JAZZBAAT 24 BANGLA
০৮ নভে ২০২৬, ০২:২০ পিএম
Breaking
Anubrata Mondal: অনুব্রতর পুজোয় ক্ষমতার পালাবদল, তবু মায়ের গায়ে ৭০০ ভরি সোনা! দাম জানলে চো... নিরাপত্তারক্ষীদের সঙ্গে দীপাবলি উদ্‌যাপন প্রধানমন্ত্রীর ২৮০০ বছর আগেও নেশায় বুঁদ মানুষ! সাইবেরিয়ার প্রাচীন সমাধিতে মিলল গাঁজার প্রমাণ Kashi: গঙ্গার বুকে স্বর্গের আলো! দেবতাদের দীপাবলি দেখতে কেন ভিড় জমে কাশীতে? Indian Railways: ৮ ঘণ্টা দেরিতে গন্তব্যে পৌঁছনোর অপেক্ষা, রেলের পরিষেবা নিয়ে প্রশ্ন সিইওর Diwali: জওয়ানদের সম্মানে দীপাবলির মঞ্চ থেকেই বড় ঘোষণা শুভেন্দুর, নতুন বছরে মিলবে বিশেষ সম... দেবীর নামে প্যান কার্ড, জমা পড়ে আয়করও! নেতাজিকে সংবর্ধনা, কাশীপুরের এই কালীবাড়িতে লুকিয়ে... বিয়ের রাতেই উধাও বর-কনে! দেবীর মুখে ঝুলছিল নববধূর চাবির গোছা, সিঙ্গুরের এই কালীকে কেন বলা... Anubrata Mondal: অনুব্রতর পুজোয় ক্ষমতার পালাবদল, তবু মায়ের গায়ে ৭০০ ভরি সোনা! দাম জানলে চো... নিরাপত্তারক্ষীদের সঙ্গে দীপাবলি উদ্‌যাপন প্রধানমন্ত্রীর ২৮০০ বছর আগেও নেশায় বুঁদ মানুষ! সাইবেরিয়ার প্রাচীন সমাধিতে মিলল গাঁজার প্রমাণ Kashi: গঙ্গার বুকে স্বর্গের আলো! দেবতাদের দীপাবলি দেখতে কেন ভিড় জমে কাশীতে? Indian Railways: ৮ ঘণ্টা দেরিতে গন্তব্যে পৌঁছনোর অপেক্ষা, রেলের পরিষেবা নিয়ে প্রশ্ন সিইওর Diwali: জওয়ানদের সম্মানে দীপাবলির মঞ্চ থেকেই বড় ঘোষণা শুভেন্দুর, নতুন বছরে মিলবে বিশেষ সম... দেবীর নামে প্যান কার্ড, জমা পড়ে আয়করও! নেতাজিকে সংবর্ধনা, কাশীপুরের এই কালীবাড়িতে লুকিয়ে... বিয়ের রাতেই উধাও বর-কনে! দেবীর মুখে ঝুলছিল নববধূর চাবির গোছা, সিঙ্গুরের এই কালীকে কেন বলা...

বাংলাদেশে মূল্যস্ফীতি রোধে ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ

বাংলাদেশে মূল্যস্ফীতি রোধে ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ
বাংলাদেশে মূল্যস্ফীতি রোধে ১০০০ টাকার নোট বাতিলের দাবি ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

হাবিবুর রহমান, ঢাকা : বাংলাদেশের অর্থনীতিকে মূল্যস্ফীতি থেকে রক্ষা করতে স্বর্ণ, রৌপ্য ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যতিরেকে ইচ্ছামতো টাকা ছাপানো বন্ধ করা এবং কালোটাকা ও দুর্নীতি প্রতিরোধে অবিলম্বে ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান জনস্বার্থে এ আইনি নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নোটিশের প্রাপক করা হয়েছে।

আইনি নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক কোনো ধরনের রিজার্ভ বা ব্যাকআপ ছাড়াই অর্থনীতিতে ক্রমাগত কৃত্রিম টাকা ছাপিয়ে সরবরাহ করছে। অর্থনীতি ও মুদ্রানীতির সর্বজনীন নিয়ম অনুযায়ী, নতুন টাকা ছাপানোর ক্ষেত্রে অবশ্যই সমপরিমাণ স্বর্ণ, রৌপ্য অথবা নির্ভরযোগ্য বৈদেশিক মুদ্রার (যেমন : ডলার, ইউরো, আরএমবি) রিজার্ভ বজায় রাখা বাধ্যতামূলক। কিন্তু এই নিয়মের তোয়াক্কা না করে ইচ্ছেমতো টাকা ছাপানোর ফলে ‘কোয়ান্টিটি  থিওরি অব মানি’ অনুযায়ী টাকার নিজস্ব মান বা ক্রয়ক্ষমতা চরমভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। 

এর ফলে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীনভাবে বাড়ছে এবং দেশে এক ভয়াবহ মূল্যস্ফীতি তৈরি হচ্ছে। নোটিশে আরও বলা হয়েছে, এই লাগামহীন মূল্যস্ফীতির কারণে সাধারণ, দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের নিত্যপ্রয়োজনীয় খাবার, জীবন যাত্রার প্রয়োজনীয় খরচ পূরণের সামর্থ্য পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। বাংলাদেশের সংবিধানের ৩২  অনুচ্ছেদে বর্ণিত ‘Right to Life’ বা জীবনধারণের অধিকার বলতে কেবল পশুর মতো বেঁচে থাকাকে বোঝায় না, বরং মানুষের মতো মর্যাদাপূর্ণভাবে বেঁচে থাকার অধিকারকে বোঝায়। 

স্বর্ণ ও রৌপ্যের মতো মূল্যবান সম্পদের ব্যাকআপ ছাড়া টাকা ছাপিয়ে সৃষ্ট চরম অর্থনৈতিক সংকটে সাধারণ মানুষকে খাদ্যাভাবে ধুঁকে ধুঁকে মরতে বাধ্য করা সংবিধানের এই মৌলিক অধিকারের সরাসরি লঙ্ঘন। এছাড়া নোটিশে ১০০০ টাকার নোটের ক্ষতিকর প্রভাব অত্যন্ত সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। 

বলা হয়েছে, সাধারণ মানুষ, দিনমজুর বা ক্ষুদ্র ব্যবসায়ীদের দৈনন্দিন লেনদেনের জন্য ১০০০ টাকার মতো এত বড় নোটের কোনো বাস্তব প্রয়োজন নেই। এই উচ্চমূল্যের নোটটি মূলত দুর্নীতিবাজ সিন্ডিকেট, কর ফাঁকিবাজ এবং অপরাধীরা তাদের অবৈধ কালোটাকা ব্যাংকিং চ্যানেলের বাইরে লুকিয়ে রাখার জন্যই সবচেয়ে বেশি ব্যবহার করে। এটি দেশে একটি ধ্বংসাত্মক ‘শ্যাডো ইকোনমি’ বা ছায়া অর্থনীতি তৈরি করেছে।          

প্রতিবেশী দেশ ভারত তাদের ২ হাজার ও এক হাজার টাকার নোট বাতিল করে কালোটাকার মজুত ধ্বংস করার সফল দৃষ্টান্ত স্থাপন করেছে। তাই দেশের অর্থনীতি থেকে কালোটাকার বিস্তার পুরোপুরি সমূলে উৎপাটন করতে এবং লেনদেনে স্বচ্ছতা ফিরিয়ে আনতে ১০০০ টাকার নোট অবিলম্বে বাতিল করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। 

নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে স্বর্ণ, রৌপ্য ও বৈদেশিক মুদ্রার যথাযথ রিজার্ভ ছাড়া নতুন টাকা ছাপানো সম্পূর্ণ বন্ধ করতে এবং কালোটাকার মজুত ধ্বংস করতে ১০০০ টাকার নোট বাতিলের বিষয়ে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক  পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হলে হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে বলে নোটিশে জানানো হয়েছে   ।  ####

117 Views 0 Likes 0 Comments

Related News

Paraguay Crisis : এক ব্যাংকের পতনে তছনছ সরকার! অভিশংসিত প্যারাগুয়ের প্রেসিডেন্ট, নেপথ্যে কোন বিস্ফোরক কেলেঙ্কারি?
বিদেশ

Paraguay Crisis : এক ব্যাংকের পতনে তছনছ সরকার! অভিশংসিত প্যারাগুয়ের প্রেসিডেন্ট, ন...

নিউজ ডেস্ক: একটি আর্থিক প্রতিষ্ঠানের দুর্বলতা কিভাবে গোটা দেশের রাজনৈতিক ব্যবস্থাকে নাড়িয়ে দিতে পারে, তারই নজির তৈরি হল দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে। সাধারণ মানুষের সঞ্চয় থেকে শুরু করে সরকারি পেনশন ও স্বাস্থ্যখাতে...

০৮ নভে ২০২৬, ১২:১৩ পিএম · 2 মিনিট
বন্যায় বিচ্ছিন্ন শিম্পাঞ্জির কাছে আকাশপথে কলা! ড্রোনে খাবার পৌঁছে দিল ফ্লরিডার অভয়ারণ্য, ভাইরাল ভিডিও
বিদেশ

বন্যায় বিচ্ছিন্ন শিম্পাঞ্জির কাছে আকাশপথে কলা! ড্রোনে খাবার পৌঁছে দিল ফ্লরিডার অভয়...

বিশেষ প্রতিবেদন: প্রকৃতির দুর্যোগে যখন মানুষেরই যাতায়াত কঠিন হয়ে পড়ে, তখন বিপাকে পড়ে বন্যপ্রাণীদের দেখভালও। এ বার সেই সমস্যার সমাধানে প্রযুক্তির সাহায্য নিল আমেরিকার ফ্লরিডার একটি শিম্পাঞ্জি অভয়ারণ্য। প্রবল বৃষ্টিতে জল...

০৮ নভে ২০২৬, ১১:৪২ এএম · 3 মিনিট
অ্যারিজোনা সেনেটের প্রেসিডেন্ট নির্বাচিত ভারতীয় বংশোদ্ভূত প্রিয়া, ৬০ বছর পর ক্ষমতায় ডেমোক্র্যাটরা
বিদেশ

অ্যারিজোনা সেনেটের প্রেসিডেন্ট নির্বাচিত ভারতীয় বংশোদ্ভূত প্রিয়া, ৬০ বছর পর ক্ষমতা...

নিউজ ডেস্ক: আমেরিকার রাজনীতিতে নতুন নজির গড়লেন ভারতীয় বংশোদ্ভূত প্রিয়া সুন্দরেশন। অ্যারিজোনা সেনেটের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ৪২ বছর বয়সি এই ডেমোক্র্যাট নেত্রী। গত ছয় দশকের মধ্যে এই প্রথম অ্যারিজোনার আইনসভা এবং গভর্ন...

০৭ নভে ২০২৬, ০৮:৫৩ পিএম · 2 মিনিট
ব্যাঙ্ক বিপর্যয়ে বেসামাল প্যারাগুয়ে, ইমপিচমেন্টের পর গ্রেফতার প্রেসিডেন্ট
বিদেশ

ব্যাঙ্ক বিপর্যয়ে বেসামাল প্যারাগুয়ে, ইমপিচমেন্টের পর গ্রেফতার প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক: ব্যাঙ্কের আর্থিক বিপর্যয় ঘিরে উত্তাল প্যারাগুয়ে। পরিস্থিতির দায় নিয়ে শেষ পর্যন্ত প্রেসিডেন্টের পদ খোয়াতে হল সান্তিয়াগো পেনাকে। শুধু পদচ্যুতিই নয়, ইমপিচমেন্টের কয়েক মিনিটের মধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। আপা...

০৭ নভে ২০২৬, ০৮:৪৮ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.