JAZZBAAT 24 BANGLA
২৫ অক্টো ২০২৬, ০১:২২ পিএম
Breaking
গরম থেকে বাঁচতে বাড়ছে এসির ব্যবহার, জানেন কি অতিরিক্ত এসিতে থাকার কী কী ক্ষতি হতে পারে? Cyclone: আমফান, ইয়স থেকে অর্ণব! ঘূর্ণিঝড়ের নাম ঠিক করে কে? জানুন নামকরণের নিয়ম South 24 Parganas : সিপিএমের অফিসে ভাঙচুর, অভিযোগ উড়িয়ে পাল্টা বিজেপির CycloneArnab: অন্ধ্রে ল্যান্ডফল, তবু বাংলায় দুর্যোগের শঙ্কা! গতিপথ বদলে চোখ রাঙাচ্ছে ‘অর্ণ... Lakshmi Puja: লক্ষ্মীপুজোয় ঘট স্থাপনের নিয়ম কী? জানুন এর ধর্মীয় তাৎপর্য Donald Trump: মার্কিন নির্বাচনী প্রচারে ফের অপারেশন সিঁদুরের কৃতিত্ব দাবি ট্রাম্পের Akash Missile System: অস্ত্র রফতানিতে বড় সুযোগ, কিন্তু বাধা সেই অর্থের জোগান ADR Report: নারী-নির্যাতনের মামলা রয়েছে ১৮৭ সাংসদ-বিধায়কের বিরুদ্ধে, তালিকার শীর্ষে বাংলা গরম থেকে বাঁচতে বাড়ছে এসির ব্যবহার, জানেন কি অতিরিক্ত এসিতে থাকার কী কী ক্ষতি হতে পারে? Cyclone: আমফান, ইয়স থেকে অর্ণব! ঘূর্ণিঝড়ের নাম ঠিক করে কে? জানুন নামকরণের নিয়ম South 24 Parganas : সিপিএমের অফিসে ভাঙচুর, অভিযোগ উড়িয়ে পাল্টা বিজেপির CycloneArnab: অন্ধ্রে ল্যান্ডফল, তবু বাংলায় দুর্যোগের শঙ্কা! গতিপথ বদলে চোখ রাঙাচ্ছে ‘অর্ণ... Lakshmi Puja: লক্ষ্মীপুজোয় ঘট স্থাপনের নিয়ম কী? জানুন এর ধর্মীয় তাৎপর্য Donald Trump: মার্কিন নির্বাচনী প্রচারে ফের অপারেশন সিঁদুরের কৃতিত্ব দাবি ট্রাম্পের Akash Missile System: অস্ত্র রফতানিতে বড় সুযোগ, কিন্তু বাধা সেই অর্থের জোগান ADR Report: নারী-নির্যাতনের মামলা রয়েছে ১৮৭ সাংসদ-বিধায়কের বিরুদ্ধে, তালিকার শীর্ষে বাংলা

South 24 Parganas : সিপিএমের অফিসে ভাঙচুর, অভিযোগ উড়িয়ে পাল্টা বিজেপির

South 24 Parganas : সিপিএমের অফিসে ভাঙচুর, অভিযোগ উড়িয়ে পাল্টা বিজেপির
সিপিএমের পার্টি অফিসে ভাঙচুর ছবি: নিজস্ব ছবি

নিউজ ডেস্ক : ভাঙা হয় দলীয় কার্যালয়ের তালা। তারপর চলে জিনিসপত্র ভাঙচুর। শুধু তাই নয় ছিঁড়ে ফেলা হয় দলীয় পতাকা। এমনই সব গুরুতর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদিতে সিপিএমের পার্টি অফিসে। অভিযোগ, সিপিএমের দলীয় কার্যালয়ের তালা ভেঙে ঢুকে  ভাঙচুর করা হয়েছে টিভি, ফ্যান-সহ একাধিক সামগ্রী। শুধু তাই নয়, দলীয় পতাকা ছিঁড়ে ফেলার পাশাপাশি লুট করে নিয়ে যাওয়া হয়েছে চারটি ফ্যান।‌  ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। রাতের অন্ধকারে কারা এই ঘটনা ঘটাল, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। অভিযোগের আঙুল উঠছে আরএসএসের দিকে। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা সিপিএমকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিজেপি।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গিয়েছে, রাতে একদল দুষ্কৃতী তালদিতে সিপিএমের পার্টি অফিসের তালা ভেঙে ভিতরে ঢোকে বলে অভিযোগ। এরপর অফিসের ভিতরে থাকা টিভি, ফ্যান-সহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করা হয়। সিপিএমের দাবি, চারটি ফ্যান লুট করে নিয়ে যাওয়া হয়েছে। এমনকী, পার্টি অফিসে থাকা দলীয় পতাকাটিও ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হয়। পতাকা উত্তোলনের স্ট্যান্ড ভেঙে বাইরে ফেলে দেওয়ারও অভিযোগ উঠেছে। ঘটনার কথা ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। 

এই ঘটনার পর ক্যানিং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।  অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সিপিএমের এক নেতার অভিযোগ, পার্টি অফিসে হামলা হতে পারে বলে আগেই আশঙ্কা তৈরি হয়েছিল। তাঁর দাবি, আরএসএসের কয়েকজন সদস্যকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল। যদিও এই অভিযোগের সত্যতা এখনও প্রতিষ্ঠিত হয়নি। পুলিশি তদন্তের মাধ্যমেই প্রকৃত ঘটনা সামনে আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

সিপিএমের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতা সঞ্জয় নায়েক। তাঁর পাল্টা দাবি, নিজেদের পার্টি অফিসে নিজেরাই ভাঙচুর করে অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে সিপিএম। প্রচারের আলোয় আসতেই এই অভিযোগ তোলা হচ্ছে বলে কটাক্ষ করেছেন তিনি।

তালদিতে সিপিএমের পার্টি অফিসে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঘিরে ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তাপ। এখন নজর পুলিশের তদন্তের দিকে।

2 Views 0 Likes 0 Comments

Related News

উত্তরবঙ্গ যাত্রা আরও সহজ, চালু এসবিএসটিসির বিশেষ বাস!
রাজ্য

উত্তরবঙ্গ যাত্রা আরও সহজ, চালু এসবিএসটিসির বিশেষ বাস!

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বা এসবিএসটিসি পরিচালিত বাঁকুড়া শিলিগুড়ি নন এসি সরকারি বাস পরিষেবা যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠতে পারে।

২৪ অক্টো ২০২৬, ০৯:৫৪ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: আর থাকছে না মহকুমা, জেলার তকমা পাচ্ছে কাকদ্বীপ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
রাজ্য

Suvendu Adhikari: আর থাকছে না মহকুমা, জেলার তকমা পাচ্ছে কাকদ্বীপ, ঘোষণা মুখ্যমন্ত্...

নিউজ ডেস্ক: সুন্দরবনের প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর পরিকল্পনা সামনে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী দিনে কাকদ্বীপ নতুন জেলা হবে, শনিবার কাকদ্বীপে সরকারি অনুষ্ঠানে গিয়ে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্...

২৪ অক্টো ২০২৬, ০৭:২২ পিএম · 2 মিনিট
Jalpaiguri Medical : ‘মাতৃমা’ বিভাগে উত্তেজনা, কাঠগড়ায় হাসপাতালের নিরাপত্তা
রাজ্য

Jalpaiguri Medical : ‘মাতৃমা’ বিভাগে উত্তেজনা, কাঠগড়ায় হাসপাতালের নিরাপত্তা

রোগীদের পরিজনদের ক্ষোভ ঘিরে শনিবার বিকেলে উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের 'মাতৃমা' বিভাগে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ।

২৪ অক্টো ২০২৬, ০৭:০৭ পিএম · 2 মিনিট
ChiefMinister: প্রশাসনিক ব্যস্ততার মাঝেই মানবিক মুখ মুখ্যমন্ত্রীর, নব্বইয়ের বৃদ্ধের হাত থেকে গীতা নিয়ে চাইলেন আশীর্বাদ
রাজ্য

ChiefMinister: প্রশাসনিক ব্যস্ততার মাঝেই মানবিক মুখ মুখ্যমন্ত্রীর, নব্বইয়ের বৃদ্ধে...

অবশেষে অপেক্ষার অবসান ঘটে এক অপ্রত্যাশিত মুহূর্তে। কনভয়ের দিকে এগিয়ে যাওয়ার সময় মুখ্যমন্ত্রীর নজর চলে যায় গেটের পাশে দাঁড়িয়ে থাকা অশীতিপর বৃদ্ধের দিকে। কড়া নিরাপত্তার গণ্ডি অগ্রাহ্য করেই হঠাৎ থমকে দাঁড়ান তিনি। প্রবীণ মানুষটিকে সেখানে একা দাঁড়িয়ে থাকতে দেখে আর পা বাড়াননি গাড়ির দিকে, সটান এগিয়ে যান তাঁরই পানে

২৪ অক্টো ২০২৬, ০৫:১৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.