JAZZBAAT 24 BANGLA
০৩ অক্টো ২০২৬, ০১:৪০ পিএম
Breaking
BayronBiswas: বায়রনের বাড়িতে আগুন, শোরগোল মুর্শিদাবাদে Big Boss Bengali: ফিরছেন শন ব্যানার্জি কি ফিরছেন চোট কাটিয়ে ‘বিগ বস বাংলা’-য়? Calcutta High Court: ফেসবুকে জাত তুলে গালিগালাজ? ‘নিল’ রিপোর্টে মামলা শেষ নয়, কড়া বার্তা... UttamChakraborty: নির্মীয়মাণ ডাম্পিং গ্রাউন্ডে প্রোমোটারের ঝুলন্ত দেহ, বাঁকুড়ায় রহস্য IND Vs PAK: ব্যাট হাতে ঝড় অভিষেক-তিলকের! সোনা জিততে পাকিস্তানকে চড়তে হবে এভারেস্ট India Brazil Match: ব্রাজিলের ম্যাচ দেখতে যুবভারতীতে যাচ্ছেন? এই ভুল করলেই আটকে দিতে পারে... Nabanna: ফের কি বুলডোজার! সরকারি জমি দখলমুক্ত করতে রাজ্যজুড়ে মহাসমীক্ষা TravelStory: স্কেটের চাকায় ভারতভ্রমণ, ১৮ রাজ্য পেরিয়ে বাংলায় রুদ্রা! জাতীয় পতাকা হাতে ছুটছ... BayronBiswas: বায়রনের বাড়িতে আগুন, শোরগোল মুর্শিদাবাদে Big Boss Bengali: ফিরছেন শন ব্যানার্জি কি ফিরছেন চোট কাটিয়ে ‘বিগ বস বাংলা’-য়? Calcutta High Court: ফেসবুকে জাত তুলে গালিগালাজ? ‘নিল’ রিপোর্টে মামলা শেষ নয়, কড়া বার্তা... UttamChakraborty: নির্মীয়মাণ ডাম্পিং গ্রাউন্ডে প্রোমোটারের ঝুলন্ত দেহ, বাঁকুড়ায় রহস্য IND Vs PAK: ব্যাট হাতে ঝড় অভিষেক-তিলকের! সোনা জিততে পাকিস্তানকে চড়তে হবে এভারেস্ট India Brazil Match: ব্রাজিলের ম্যাচ দেখতে যুবভারতীতে যাচ্ছেন? এই ভুল করলেই আটকে দিতে পারে... Nabanna: ফের কি বুলডোজার! সরকারি জমি দখলমুক্ত করতে রাজ্যজুড়ে মহাসমীক্ষা TravelStory: স্কেটের চাকায় ভারতভ্রমণ, ১৮ রাজ্য পেরিয়ে বাংলায় রুদ্রা! জাতীয় পতাকা হাতে ছুটছ...

Calcutta High Court: ফেসবুকে জাত তুলে গালিগালাজ? ‘নিল’ রিপোর্টে মামলা শেষ নয়, কড়া বার্তা কলকাতা হাইকোর্টের

Calcutta High Court: ফেসবুকে জাত তুলে গালিগালাজ? ‘নিল’ রিপোর্টে মামলা শেষ নয়, কড়া বার্তা কলকাতা হাইকোর্টের
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

কলকাতা: ফেসবুক বা অন্য কোনও ডিজিটাল প্ল্যাটফর্মে জাতিগত পরিচয় নিয়ে অপমানজনক মন্তব্য করলেও তার আইনি পরিণতি হতে পারে। শুধু সামনাসামনি জাত তুলে গালিগালাজ করলেই আইন প্রযোজ্য হবে—এমন নয়। ডিজিটাল মাধ্যমে করা মন্তব্যও তফসিলি জাতি ও উপজাতি (SC/ST) সুরক্ষা আইনের আওতায় বিচারযোগ্য হতে পারে বলে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল কলকাতা হাইকোর্ট।

একটি মামলার শুনানিতে এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছে বিচারপতি উদয় কুমারের বেঞ্চ। একইসঙ্গে আদালত জানিয়ে দিয়েছে, ফেসবুক বা মেটার কাছ থেকে ব্যবহারকারীর তথ্য পাওয়া যায়নি বলে তদন্ত মাঝপথে থামিয়ে দেওয়া যায় না।

মামলার সূত্রে জানা যায়, অভিযোগকারী রবিউল ইসলাম বুলবুল এবং সয়ন দত্ত নামে দু’জনের বিরুদ্ধে ফেসবুকে তাঁর জাতিগত পরিচয়, ধর্ম এবং পরিবারকে নিয়ে আপত্তিকর ও জাতিবিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ তোলেন। অভিযোগের সমর্থনে তিনি সংশ্লিষ্ট ফেসবুক পোস্টের স্ক্রিনশট এবং ডিজিটাল লিঙ্কও পুলিশের কাছে জমা দেন। এরপর বেহালা থানায় SC/ST আইনের ৩(১)(আর)/(এস) ধারায় মামলা দায়ের হয়।

তদন্তের সময় পুলিশ অভিযোগকারীর বক্তব্য রেকর্ড করে এবং বিভিন্ন স্ক্রিনশট ও ডিজিটাল লিঙ্কের তথ্য সংগ্রহ করে। কিন্তু তদন্তকারী সংস্থা পরবর্তীতে ‘নিল’ বা ‘নো ক্লু’ রিপোর্ট জমা দেয়। পুলিশের দাবি ছিল, সাইবার সেলের মাধ্যমে ফেসবুক কর্তৃপক্ষের কাছ থেকে সংশ্লিষ্ট ব্যবহারকারীদের বিস্তারিত তথ্য পাওয়ার চেষ্টা করা হলেও সেই তথ্য পাওয়া যায়নি।

২০২৩ সালের ২৭ জুন আলিপুরের বিশেষ আদালত পুলিশের সেই রিপোর্ট গ্রহণ করে অভিযোগকারীর আবেদন খারিজ করে দেয়। এরপর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিযোগকারী।

হাইকোর্টের পর্যবেক্ষণ, কোনও মামলায় ডিজিটাল প্রমাণ, স্ক্রিনশট এবং লিঙ্ক থাকা সত্ত্বেও শুধুমাত্র সোশ্যাল মিডিয়া সংস্থার কাছ থেকে তথ্য পাওয়া যায়নি বলে তদন্ত বন্ধ করে দেওয়া যায় না। প্রতিটি ফৌজদারি মামলাকে তার নিজস্ব তথ্য ও প্রমাণের ভিত্তিতে বিচার করতে হবে।

আদালত আরও জানায়, প্রয়োজনে আইপি লগ, প্রোফাইল সংক্রান্ত তথ্য এবং অন্যান্য ডিজিটাল ফুটপ্রিন্ট খতিয়ে দেখা উচিত ছিল। সাইবার-ফরেনসিক পদ্ধতিতে তদন্তের আরও সুযোগ ছিল বলেও আদালত মনে করেছে।

এই পর্যবেক্ষণের পর ২০২৩ সালের ২৭ জুনের বিশেষ আদালতের নির্দেশ বাতিল করে দেয় হাইকোর্ট। পাশাপাশি অভিযোগে উল্লেখ থাকা অপরাধমূলক পোস্টগুলির ডিজিটাল ফুটপ্রিন্ট ও সংশ্লিষ্ট প্রোফাইল লগ শনাক্ত করতে সাইবার-ফরেনসিক কর্মী নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত আরও নির্দেশ দিয়েছে, এই রায়ের পরবর্তী তিন মাসের মধ্যে ফৌজদারি কার্যবিধির ১৭৩(৮) ধারার অধীনে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দিতে হবে।

ফলে এই মামলায় কলকাতা হাইকোর্টের বার্তা স্পষ্ট,সোশ্যাল মিডিয়ায় জাতিগত অপমানের অভিযোগকে শুধুমাত্র অনলাইন পোস্ট বলে হালকা করে দেখার সুযোগ নেই। ডিজিটাল প্রমাণ থাকলে তার যথাযথ তদন্তও প্রয়োজন।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
17 Views 0 Likes 0 Comments

Related News

Nabanna: ফের কি বুলডোজার! সরকারি জমি দখলমুক্ত করতে রাজ্যজুড়ে মহাসমীক্ষা
মহানগর

Nabanna: ফের কি বুলডোজার! সরকারি জমি দখলমুক্ত করতে রাজ্যজুড়ে মহাসমীক্ষা

কলকাতা: সরকারি জমি ঠিক কতটা? নথিতে যে জমি সরকারের নামে রয়েছে, বাস্তবে তার কতটা সরকারের দখলে আর কতটাই বা চলে গিয়েছে বেদখলে? এ বার সেই হিসাবই কষতে রাজ্যজুড়ে বড়সড় সমীক্ষায় নামছে নবান্ন। শুধু কাগজে-কলমে নয়, সরেজমিনে গিয়ে ...

০৩ অক্টো ২০২৬, ১১:৫৫ এএম · 3 মিনিট
CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন
মহানগর

CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন

কলকাতা পুরসভার ১০০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুমন সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিওবার্তা প্রকাশ করেন। সেখানে তিনি তুলে ধরেন তাঁর পাড়ার এক বাস্তব সমস্যার কথা। সুমনের কথায়, তাঁর বাড়ির পাশেই একটি প্রকাণ্ড গাছ রয়েছে, যা নিয়মিত না ছাঁটলে দুর্যোগের সময়ে নুয়ে পড়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে। পাশ দিয়েই চলে গিয়েছে হাই-টেনশন বিদ্যুতের তার। সম্প্রতি সেই গাছটি নিয়ে বড়সড় বিপত্তির আশঙ্কা তৈরি হয়েছিল। অথচ স্থানীয় কাউন্সিলরকে বহু চেষ্টা করেও ফোনে পাওয়া যায়নি। বাধ্য হয়েই এক পরিচিতের মারফত টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর যোগাযোগ নম্বর জোগাড় করেন শিল্পী।

০২ অক্টো ২০২৬, ০৮:৩৮ পিএম · 2 মিনিট
Delhi: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, দিল্লির যন্তর মন্তরে আটক সৃজন ভট্টাচার্য
মহানগর

Delhi: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, দিল্লির যন্তর মন্তরে আটক সৃজন ভট্টাচার্য

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যন্তর মন্তরের আশপাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় একাধিক রাস্তা। এমনকি বিক্ষোভকারীদের গতিবিধির উপর নজর রাখতে ড্রোনও ব্যবহার করে পুলিশ।

০২ অক্টো ২০২৬, ০৩:৩৬ পিএম · 2 মিনিট
১২৫ দিনের কাজে বঞ্চিত ১ কোটি ২৬ লক্ষ জবকার্ডধারী!
মহানগর

১২৫ দিনের কাজে বঞ্চিত ১ কোটি ২৬ লক্ষ জবকার্ডধারী!

পশ্চিমবঙ্গের ১ কোটি ২৯ লক্ষ জবকার্ডধারীর মধ্যে কাজ পেয়েছেন মাত্র ২ লক্ষ ৬৭ হাজার জন। অর্থাৎ, সরকারি নথিতে নাম থাকা প্রায় ১ কোটি ২৬ লক্ষ গ্রামীণ শ্রমিক এখনও এই প্রকল্পের কাজের সুযোগ পাননি।

০২ অক্টো ২০২৬, ১০:৫৮ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.