখানো হত। কখনও আয়কর, কখনও জিএসটি, আবার কখনও অন্য কোনও প্রশাসনিক কারণ দেখিয়ে টাকা দাবি করা হত।

১৮ সেপ্টে ২০২৬, ১১:৪৪ পিএম · 2 মিনিট
সরকারি ভাতা পেতেই আঁচল দিয়ে ফ্লেক্স মুছলেন আপ্লুত বৃদ্ধা
রাজ্য

সরকারি ভাতা পেতেই আঁচল দিয়ে ফ্লেক্স মুছলেন আপ্লুত বৃদ্ধা

অবশেষে কাটল সেই খরা। কেন্দ্রের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় সম্প্রতি প্রতি মাসে ১৫০০ টাকা করে তাঁর ভাতা বরাদ্দ হয়। জীবনের শেষ প্রান্তে এসে এইটুকু নিশ্চিত সংস্থান পেয়ে যেন প্রাণ ফিরে পেয়েছেন তিনি।

১৮ সেপ্টে ২০২৬, ১১:২৬ পিএম · 1 মিনিট
‘খাম’ প্রতীক ঘিরে নন্দীগ্রামে নতুন বিতর্ক, উপনির্বাচনে প্রতীক নিয়ে তুমুল টানাপোড়েন!
রাজ্য

‘খাম’ প্রতীক ঘিরে নন্দীগ্রামে নতুন বিতর্ক, উপনির্বাচনে প্রতীক নিয়ে তুমুল টানাপোড়েন...

উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই জোড়াফুল প্রতীকের ওপর অধিকার নিয়ে নন্দীগ্রামে তৃণমূল শিবিরের অন্দরে জটিল সমীকরণ তৈরি হয়েছিল। একই চিহ্নের দাবিদার হিসেবে ময়দানে ছিলেন অল ইন্ডিয়া তৃণমূলের সঞ্চিতা প্রধান দে এবং মহম্মদ এহতেশামুল হক।

১৮ সেপ্টে ২০২৬, ১০:১৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.