JAZZBAAT 24 BANGLA
১৮ সেপ্টে ২০২৬, ১০:৪৫ পিএম
Breaking
প্রতীক-নাম হারানোর পর ঋতব্রত শিবিরকে তীব্র আক্রমণ মমতার প্রতীক হারিয়ে সাংবাদিক বৈঠকে আবেগপ্রবণ মমতা, বললেন ‘মা’কে কেড়ে নেওয়া হয়েছে তৃণমূলের জোড়াফুল ফ্রিজ, বিপাকে আইএসএফ, নওশাদের প্রতীক কি বদলাবে? বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ মামলায় কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড ‘খাম’ প্রতীক ঘিরে নন্দীগ্রামে নতুন বিতর্ক, উপনির্বাচনে প্রতীক নিয়ে তুমুল টানাপোড়েন! বাংলাদেশে ময়মনসিংহ মেডিক্যালে আগুন, পদদলিত হয়ে ৬ জনের প্রাণহানি সইফকে হামলাকারীকে ক্ষমার কথা কে বলেছিল? করিনার কথায় সামনে এল সেই রাতের অজানা অধ্যায় পিটবুলের কামড়ে আক্রান্ত শিশু, ভয়াবহ কান্ড সোনিপতে প্রতীক-নাম হারানোর পর ঋতব্রত শিবিরকে তীব্র আক্রমণ মমতার প্রতীক হারিয়ে সাংবাদিক বৈঠকে আবেগপ্রবণ মমতা, বললেন ‘মা’কে কেড়ে নেওয়া হয়েছে তৃণমূলের জোড়াফুল ফ্রিজ, বিপাকে আইএসএফ, নওশাদের প্রতীক কি বদলাবে? বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ মামলায় কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড ‘খাম’ প্রতীক ঘিরে নন্দীগ্রামে নতুন বিতর্ক, উপনির্বাচনে প্রতীক নিয়ে তুমুল টানাপোড়েন! বাংলাদেশে ময়মনসিংহ মেডিক্যালে আগুন, পদদলিত হয়ে ৬ জনের প্রাণহানি সইফকে হামলাকারীকে ক্ষমার কথা কে বলেছিল? করিনার কথায় সামনে এল সেই রাতের অজানা অধ্যায় পিটবুলের কামড়ে আক্রান্ত শিশু, ভয়াবহ কান্ড সোনিপতে

ফের বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু

ফের বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু

আগামী রবিবার ভোর ছ’টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত মেরামতির কাজের জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। যদিও ওই বারো ঘণ্টার জন্য বিকল্প রাস্তাও বলে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। মূলত দীর্ঘদিন ধরেই মেরামতির কাজ চলছে দ্বিতীয় হুগলি সেতুতে। এবার ফের আগামী রবিবার গাড়ি চলাচল বন্ধ রেখে কাজ চলবে দ্বিতীয় হুগলি সেতুতে। 

কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,বিদ্যাসাগর সেতুর মেরামত ও পুনর্বাসনের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেতুর স্টে কেবল,হোল্ডিং-ডাউন কেবল, বেয়ারিং-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশের প্রতিস্থাপন ও সংস্কারের কাজ চলবে। সেই কারণেই ওই সময় সেতু দিয়ে কোনও যানবাহন চলাচল করতে পারবে না।

এ বিষয়ে কলকাতা ট্রাফিক পুলিশের ২৪ জুলাই, ২০২৬-এর নোটিফিকেশন নম্বর TP/39 জারি করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে এবং এই তথ্যটি ব্যাপকভাবে প্রচারের আবেদন জানানো হয়েছে।  পুলিশ জানিয়েছে,বিদ্যাসাগর সেতু বন্ধ থাকাকালীন হাওড়ামুখী সব ছোট গাড়ি এবং যাত্রিবাহী বাস হাওড়া সেতু দিয়ে চলাচল করবে। আর পণ্যবাহী গাড়িগুলি বিটি রোড, ডানলপ হয়ে নিবেদিতা সেতু দিয়ে যাতায়াত করবে।

47 Views 0 Likes 0 Comments

Related News

প্রতীক-নাম হারানোর পর ঋতব্রত শিবিরকে তীব্র আক্রমণ মমতার
মহানগর

প্রতীক-নাম হারানোর পর ঋতব্রত শিবিরকে তীব্র আক্রমণ মমতার

তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিরোধের জেরে নির্বাচন কমিশন বৃহস্পতিবার উভয় পক্ষকে ডেকে বৈঠক করে। এরপর আপাতত কোনও পক্ষকেই এককভাবে ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নাম বা পুরনো নির্বাচনী প্রতীক ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি।

১৮ সেপ্টে ২০২৬, ১০:৪১ পিএম · 2 মিনিট
প্রতীক হারিয়ে সাংবাদিক বৈঠকে আবেগপ্রবণ মমতা, বললেন ‘মা’কে কেড়ে নেওয়া হয়েছে
মহানগর

প্রতীক হারিয়ে সাংবাদিক বৈঠকে আবেগপ্রবণ মমতা, বললেন ‘মা’কে কেড়ে নেওয়া হয়েছে

প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পর তৃণমূল কর্মীদের প্রতিক্রিয়ার কথাও তুলে ধরেন মমতা। তাঁর দাবি, দলের কর্মীরা রাতভর কেঁদেছেন। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, অন্যদিকে কেউ কেউ এই পরিস্থিতিতে আনন্দ করেছেন।

১৮ সেপ্টে ২০২৬, ১০:৩৭ পিএম · 2 মিনিট
তৃণমূলের জোড়াফুল ফ্রিজ, বিপাকে আইএসএফ, নওশাদের প্রতীক কি বদলাবে?
মহানগর

তৃণমূলের জোড়াফুল ফ্রিজ, বিপাকে আইএসএফ, নওশাদের প্রতীক কি বদলাবে?

এই মুহূর্তে সরাসরি বলা যাচ্ছে না যে নওশাদ সিদ্দিকির দল স্থায়ী ভাবে ‘খাম’ প্রতীক হারিয়েছে। কমিশনের পরবর্তী সিদ্ধান্তই বিষয়টি পরিষ্কার করবে। এখন যা নিশ্চিত, তা হল—ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেসকে ওই প্রতীক বরাদ্দ করা হয়েছে এবং আইএসএফ তার বিরুদ্ধে আপত্তি জানিয়েছে।

১৮ সেপ্টে ২০২৬, ১০:৩০ পিএম · 2 মিনিট
বিশ্বকর্মা পুজোয় কুণালের হাতে ঘুড়ির লাটাই, নিশানায় বিজেপি!
মহানগর

বিশ্বকর্মা পুজোয় কুণালের হাতে ঘুড়ির লাটাই, নিশানায় বিজেপি!

বিশ্বকর্মা পুজোর সকালে নিজের বাড়ির ছাদে লাটাই হাতে ঘুড়ি ওড়ালেন তৃণমূল বিধায়ক। তবে নিছক উৎসবের আনন্দে থেমে থাকেননি তিনি। স্বকীয় ভঙ্গিতেই ঘুড়ির সুতো আর রাজনীতির ‘লাটাই’-এর যোগসূত্র টেনে বিজেপিকেও নিশানা করেছেন কুণাল।

১৮ সেপ্টে ২০২৬, ০৭:৪১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.