JAZZBAAT 24 BANGLA
০৭ অক্টো ২০২৬, ০৫:২৫ এএম
Breaking
Earthquake: দিল্লিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে কাঁপল দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারত Shreyas Iyer: অধিনায়কের বিধ্বংসী শতরানে ক্যারিবিয়ানদের ওড়াল টিম ইন্ডিয়া, দলে ফিরলেন ভু... Smriti Mandhana: দু'বার চ্যাম্পিয়ন করেছেন আইপিএল দলকে, হরমন সরতেই টিম ইন্ডিয়ার নেতৃত্বে... J.P.Nadda: নাড্ডার কনভয়ে হামলা মামলায় বড় অগ্রগতি, জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা গ্রেফতার Headmaster: ক্লাস চলাকালীন কার্পেট পেতে ঘুম প্রধান শিক্ষকের, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজস... Durga puja: বাংলার ১২ কিংবা ১৮ হাতের প্রচলিত দূর্গা পুজোর অজানা ইতিহাস Big-Boss 2026: তনুশ্রী নয় দুর্নিবারই আসল মাস্টারমাইন্ড, দুর্গ থেকে বেরিয়েই বিষ্ফোরক অনিন... Durga Puja: মহালয়ার আগেই বোধন, ১৬ দিনে ১৬ রূপে পুজো শিখরবাসিনীর Earthquake: দিল্লিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে কাঁপল দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারত Shreyas Iyer: অধিনায়কের বিধ্বংসী শতরানে ক্যারিবিয়ানদের ওড়াল টিম ইন্ডিয়া, দলে ফিরলেন ভু... Smriti Mandhana: দু'বার চ্যাম্পিয়ন করেছেন আইপিএল দলকে, হরমন সরতেই টিম ইন্ডিয়ার নেতৃত্বে... J.P.Nadda: নাড্ডার কনভয়ে হামলা মামলায় বড় অগ্রগতি, জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা গ্রেফতার Headmaster: ক্লাস চলাকালীন কার্পেট পেতে ঘুম প্রধান শিক্ষকের, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজস... Durga puja: বাংলার ১২ কিংবা ১৮ হাতের প্রচলিত দূর্গা পুজোর অজানা ইতিহাস Big-Boss 2026: তনুশ্রী নয় দুর্নিবারই আসল মাস্টারমাইন্ড, দুর্গ থেকে বেরিয়েই বিষ্ফোরক অনিন... Durga Puja: মহালয়ার আগেই বোধন, ১৬ দিনে ১৬ রূপে পুজো শিখরবাসিনীর

পাহাড়ের বুকে ছুটন্ত ট্রেনেই AI শিক্ষা,পড়ুয়াদের জন্য অভিনব উদ্যোগ DHR-এর

পাহাড়ের বুকে ছুটন্ত ট্রেনেই AI শিক্ষা,পড়ুয়াদের জন্য অভিনব উদ্যোগ DHR-এর

দার্জিলিং, রেশমি ব্যানার্জি: এবার ইতিহাসকে ছোট ছোট পড়ুয়াদের সামনে তুলে ধরতে অভিনব উদ্যোগ নিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-কে সামনে রেখে বিশেষ উদ্যোগ নিতে চলেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে তথা ডিএইচআর। ঐতিহ্যবাহী স্টেশন গুলির ইতিহাস তুলে ধরতে এবার অভিনব ভাবনা ডিএইচআর-এর। ঐতিহ্যবাহী স্টেশনগুলির শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত 'স্টেশন মহোৎসব'-এর অংশ হিসেবে বিশেষ ট্রেন চালানো হবে। আগামী ৫-ই সেপ্টেম্বর ছাত্র-ছাত্রীদের নিয়ে 'এআই কোডিং এক্সপ্রেস' ট্রেন চালাবেন তারা। শিক্ষক দিবসের দিন এই বিশেষ ট্রেন চলবে পাহাড়ের বুক চিরে।

একটা সময় কালো ধোঁয়া উড়িয়ে নিজের গতিতে আওয়াজ করতে করতে এগিয়ে যেত এই ট্রেন। এবার সেই ইতিহাসের সঙ্গে মিশে যাবে প্রযুক্তি। ট্রেনটি কার্শিয়াং থেকে দার্জিলিং রুটে চলাচল করবে। তবে এই উদ্যোগের নেপথ্যে রয়েছে আরও মাহাত্ম্য।

ডিএইচআর কর্তৃপক্ষের দাবি, শতাব্দী-প্রাচীন রেল-ঐতিহ্যের সঙ্গে আধুনিক ও ভবিষ্যৎ প্রযুক্তির সমন্বয় ঘটানোই লক্ষ্য। এই ট্রেনযাত্রার মাধ্যমে ডিজিটাল শিক্ষার ব্যবস্থা করা হবে। ট্রেনের ভিতরেই চলবে কোডিং (কম্পিউটার প্রোগ্রামিং) সেশন। ঐতিহ্যের সেই ডিএইচআর এর সঙ্গে এবার মিশে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা। যা শুধু ইতিহাস ও ঐতিহ্য রক্ষা করবে না, ক্ষুদেদের মধ্যে বাড়িয়ে দেবে প্রযুক্তির ছোঁয়া।

পাহাড়ের স্নাতক, স্নাতকোত্তর এবং আইটিআই-এর ৯০ জন পড়ুয়া সেখানে থাকবেন। ট্রেনের ভিতরে থাকা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে হাতেকলমে কোডিং-এ অংশ নেবেন তাঁরা। ৪ ও ৫ সেপ্টেম্বর দার্জিলিং স্টেশনে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে ডিএইচআর। স্থানীয় শিক্ষার্থীদের নিয়ে শিল্পকলা, আলোকচিত্র ও ইন্টারঅ্যাক্টিভপ্রতিযোগিতা হবে। স্বাভাবিকভাবে এই পড়ুয়ারা চলন্ত ট্রেনের মধ্যে ডিজিটাল শিক্ষা পাবে পড়ুয়ারা। জানতে পারবে বুদ্ধিমত্তার নানা জিনিস।

এছাড়াও থাকবে সঙ্গীত ও ঐতিহ্যবাহী নৃত্য প্রদর্শন। দেখানো হবে দার্জিলিং স্টেশন নিয়ে তৈরি স্বল্পদৈর্ঘ্যের ছবি। সেপ্টেম্বরের ওই কর্মসূচির পরে 'ঘুম শীতকালীন উৎসব ২০২৬'-এর সময়েও 'এআই কোডিং' কর্মসূচির আয়োজন করা হবে। অর্থাৎ এবার ইতিহাসের পাতায় থাকবে AI-এর ছোঁয়া।

42 Views 0 Likes 0 Comments

Related News

Family Dispute:  দুই পরিবারের বিবাদ থেকে হাতাহাতি, জীবন দিয়ে মিটলো অশান্তি
রাজ্য

Family Dispute: দুই পরিবারের বিবাদ থেকে হাতাহাতি, জীবন দিয়ে মিটলো অশান্তি

দু' পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। সেই সময় বাঁশ ও লাঠি নিয়ে আয়ুব শেখকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। আচমকা আঘাতে গুরুতর ভাবে যখন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ৫১ বছর বয়সে ওই ব্যক্তি।

০৬ অক্টো ২০২৬, ০৮:০৩ পিএম · 2 মিনিট
Scholarship Protest : বকেয়া স্কলারশিপের দাবিতে রাস্তায় আদিবাসী পড়ুয়ারা
রাজ্য

Scholarship Protest : বকেয়া স্কলারশিপের দাবিতে রাস্তায় আদিবাসী পড়ুয়ারা

বকেয়া ওয়েসিস স্কলারশিপের টাকার দাবিতে এবার পুরুলিয়ায় রাস্তায় নেমে অনির্দিষ্টকালের পথ অবরোধ শুরু করলেন আদিবাসী (ST) ছাত্র-ছাত্রীরা।

০৬ অক্টো ২০২৬, ০৩:৫৭ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: টোটোয় চড়ে ভোটকেন্দ্রে মুখ্যমন্ত্রী, নন্দীগ্রামে ভোট দিলেন শুভেন্দু
রাজ্য

Suvendu Adhikari: টোটোয় চড়ে ভোটকেন্দ্রে মুখ্যমন্ত্রী, নন্দীগ্রামে ভোট দিলেন শুভেন...

মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম ভোট দিলেন শুভেন্দু অধিকারী। সকালে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে টোটোয় করে ভোটগ্রহণ পৌঁছন শুভেন্দু। নন্দীগ্রামের নন্দনায়কবাড় ভোটগ্রহণ কেন্দ্রে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে শুভেন্দু।

০৬ অক্টো ২০২৬, ১২:৪১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.