ভূমিকম্প হঠাৎ করে হয় ,তাই আগে থেকে কখনই সঠিকভাবে ভবিষ্যদ্বাণী করা এখনো সম্ভব নয়। বর্তমান প্রযুক্তিতে বড় ভূমিকম্পের সঠিক সময়, স্থান ও মাত্রা আগে থেকে নিশ্চিতভাবে বলে দেওয়া এখনও সম্ভব নয়।তবে বিজ্ঞানীরা কিছু পাক সংকেত লক্ষ্য করেন- যেগুলো অনেক সময় আগে বোঝা গেলেও সব ভূমিকম্পে দেখা যায় না। এগুলোকে নিশ্চিত সংকেত বলা যায় না।
ভূমিকম্পের আগে সম্ভাব্য কিছু পূর্বলক্ষণ -
ছোট ছোট কম্পন অনুভব করা । বড় ভূমিকম্পের আগে দিন বা ঘণ্টা আগে ছোট কম্পন কখনও কখনও হতে পারে । কিন্তু ছোট ভূমিকম্প বড় ভূমিকম্প ছাড়াই থেমে য়ায় । কখনও কখনও ভূগর্ভের ফাটল ধরা পরে। ভূগর্ভস্থ জলেরর স্তর ও তাপমাত্রার পরিবর্তন হয় । ভূগর্ভস্থ জলস্তরের পরিমাণ কমে বা বেড়ে যেতে পারে।
তবে এটি সব ক্ষেত্রে ঘটে না। মাটি সামান্য ফুলে ওঠা বা বসে যাওয়ার মতও পরিবর্তন লক্ষ্য করা যায়। ফাটলের উপর চাপ বাড়লে ভূমির আকৃতি কিছুটা পরিবর্তিত হতে পারে।
বিশ্বজুড়ে গবেষণা চললেও, এখনও এমন কোনও নির্ভরযোগ্য পদ্ধতি নেই যা দিয়ে ভূমিকম্পের আগাম নিশ্চিত ভবিষ্যদ্বাণী করা যায়। তাই ভূমিকম্পপ্রবণ এলাকায় আগাম প্রস্তুতি, নিরাপত্তা মহড়া এবং সরকারি সতর্কতা ব্যবস্থার ওপরই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়।