JAZZBAAT 24 BANGLA
২৩ সেপ্টে ২০২৬, ০৭:৫৩ এএম
Breaking
রেলে ১৬৮৮ পদে নিয়োগ, দ্বাদশ পাশেই আবেদন করার সুযোগ স্কুলের পাশ দিয়ে ডিজে, ক্লাসেই লুটিয়ে পড়ল ৭ বছরের ছাত্রী পুজোর চাঁদার রশিদে বিধায়কের নাম, কোলাঘাটে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা বিদেশি বাজার হারানোর আশঙ্কায় দক্ষিণ দামোদরের চাষিরা SIR নিয়ে কমিশনকে সুপ্রিম কোর্ট, ব্যাখ্যা চাইল ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’র সভাপতিদের এক্তিয়ার বুঝিয়ে দিলেন জগন্নাথ ডুয়ার্সকে বিশ্ব পর্যটনের মানচিত্রে তোলার ডাক শুভেন্দুর জুতো থেকে দুর্গন্ধ বেরোচ্ছে? এই ঘরোয়া টোটকা মিলবে সমাধান... রেলে ১৬৮৮ পদে নিয়োগ, দ্বাদশ পাশেই আবেদন করার সুযোগ স্কুলের পাশ দিয়ে ডিজে, ক্লাসেই লুটিয়ে পড়ল ৭ বছরের ছাত্রী পুজোর চাঁদার রশিদে বিধায়কের নাম, কোলাঘাটে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা বিদেশি বাজার হারানোর আশঙ্কায় দক্ষিণ দামোদরের চাষিরা SIR নিয়ে কমিশনকে সুপ্রিম কোর্ট, ব্যাখ্যা চাইল ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’র সভাপতিদের এক্তিয়ার বুঝিয়ে দিলেন জগন্নাথ ডুয়ার্সকে বিশ্ব পর্যটনের মানচিত্রে তোলার ডাক শুভেন্দুর জুতো থেকে দুর্গন্ধ বেরোচ্ছে? এই ঘরোয়া টোটকা মিলবে সমাধান...

ভবানীপুরে ‘তেরঙ্গা যাত্রা’, মিছিলে নেতৃত্ব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভবানীপুরে ‘তেরঙ্গা যাত্রা’, মিছিলে নেতৃত্ব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বদলের বাংলায় প্রথমবার ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার ভবানীপুরে আয়োজিত হল ‘তেরঙ্গা যাত্রা’। নিজের বিধানসভা কেন্দ্র থেকেই এই কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিকেলে সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত আয়োজিত মিছিলে মুখ্যমন্ত্রীর সঙ্গে পা মেলান বিপুল সংখ্যক মানুষ। গোটা মিছিলজুড়ে চোখে পড়ে জাতীয় পতাকার উপস্থিতি।

মিছিলে ভবানীপুরের বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী তাপস চট্টোপাধ্যায়, স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন-সহ দলের একাধিক নেতা-কর্মী। মুখ্যমন্ত্রী নিজেই মিছিলের নেতৃত্ব দেন। মিছিল ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়।

হাজরা মোড়ে পৌঁছে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী জানান, ভবানীপুর থেকেই ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির সূচনা করা হল। মিছিলে সাধারণ মানুষের বিপুল অংশগ্রহণের জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান। আগামী ১০ আগস্ট আরও বড় ‘তেরঙ্গা যাত্রা’ আয়োজনের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

তিনি জানান, ১০ আগস্ট নেতাজি মূর্তি থেকে শুরু হবে ওই মিছিল। প্রায় ৫০ হাজার মানুষকে সঙ্গে নিয়ে ঐতিহাসিক তেরঙ্গা যাত্রার পরিকল্পনা করা হয়েছে। মিছিলটি বিড়লা তারামণ্ডলের ৭ নম্বর গেট পর্যন্ত যাবে বলেও জানান তিনি। এই কর্মসূচিতে সাধারণ মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু অধিকারী বলেন, জাতীয়তাবাদ ও দেশপ্রেমের ভাবনা মানুষের মধ্যে আরও শক্তিশালী করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। স্বাধীনতা দিবসের আগে রাজ্যজুড়ে জাতীয় পতাকা নিয়ে একাধিক কর্মসূচি হবে বলেও ইঙ্গিত দেন তিনি।

এদিন শুধু ‘তেরঙ্গা যাত্রা’ নয়, নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে দিনভর একাধিক কর্মসূচিতেও অংশ নেন মুখ্যমন্ত্রী। দুপুরে তিনি ভবানীপুরের একটি গুরুদ্বারে যান। সেখানে গেরুয়া পাগড়ি এবং সাদা পোশাকে প্রার্থনায় অংশ নেন তিনি। পরে গুরুদ্বারের লঙ্গরেও সেবার কাজে যোগ দেন।

ভক্তদের খাবার পরিবেশনের পাশাপাশি বাসন ধোয়ার কাজও করতে দেখা যায় তাঁকে। এরপর অন্যদের সঙ্গে বসে লঙ্গরের খাবার খান মুখ্যমন্ত্রী। তিনি জানান, ভবানীপুরের বিধায়ক এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মানুষের পাশে থেকে সেবার কাজ করাকে তিনি দায়িত্ব বলে মনে করেন।

স্বাধীনতা দিবসের আগে ভবানীপুরে এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক ও সামাজিকভাবে যথেষ্ট উৎসাহ তৈরি হয়েছে। আগামী ১০ আগস্টের বড় মিছিলের দিকে এখন নজর থাকবে।

48 Views 0 Likes 0 Comments

Related News

সভাপতিদের এক্তিয়ার বুঝিয়ে দিলেন জগন্নাথ
মহানগর

সভাপতিদের এক্তিয়ার বুঝিয়ে দিলেন জগন্নাথ

কলকাতা: শিক্ষাঙ্গনকে রাজনীতির প্রভাবমুক্ত করার বার্তা আগেই দিয়েছিল বিজেপি। এ বার সেই বার্তাই দলের অন্দরে আরও স্পষ্ট করে দেওয়া হল। কলেজের পরিচালন সমিতির নবনিযুক্ত সভাপতিদের ডেকে মঙ্গলবার জাতীয় গ্রন্থাগারের প্রেক্ষাগৃহে সা...

২২ সেপ্টে ২০২৬, ১০:১৮ পিএম · 3 মিনিট
হঠাৎ কেন মমতার পাশে অগ্নিমিত্রা?
মহানগর

হঠাৎ কেন মমতার পাশে অগ্নিমিত্রা?

নিউজ ডেস্ক: তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ টানাপোড়েন, দলীয় নাম ও প্রতীক নিয়ে বিতর্ক এবং একাধিক নেতার শিবির বদলের আবহে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক লড়াইয়ের প্রসঙ্গ তুললেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা ...

২২ সেপ্টে ২০২৬, ০৭:৪০ পিএম · 2 মিনিট
উপাসনার বিস্ফোরক অভিযোগ, মুকুন্দপুরে মিছিল ঘিরে তুমুল উত্তেজনা
মহানগর

উপাসনার বিস্ফোরক অভিযোগ, মুকুন্দপুরে মিছিল ঘিরে তুমুল উত্তেজনা

নিউজ ডেস্ক: কলকাতার মুকুন্দপুরে মঙ্গলবার বিকেলে রাজনৈতিক মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। অভিযোগ-পাল্টা অভিযোগে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। মিছিল চলাকালীন ধস্তাধস্তির পাশাপাশি মহিলা কর্মীদের লক্ষ্য করে ডিম ছোড়া...

২২ সেপ্টে ২০২৬, ০৭:৩৭ পিএম · 2 মিনিট
সুদীপ-কাকলি বাদ, দেব-রচনাদের নিয়ে NCPI-এর নতুন কমিটি
মহানগর

সুদীপ-কাকলি বাদ, দেব-রচনাদের নিয়ে NCPI-এর নতুন কমিটি

নিউজ ডেস্ক: তৃণমূল কংগ্রেস ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (NCPI)-তে যোগ দেওয়া সাংসদদের ঘিরে রাজনৈতিক ও আইনি টানাপোড়েনের মধ্যেই নতুন কমিটি গঠন করল NCPI। মঙ্গলবার প্রকাশ্যে এসেছে দলের নতুন কমিটির তালিকা। স...

২২ সেপ্টে ২০২৬, ০৭:৩৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.