JAZZBAAT 24 BANGLA
২১ সেপ্টে ২০২৬, ১০:৩৪ পিএম
Breaking
ডিজের বিকট আওয়াজহীন গণেশ বিসর্জন, ভক্তির সুরে গণপতি বাপ্পাকে বিদায় কোঙ্কণের মানুষদের ১১ বছর পর আমেরিকায় যাচ্ছেন শি জিনপিং, নজরে ট্রাম্পের সঙ্গে বৈঠক জলকষ্টে নাজেহাল, জমা জলে অতিষ্ঠ ৩৫ নম্বর ওয়ার্ড টেবিল টেনিসে ডবল হ্যাটট্রিক! পাকিস্তানকে ৩-০ হারিয়ে এশিয়ান গেমসের প্রি-কোয়ার্টারে ভারত তোর্সার তীব্র স্রোতে ভাঙন, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি ৭ দিনে ৫ ব্রাইডাল বুকিং, ভাইরাল মেকআপ আর্টিস্টের আয়ের হিসাব বারবার দফতরে গিয়েও মেলেনি সমাধান, মিলল না অন্নপূর্ণা নিজের প্রাণের পরোয়া না করে কুয়োয় ঝাঁপ, অসহায় কুকুরকে বাঁচিয়ে প্রশংসায় যুবক ডিজের বিকট আওয়াজহীন গণেশ বিসর্জন, ভক্তির সুরে গণপতি বাপ্পাকে বিদায় কোঙ্কণের মানুষদের ১১ বছর পর আমেরিকায় যাচ্ছেন শি জিনপিং, নজরে ট্রাম্পের সঙ্গে বৈঠক জলকষ্টে নাজেহাল, জমা জলে অতিষ্ঠ ৩৫ নম্বর ওয়ার্ড টেবিল টেনিসে ডবল হ্যাটট্রিক! পাকিস্তানকে ৩-০ হারিয়ে এশিয়ান গেমসের প্রি-কোয়ার্টারে ভারত তোর্সার তীব্র স্রোতে ভাঙন, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি ৭ দিনে ৫ ব্রাইডাল বুকিং, ভাইরাল মেকআপ আর্টিস্টের আয়ের হিসাব বারবার দফতরে গিয়েও মেলেনি সমাধান, মিলল না অন্নপূর্ণা নিজের প্রাণের পরোয়া না করে কুয়োয় ঝাঁপ, অসহায় কুকুরকে বাঁচিয়ে প্রশংসায় যুবক

তৃণমূল নেতার নাম জড়িয়ে রক্তাক্ত হামলা, হাঁসুয়ার কোপে কাটা গেল হাত-কান

তৃণমূল নেতার নাম জড়িয়ে রক্তাক্ত হামলা, হাঁসুয়ার কোপে কাটা গেল হাত-কান

প্রিয় কুকুরকে নিয়ে কটাক্ষ করেছেন নিজের ভাই। আর এর নিদান দিল স্থানীয় তাবড় তৃণমূল নেতা। ভাইকে কোপাল দাদা।   এক কোপে  ব্যবসায়ীর হাত ও কান কেটে নেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতা ও তাঁর দলবলের বিরুদ্ধে। বাধা দিতে গেলে দুষ্কৃতীরা শূন্যে গুলি চালায় বলেও অভিযোগ। মঙ্গলবার রাতে মালদহের কালিয়াচকের সুজাপুরে ঘটা এই হাড়হিম করা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, মূল অভিযুক্ত আরিফ আলি সুজাপুর পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান ও বর্তমান সদস্য। আক্রান্ত খামার ব্যবসায়ী ইসরাফিল শেখের স্ত্রী সাহেদা খাতুন আরিফ ও তার কেয়ারটেকার আমান-সহ পাঁচজনের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন। সিসিটিভি ফুটেজও পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। নারকীয় এ ঘটনার সাক্ষী রইল মালদহ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১-শে জুলাই ইসরাফিলের ভাই তৌফিক রাস্তায় আমানকে 'প্রধানের কুকুর' বলে কটাক্ষ করেন। আর এই ঘটনার মাশুল দিতে হল ব্যবসায়ীকে। মানুষ নয়, বাড়ির কুকুরকে কটাক্ষ করায় মাশুল দিতে হল কান।জানা যায়, আমান বিষয়টি আরিফকে জানালে, ওই রাতেই তৌফিকের ওপর হামলা হয়। তৌফিক থানায় অভিযোগ জানালেও, পরে সালিশি সভার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেন। কিন্তু আক্রোশ মেটেনি। 

সাহেদা জানান, মঙ্গলবার রাতে বাড়ির পাশে নিজেদের ছাগল-মুরগির খামারে খাবার দিতে গিয়েছিলেন ইসরাফিল। তখনই আরিফ ও তার দলবল হাঁসুয়া নিয়ে সেখানে হামলা চালায়। তৌফিককে না পেয়ে তারা ইসরাফিলের হাত ও কান কেটে দেয়। পরিবারের লোকজন ছুটে গেলে দুই রাউন্ড শূন্যে গুলি ছুড়ে পালায় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় ইসরাফিলকে রাতেই মালদহ মেডিক্যাল কলেজ থেকে কলকাতার একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

মালদহের পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। পলাতক আরিফ ও তার দলবলের খোঁজে তল্লাশি চলছে। তবে এমন এক অমানবিক ঘটনার নেপথ্যে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কিনা তার খোঁজ শুরু করেছে পুলিশ।

16 Views 0 Likes 0 Comments

Related News

জলকষ্টে নাজেহাল, জমা জলে অতিষ্ঠ ৩৫ নম্বর ওয়ার্ড
রাজ্য

জলকষ্টে নাজেহাল, জমা জলে অতিষ্ঠ ৩৫ নম্বর ওয়ার্ড

শিলিগুড়ি, নিউজ ডেস্ক: দিন শুরু হচ্ছে এক সমস্যাকে সামনে রেখে আর দিনের শেষে যোগ হচ্ছে আরও এক আশঙ্কা। প্রয়োজনীয় দৈনন্দিন জলের জন্য অপেক্ষা এবং তার মধ্যেই জমে থাকা জল নিয়ে চিন্তা। বাড়ির বাইরে বেরোলেই মশার উপদ্রব, আর বাড...

২১ সেপ্টে ২০২৬, ০৯:৫৮ পিএম · 2 মিনিট
তোর্সার তীব্র স্রোতে ভাঙন, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি
রাজ্য

তোর্সার তীব্র স্রোতে ভাঙন, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি

কোচবিহার, নিউজ ডেস্ক: রাতের অন্ধকার কাটার আগেই চোখে পড়ে বিপদের চিহ্ন। নদীর পাড়ের মাটিতে তৈরি হয়েছে ফাটল, কোথাও আবার মাটির সরে গিয়ে তৈরি হয়েছে বড় গর্ত। নদীর স্রোতের শব্দ যত বাড়ছে, ততই বাড়ছে আতঙ্ক। বাড়ির সামনে দাঁ...

২১ সেপ্টে ২০২৬, ০৯:১৪ পিএম · 2 মিনিট
বারবার দফতরে গিয়েও মেলেনি সমাধান, মিলল না অন্নপূর্ণা
রাজ্য

বারবার দফতরে গিয়েও মেলেনি সমাধান, মিলল না অন্নপূর্ণা

শিলিগুড়ি, নিউজ ডেস্ক: সকাল থেকে শিলিগুড়ি মহকুমা শাসকের দফতরের সামনে বাড়তে থাকে ভিড়। একের পর এক মহিলা সেখানে এসে জড়ো হতে থাকেন। কারও হাতে কাগজপত্র, কারও হাতে আবেদন সংক্রান্ত নথি। মুখে ক্ষোভএবং সঙ্গে একাধিক অভিযোগ। ঠি...

২১ সেপ্টে ২০২৬, ০৮:৩২ পিএম · 2 মিনিট
তিস্তার স্রোতে ভেসে গেল হস্তিশাবক, আবেগঘন মা-শাবকের পুনর্মিলন
রাজ্য

তিস্তার স্রোতে ভেসে গেল হস্তিশাবক, আবেগঘন মা-শাবকের পুনর্মিলন

গজলডোবা, নিউজ ডেস্ক: সোমবার সকালে তিস্তার বুক জুড়ে তখন তীব্র জলস্রোত। নদীর এপার-ওপারে চলছিল স্বাভাবিক ব্যস্ততা। আচমকায় নদীর তীব্র জলশ্রোত যেন বদলে দিল একটি ছোট্ট প্রাণের ভাগ্য। বহুদূর ভেসে যাওয়ার পর তাকে ঘিরে শুরু হল ...

২১ সেপ্টে ২০২৬, ০৭:৫৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.