JAZZBAAT 24 BANGLA
০৮ অক্টো ২০২৬, ০৭:৫৪ পিএম
Breaking
Monkey: রাম নাম শুনেই মহিলার কোলে উঠে আদর! রেস্তোরাঁয় বাঁদরের কাণ্ডে মুগ্ধ নেটপাড়া মিষ্টি খাওয়ার ইচ্ছে? মাত্র ১০ মিনিটেই বানিয়ে ফেলুন প্রোটিনে ভরপুর ওয়ালনাট ব্রাউনি Nana Patekar: “নানা আর নেই!” খবরটা শুনেই ভেঙে পড়লেন অনুপম খের Dhruv Rathee: “কেন বাদ দেওয়া হয়েছিল ৭০ লক্ষ ভোটারকে? মোদী-শাহ জবাব দিন” বেঙ্গালুরুতে বিস্ফ... DhruvRathee: ‘ভোট চুরি’ বিতর্কে উত্তাল বেঙ্গালুরু, প্রকাশ রাজ-ধ্রুব রাঠীকে পাশে নিয়ে কমিশ... Big-Boss 2026: হাউসমেটদের ‘কুকুর' বলে কটাক্ষ করলেন গায়ক Krishan Pal Gurjar: SIR আন্দোলন নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রীর Ravindra Raina: ‘ওমর আবদুল্লাকে মুখ্যমন্ত্রী করতেও কি ভোটে কারচুপি হয়েছিল?’ INDIA জোটকে পা... Monkey: রাম নাম শুনেই মহিলার কোলে উঠে আদর! রেস্তোরাঁয় বাঁদরের কাণ্ডে মুগ্ধ নেটপাড়া মিষ্টি খাওয়ার ইচ্ছে? মাত্র ১০ মিনিটেই বানিয়ে ফেলুন প্রোটিনে ভরপুর ওয়ালনাট ব্রাউনি Nana Patekar: “নানা আর নেই!” খবরটা শুনেই ভেঙে পড়লেন অনুপম খের Dhruv Rathee: “কেন বাদ দেওয়া হয়েছিল ৭০ লক্ষ ভোটারকে? মোদী-শাহ জবাব দিন” বেঙ্গালুরুতে বিস্ফ... DhruvRathee: ‘ভোট চুরি’ বিতর্কে উত্তাল বেঙ্গালুরু, প্রকাশ রাজ-ধ্রুব রাঠীকে পাশে নিয়ে কমিশ... Big-Boss 2026: হাউসমেটদের ‘কুকুর' বলে কটাক্ষ করলেন গায়ক Krishan Pal Gurjar: SIR আন্দোলন নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রীর Ravindra Raina: ‘ওমর আবদুল্লাকে মুখ্যমন্ত্রী করতেও কি ভোটে কারচুপি হয়েছিল?’ INDIA জোটকে পা...

Nana Patekar: “নানা আর নেই!” খবরটা শুনেই ভেঙে পড়লেন অনুপম খের

Nana Patekar: “নানা আর নেই!” খবরটা শুনেই ভেঙে পড়লেন অনুপম খের
ওয়াশিংটন থেকে চোখের জলে বন্ধুকে শেষ শ্রদ্ধা ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: জনপ্রিয় অভিনেতা নানা পাটেকারের আকস্মিক মৃত্যুতে এখন শোকের ছায়ায় আচ্ছন্ন গোটা বলিউড। বয়স হয়েছিল ৭৫ বছর। হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টে তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সমগ্র চলচ্চিত্র মহল। কঠিন এই দুঃসংবাদ ছড়িয়ে পড়তেই সহকর্মী থেকে বন্ধু, পরিচিতজন সকলেই নানা’র সঙ্গে কাটানো স্মৃতি, তাঁর বর্ণময় ব্যক্তিত্ব ও দীর্ঘ অভিনয় জীবনের কথা স্মরণ করেছেন। নানা’র অত্যন্ত কাছের মানুষ ছিলেন অনুপম খের। নানা আর নেই তাঁকে স্মরণ করে ওয়াশিংটন ডিসি থেকে একটি ভিডিও বার্তায় অনুপম কার্যত কান্নায় ভেঙে পড়েন।

অনুপম খের জানান, এই নিষ্ঠুর মৃত্যুসংবাদ পাওয়ার আগে তিনি দেশের বাইরে, ওয়াশিংটনে নাটকের কাজে ব্যস্ত ছিলেন। ‘জানে আনজানে পহচানে’ নাটকটি মঞ্চস্থ হচ্ছিল। শো শেষ হয়ে যাওয়ার পর গ্রিনরুমে পৌঁছাতেই পরিচালক গজেন্দ্র তাঁকে এই দুঃসংবাদটি দেন। মুহূর্তের মধ্যেই ভেঙে পড়েন অনুপম। কেবলমাত্র পেশাগত দায়বদ্ধতার কারণেই নাটকটি সম্পূর্ণ করেন এবং বাধ্য হয়েই হাসিমুখে কিছু ছবিও তোলেন অনুরাগীদের অনুরোধে। সেই পরিস্থিতির নিষ্ঠুরতার কথাই জানান অনুপম তাঁর ভিডিওর প্রথম দিকে।

অনুপম আরও বললেন নানা’র স্বভাবের কথা। নানা বেঁচে থাকলে হয়তো এত শোকবার্তা, শ্রদ্ধাঞ্জলির হিড়িক দেখে নিজেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলে উঠতেন “আরে কী হয়েছে এতে, আমি নেই তো কী হয়েছে? সবাইকেই তো চলে যেতে হয়!” এই অমায়িক, অকপট স্বভাবের কারণেই নানা হয়তো অন্যদের তুলনায় আলাদা ছিলেন।

এরপর বন্ধুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের নানা স্মৃতি বলতে গিয়ে অনুপম কার্যত কান্নায় ভেঙে পড়েন। তাঁর কথার সূত্র ধরে বলা যায় নানা’কে দেখলে বোঝার উপায় ছিল না, সেও যে কোনওদিন চলে যেতে পারে। তিনি ছিলেন সেই ধরনের মানুষ। নানা রাগ করলে অনুপম গান গেয়ে যাঁকে শান্ত করতেন, সেই মানুষটি আজ নেই। অনুপম বলেন, হয়তো নানা’র উদারতা এবং ভালোবাসাই আসলে লুকিয়ে থাকত সেই সব রাগের মধ্যে।

বর্ষীয়ান জনপ্রিয় এই চলচ্চিত্র অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মিঠুন চক্রবর্তী, মনোজ বাজপেয়ী, পঙ্কজ ত্রিপাঠী-সহ বলিউডের বহু গুণীজন। নানা’র এই আকস্মিক চলে যাওয়ায় তৈরি হল এক অপূরণীয় শূন্যস্থান, যা কখনও পূরণ হবে না।

19 Views 0 Likes 0 Comments

Related News

Big-Boss 2026: হাউসমেটদের ‘কুকুর' বলে কটাক্ষ করলেন গায়ক
বিনোদন

Big-Boss 2026: হাউসমেটদের ‘কুকুর' বলে কটাক্ষ করলেন গায়ক

দিপ্যেন্দুর বিদায়ের পরেই দুর্নিবার-ঝিলমের সম্পর্কে দেখা দিয়েছে নতুন টানাপোড়েন। দুর্নিবারের মন্তব্য ও আচরণে আঘাত পেয়ে এবার তাঁকেই নমিনেট করলেন ঘনিষ্ঠ বন্ধু ঝিলম। বদলে যাওয়া এই বন্ধুত্বের সমীকরণ এখন বিগ বসের ঘরে চর্চার কেন্দ্রবিন্দু।

০৮ অক্টো ২০২৬, ০৬:২১ পিএম · 2 মিনিট
Nana Patekar: কবে মুক্তি পাবে নানা পাটেকারের শেষ ছবি? বড় পর্দায় নানা’কে শেষবার দেখার জন্য অপেক্ষায় রইল অনুরাগীমহল
বিনোদন

Nana Patekar: কবে মুক্তি পাবে নানা পাটেকারের শেষ ছবি? বড় পর্দায় নানা’কে শেষবার দ...

নানা পাটেকারের প্রয়াণে আবেগঘন হয়ে উঠেছে তাঁর শেষদিকের ছবিগুলিকে ঘিরে অনুরাগীদের অপেক্ষা। ‘শক্তি শালীনি’ ও ‘ইথা’-য় বর্ষীয়ান অভিনেতাকে শেষবার নতুন চরিত্রে দেখার অপেক্ষায় এখন চলচ্চিত্রপ্রেমীরা।

০৮ অক্টো ২০২৬, ০২:৩০ পিএম · 2 মিনিট
Nana Patekar: ‘কন্ট্রোল উদয়, কন্ট্রোল!’—নানা পাটেকর চলে গেলেন, হাসতে হাসতেই তাঁকে মনে রাখল নেটপাড়া
বিনোদন

Nana Patekar: ‘কন্ট্রোল উদয়, কন্ট্রোল!’—নানা পাটেকর চলে গেলেন, হাসতে হাসতেই তাঁকে...

বিশেষ প্রতিবেদন: কখনও ‘ক্রান্তিবীর’-এর আগুনঝরা সংলাপ, কখনও ‘ওয়েলকাম’-এর উদয় শেট্টির দুষ্টু হাসি—প্রয়াণের পর ফের ভাইরাল নানা পাটেকরের সেই সব দৃশ্য, সংলাপ আর মিমনানা পাটেকর নেই। অথচ সামাজিক মাধ্যমে যেন আরও বেশি করে ফিরে আস...

০৮ অক্টো ২০২৬, ১২:৫৬ পিএম · 2 মিনিট
Bigboss 2026: সপ্তাহের মাঝেই  দুঃসংবাদ, বিগ-বসের বাড়ি থেকে বিদায় নিলেন প্রাক্তন জাতীয় দলের ফুটবলার
বিনোদন

Bigboss 2026: সপ্তাহের মাঝেই দুঃসংবাদ, বিগ-বসের বাড়ি থেকে বিদায় নিলেন প্রাক্তন জ...

বিগ বস বাংলার ঘরে প্রথম মিডউইক এভিকশনে বিদায় নিলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। অল্পের জন্য রক্ষা পেলেন ঝিলম গুপ্তা, তবে এবার তাঁর পারফরম্যান্স বাড়ানোই বড় চ্যালেঞ্জ।

০৮ অক্টো ২০২৬, ১২:৫০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.