JAZZBAAT 24 BANGLA
১৯ সেপ্টে ২০২৬, ০১:৪১ এএম
Breaking
সেনাদের বিশেষ সম্মান! এবার জীবনভর ট্রেনে ‘ফ্রি’ সফর, সঙ্গে পরিবারের সদস্যও, কারা পাবেন এই... প্রতীক হারানো নিয়ে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর সিসিটিভি বসাতে গিয়ে বচসা, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ! অনলাইন লটারির বিজ্ঞাপনেই ফাঁদ, AI-তে জাল কাগজপত্র লাল সিগন্যালে দাঁড়িয়েছিল ট্রেন, নামতে গিয়ে বিপত্তি, এক যুগ পর মিলল ৮ লক্ষ টাকার ক্ষতিপূ... "মমতা পাশে দাঁড়াতেই গ্রেফতার", নন্দীগ্রাম উপনির্বাচনের আগে বিস্ফোরক দাবি কংগ্রেস মুখপাত্র... শোক থেকে স্বনির্ভরতা, লাল-সাদা সুতোর বুননে জুবিনের গান! হরমুজে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া! সেনাদের বিশেষ সম্মান! এবার জীবনভর ট্রেনে ‘ফ্রি’ সফর, সঙ্গে পরিবারের সদস্যও, কারা পাবেন এই... প্রতীক হারানো নিয়ে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর সিসিটিভি বসাতে গিয়ে বচসা, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ! অনলাইন লটারির বিজ্ঞাপনেই ফাঁদ, AI-তে জাল কাগজপত্র লাল সিগন্যালে দাঁড়িয়েছিল ট্রেন, নামতে গিয়ে বিপত্তি, এক যুগ পর মিলল ৮ লক্ষ টাকার ক্ষতিপূ... "মমতা পাশে দাঁড়াতেই গ্রেফতার", নন্দীগ্রাম উপনির্বাচনের আগে বিস্ফোরক দাবি কংগ্রেস মুখপাত্র... শোক থেকে স্বনির্ভরতা, লাল-সাদা সুতোর বুননে জুবিনের গান! হরমুজে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া!

ভারতে পলাতকরা যেন অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে, ত্রিবেদীকে বাংলাদেশে প্রধানমন্ত্রী তারেকের উপদেষ্টার আহ্বান

ভারতে পলাতকরা যেন অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে, ত্রিবেদীকে বাংলাদেশে প্রধানমন্ত্রী তারেকের উপদেষ্টার আহ্বান
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

হাবিবুর রহমান, ঢাকা: ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতে পালিয়ে যাওয়া  ফ্যাসিবাদের (ইউনূস সরকারের তকমা) দোসর ও আদালতের দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারে, সে বিষয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। বৃহস্পতিবার ঢাকায় তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহদি আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রতি এ আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক উন্নয়ন এবং দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার পবন বাধে উপস্থিত ছিলেন। বৈঠকে দুই দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মূল্যবোধকে আরো সুসংহত করার গুরুত্ব তুলে ধরা হয়। এছাড়া, পারস্পরিক শ্রদ্ধা, সমতা, ন্যায্যতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি টেকসই ও মর্যাদাপূর্ণ উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয়পক্ষই একমত হন।

একই সঙ্গে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জগুলো পারস্পরিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সমাধানের বিষয়ে গঠনমূলক আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের বহুমাত্রিক রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও পর্যটনে সহযোগিতার ওপরে জোর দেওয়া হয়। ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়। তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে উভয়পক্ষ একমত পোষণ করে যে, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বহু ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বৃদ্ধির সুযোগ রয়েছে। ###

159 Views 0 Likes 0 Comments

Related News

শোক থেকে স্বনির্ভরতা, লাল-সাদা সুতোর বুননে জুবিনের গান!
বিদেশ

শোক থেকে স্বনির্ভরতা, লাল-সাদা সুতোর বুননে জুবিনের গান!

কোনও প্রচারের আলো চেয়ে নয়, হৃদয়ের গভীর শূন্যতা থেকেই সুতো আর রঙের খেলায় হাত দিয়েছিলেন বিউটি গগৈ। তাঁর কাছে সেই মুহূর্তটা ছিল শুধু এক প্রিয় মানুষকে শেষবারের মতো স্মরণ করা অথচ সেই চোখের জল আর সুতোর মেলবন্ধনই যে তাঁর জীবনের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দেবে, তা ভাবেননি কেউই।

১৮ সেপ্টে ২০২৬, ১১:৩১ পিএম · 2 মিনিট
হরমুজে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া!
বিদেশ

হরমুজে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া!

হরমুজ প্রণালী ঘিরে সংঘাতের পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়ার অবস্থান এখন স্পষ্ট। সামরিক বাহিনী পাঠানোর পরিবর্তে বাণিজ্যিক জাহাজ ও জ্বালানি পরিবহনের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে চাইছে সিওল। ফলে ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্তের বিষয়ে কী প্রতিক্রিয়া জানায়, তা নিয়ে আন্তর্জাতিক মহলে নজর রয়েছে।

১৮ সেপ্টে ২০২৬, ১১:২৯ পিএম · 2 মিনিট
মা-ছেলের সম্পর্কের অভিযোগে তোলপাড় ফ্লোরিডা! পুলিশের জেরায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য, গ্রেফতার দু’জন
বিদেশ

মা-ছেলের সম্পর্কের অভিযোগে তোলপাড় ফ্লোরিডা! পুলিশের জেরায় সামনে এল চাঞ্চল্যকর তথ্...

ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। মা ও প্রাপ্তবয়স্ক ছেলের মধ্যে এমন সম্পর্কের অভিযোগ, তার পর পুলিশের কাছে দু’জনের পরস্পরবিরোধী বক্তব্য সব মিলিয়ে তদন্তকারীদের সামনে এখন একাধিক প্রশ্ন। অভিযোগের প্রতিটি দিক খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে বলে জানা গিয়েছে।

১৮ সেপ্টে ২০২৬, ১১:১৬ পিএম · 2 মিনিট
যুদ্ধের মাঝেই আমেরিকায় ইরানের প্রেসিডেন্ট!
বিদেশ

যুদ্ধের মাঝেই আমেরিকায় ইরানের প্রেসিডেন্ট!

মাহমুদ আব্বাসের পরিবর্তে গত বছরের মতো এবারও ভিডিও বার্তার মাধ্যমে ভাষণ দেওয়ার ব্যবস্থা থাকতে পারে। একইসঙ্গে প্যালেস্টাইন অথোরিটি ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টিও সামনে রয়েছে।

১৮ সেপ্টে ২০২৬, ১০:৪৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.