‘জো জিতা ওহি সিকান্দর’ 90's এর এই ছবিতে আমির খান ও পূজা বেদীর কেমিস্ট্রি ছিল চর্চার কেন্দ্রবিন্দুতে। ইন্ডাস্ট্রিতে কান পাতলেই তাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে সম্পতি এক সাক্ষাৎকারে সেই জল্পনাতে জল ঢাললেন পূজা। একই সঙ্গে শুটিংয় চলাকালীন আমিরকে ঘিরে অজানা এক মজার অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী।
সাক্ষাৎকারে আমিরের প্রতি আকৃষ্ট হওয়ার তৎকালীন গুঞ্জন নিয়ে প্রশ্ন উঠলে পূজা বলেন, আপনি নির্ঘাত মজা করছেন। যেন কথাটি হেসেই উড়িয়ে দিলেন অভিনেত্রী। তবে আতঙ্ক হি আতঙ্ক সিনেমায় একটি ক্যামিও চরিত্রে আমিরের সঙ্গে অভিনয় করেছিলেন পূজা। এই সিনেমার জন্য আমি দের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ দৃশ্যে শুটিং করেছিলেন পূজা, যদিও দৃশ্যটি শেষ পর্যন্ত সিনেমায় রাখা হয়নি।
অভিনেত্রী বলেন মুম্বাইয়ের ফিল্ম সিটি এর কাছে একটি বাংলোতে শুটিং চলছিল। তখনকার দিনে অভিনেতাদের জন্য আলাদা করে ভ্যানিটি ভ্যান এর ব্যবস্থা ছিল না। ফলে ঘনিষ্ঠ দৃশ্য শুটিংয়ের পর দুজনকেই একটি ঘরে গিয়ে অপেক্ষা করতে বলা হয়। সেই ঘর একটি বড় বিছানাও রাখা ছিল।
যেহেতু ইন্ডাস্ট্রিতে তিনি নতুন ছিলেন সেই মতো পরিস্থিতি দেখে বেশ নার্ভাস হয়ে পড়েছিলেন অভিনেত্রী। ঘরের দরজা বন্ধ আর দুজনেই চুপচাপ বসে আছেন, সেই সময় মাথায় হাজারটা চিন্তাও ঘুরপাক খাচ্ছিল তার। বলিউড অভিনেতাদের নিয়ে আগে যে সব ধরনের গল্প শুনেছিলেন তাতে মনে মনে বেশ ভয় পাচ্ছিলেন অভিনেত্রী।
তবে সেই ভয়ের অবসান ঘটালেন আমির খান নিজেই। বন্ধ ঘরের থমথমে পরিবেশে পূজার দিকে তাকিয়ে আমির জিজ্ঞাসা করলেন, 'দাবা খেলবে নাকি? এক দান হয়ে যাক!'
অভিনেতার মুখে এই প্রশ্ন শুনে মুহূর্তের মধ্যে সব অস্বস্তি কাটিয়ে ওঠেন পূজা। তিনি জানান শুটিংয় চলাকালীন ফাঁকা সময় তারা এমনিতেই দাবা খেলতেন। ফলে এই প্রস্তাব প্রত্যাখ্যান না করে ততক্ষণাত রাজি হয়ে যান পূজা। এবং একটি দাবার বোর্ড আনিয়ে দাবা খেলায় মেতে ওঠেন দুজনে।
পুরনো স্মৃতি মনে করে পূজা বলেন, সেদিন অভিনেতার এই আচরণ তাকে অনেকটাই স্বস্তি দিয়েছিল। আমির যে কতটা ভদ্র মানুষ, সেই অভিজ্ঞতায় বুঝেছিলেন তিনি। সুযোগসন্ধানী অভিনেতাদের দলে আমিরকে কোন ভাবেই ফেলা যায় না তা সকলের সামনে স্বীকার করে প্রশংসাও করেন অভিনেত্রী পূজা।